প্রথম অধ্যায় : আকাইদ ও নৈতিক জীবন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কে কী বলা হয়?
ক. হাশর খ. বারজাখ
গ. মিজান ঘ. শাফাআত
২। ইসলাম ও মুসলমানদের জন্য খুবই ক্ষতিকর কে?
ক. কাফির খ. মুশরিক
গ. মুনাফিক ঘ. অমুসলিম
৩। কোন দিন সব মানুষের কাজকর্মের হিসাব নেওয়া হবে?
ক. আখিরাতে খ. কিয়ামতের দিন
গ. সিরাতে ঘ. হাশরে
৪। শরিয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ কোনটি?
ক. ইসলাম খ. ঈমান
গ. আকাইদ ঘ. পরকাল
৫। ‘আলহিকমাতু’ শব্দের অর্থ কী?
ক. উপদেশ খ. প্রজ্ঞা
গ. জ্যোতি ঘ. অনুগ্রহ
৬। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে, কারণ তারা-
i. সমাজে চিহ্নিত মানুষ
ii. অন্তরে কুফর লুকিয়ে রাখে
iii. কাফিরদের চেয়েও বেশি ক্ষতিকর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭। তাওহিদে বিশ্বাস কী চেতনা জাগ্রত করে?
ক. সামগ্রিকতা খ. সার্বজনীনতা
গ. জাতীয়তা ঘ. ঐক্য
৮। তাওহিদে বিশ্বাস মানুষের মাঝে কী সৃষ্টি করে?
ক. আত্মসচেতন ও আত্মমর্যাদা খ. পারস্পরিক সহমর্মিতা
গ. ঈমানি চেতনা ঘ. মানবতাবোধ
৯। মানুষ চেষ্টা করার পরও না পেলে কী করবে?
ক. আনন্দ করবে
খ. হতাশ হবে না
গ. শোকর করবে
ঘ. দুঃখ পাবে
১০। কীসে আল্লাহর সন্তুষ্টি লাভের বাসনা সৃষ্টি হয়?
ক. নামাজে খ. সবরে
গ. ঈমানে ঘ. তাকওয়ায়
১১। ঈমানের বহিঃপ্রকাশ কী?
ক. আমল খ. আখলাক
গ. তাওহিদ ঘ. ইসলাম
১২। কুফরের মতো ভীষণ অপরাধ হলো-
ক. নিফাক করা খ. শরিক করা
গ. নামাজ না পড়া ঘ. খারাপ কাজ করা
১৩। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে কী বলা হয়?
ক. আকাইদ খ. ঈমান
গ. ইসলাম ঘ. ইনসাফ
১৪। বস্তুত আকাইদের বিষয়গুলোর ওপর বিশ্বাসের মাধ্যমে মানুষ-
ক. ইসলামের শিক্ষা লাভ করে
খ. দ্বীন পূর্ণাঙ্গ করে
গ. ইসলামে প্রবেশ করে
ঘ. ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে
১৫। আকাইদের প্রায়োগিক দিক কোনটি?
ক. আসমানি কিতাব খ. আখিরাত
গ. জান্নাত-জাহান্নাম ঘ. নামাজ
১৬। আখিরাতের শস্যক্ষেত্র কী?
ক. জগৎ খ. জীবন
গ. সমাজ ঘ. সভ্যতা
উত্তর: ১। খ, ২। গ, ৩। ঘ, ৪। ক, ৫। খ, ৬। গ, ৭। ঘ, ৮। ক, ৯। খ, ১০। গ, ১১। ঘ, ১২। ক, ১৩। খ, ১৪। গ, ১৫। ঘ, ১৬। ক।
লেখক : সিনিয়র শিক্ষক
সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
কবীর