তৃতীয় অধ্যায় : নগদ প্রবাহ বিবরণী
(গত ১৭ ডিসেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫৭। শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদান কোন কার্যাবলির অন্তর্গত?
ক) পরিচালন কার্যাবলির খ) অর্থায়ন কার্যাবলির
গ) বাণিজ্যিক কার্যাবলির ঘ) বিনিয়োগ
৫৮। কখন পরিচালন কার্যাবলিতে নগদ অর্থ বৃদ্ধি পায়?
ক) সাধারণ শেয়ার ইস্যু করলে
খ) পুরোনো আসবাবপত্র বিক্রি করলে
গ) প্রাপ্য হিসাব আদায় হলে
ঘ) যন্ত্রপাতি কিনলে
৫৯। প্রদেয় আয়কর হ্রাস কোথায় অন্তর্ভুক্ত হবে?
ক) পরিচালন কার্যাবলিতে
খ) বিনিয়োগ কার্যাবলিতে
গ) অর্থায়ন কার্যাবলিতে
ঘ) বাণিজ্যিক কার্যাবলিতে
৬০। অতিরিক্ত সাধারণ শেয়ার ইস্যু কোন কার্যাবলিতে অন্তর্ভুক্ত হবে?
ক) পরিচালন খ) অর্থায়ন
গ) বিনিয়োগ ঘ) বাণিজ্যিক
৬১। একটি মেশিন ২০,০০০ টাকায় বিক্রি করলে লাভ হয় ২,০০০ টাকা। মেশিনের পুঞ্জীভূত অবচয় ১৪,০০০ টাকা হলে মেশিনের কেনামূল্য কত?
ক) ১৪,০০০ টাকা খ) ২০,০০০ টাকা
গ) ৩২,০০০ টাকা ঘ) ৩৫,০০০ টাকা
৬২। জামিনী কোম্পানির চলতি বছরের কর বাবদ ব্যয় ১২,৫০০ টাকা। ২০২০ সালের প্রারম্ভিক ও সমাপনী করের পরিমাণ যথাক্রমে ৬,২৫০ টাকা ও ৫,০০০ টাকা হলে চলতি বছরের পরিশোধিত করের পরিমাণ কত?
ক) ৭,৫০০ টাকা খ) ১১,২৫০ টাকা
গ) ১৩,৭৫০ টাকা ঘ) ২৩,৭৫০ টাকা
৬৩। প্রদেয় আয়কর নগদ প্রবাহ বিবরণীর কোন অংশকে প্রভাবিত করে?
ক) অপরিচালন কার্যাবলি খ) পরিচালন কার্যাবলি
গ) বিনিয়োগ কার্যাবলি ঘ) অর্থায়ন কার্যাবলি
৬৪। নগদ প্রাপ্তি ও নগদ পরিশোধের কার্যাবলিগুলো হলো-
i. পরিচালন সংক্রান্ত কার্যাবলি
ii. বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলি
iii. অর্থ সংক্রান্ত কার্যাবলি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬৫। ব্যবসায় পরিচালন কার্যাবলির অন্তর্ভুক্ত-
i. সেবা প্রদানের বিনিময়ে প্রাপ্তি
ii. কর্মচারীদের বেতন প্রদান
iii. বিমা প্রিমিয়াম পরিশোধ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬৬। পরিচালন কার্যাবলিতে-
i. প্রদেয় হিসাব হ্রাস যোগ হয়
ii. প্রাপ্য হিসাব বৃদ্ধি বিয়োগ হয়
iii. বকেয়া খরচ হ্রাস বিয়োগ হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ৫৭. খ, ৫৮. গ, ৫৯. ক, ৬০. খ, ৬১. গ, ৬২. গ, ৬৩. খ, ৬৪. ঘ, ৬৫. ঘ, ৬৬. গ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর