তৃতীয় অধ্যায় : পদার্থের গঠন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। নাইট্রিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর কত?
ক. ৪৪ খ. ৫২ গ. ৬৩ ঘ. ৯৮
২। Ca2+ আয়নে ইলেকট্রন সংখ্যা কতটি?
ক. ২২টি খ. ২০টি
গ. ১৮টি ঘ. ১৬টি
৩। হার্টে পেইসমেকার বসাতে কোনটি ব্যবহৃত হয়?
ক. 32p খ. 60Co
গ. প্লুটোনিয়াম ২৩৮ ঘ. 106Ru
৪। Cu-এর সর্বশেষ স্তরের ইলেকট্রন বিন্যাস-
ক. 3s2 খ. 4s1
গ. 4so ঘ. 3d10
৫। অক্সিজেনের আপেক্ষিক আণবিক ভর কত?
ক. ৮ খ. ১৬
গ. ৩২ ঘ. ৬৪
৬। N শেলে (অরবিট) কয়টি উপশক্তিস্তর থাকে?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
৭। H+ আয়নে কতটি নিউট্রন আছে?
ক. শূন্যটি খ. ২টি
গ. ৩টি ঘ. ১টি
৮। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত?
ক. ১৫ খ. ১৭
গ. ১৯ ঘ. ২১
৯। ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা কত?
ক. ৮৬ খ. ৫৪
গ. ৩৬ ঘ. ১৮
১০। CuSO4-এর আপেক্ষিক আণবিক ভর কত?
ক. ১১১.৫ খ. ১২৫.০
গ. ১৪৩.৫ ঘ. ১৫৯.৫
১১। 3517Cl মৌলের নিউট্রন সংখ্যা কত?
ক. ১৭ খ. ১৮
গ. ৩৫ ঘ. ৪২
১২। নিচের কোনটির আয়নিকরণ শক্তি বেশি?
ক. Na খ. Mg
গ. Al ঘ. Si
১৩। নিচের কোন প্রতীক লাতিন নাম থেকে নেওয়া হয়েছে?
ক. B খ. C
গ. Cu ঘ. Cl
১৪। মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক. সংকেত খ. যোজনী
গ. প্রতীক ঘ. যোজ্যতা
১৫। নিচের কোন বাক্যটি সঠিক?
ক. সোডিয়ামের প্রতীক SO
খ. কপারের প্রতীক Cu
গ. আয়রনের প্রতীক I
ঘ. পটাসিয়ামের প্রতীক P
১৬। সোডিয়ামের একটি পরমাণুর পরিবর্তে কী লেখা হয়?
ক. N খ. Sa
গ. Sd ঘ. Na
১৭। লেডের লাতিন নাম কী?
ক. Argentum
খ. Stannum
গ. Hydrargyrum
ঘ. Plumbum
১৮। প্রতীক দিয়ে কোনটি জানা যায়?
ক. কোনো মৌলের সংক্ষিপ্ত নাম
খ. কোনো যৌগের নাম
গ. কোনো নতুন অণুর নাম
ঘ. কোনো পরমাণুর সংখ্যা
১৯। নিচের কোন প্রতীকটি সঠিক?
ক. সিলভারের প্রতীক A
খ. সোডিয়ামের প্রতীক Na
গ. পটাসিয়ামের প্রতীক P
ঘ. সোনার প্রতীক G
২০। নিচের কোন মৌলের প্রতীক ইংরেজি নাম থেকে না নিয়ে লাতিন নাম থেকে নেওয়া হয়েছে?
ক. K খ. Mn গ. Br ঘ. Al
২১। নিচের কোন মৌলের প্রতীকে ইংরেজি নামের প্রথম বর্ণ ব্যবহার হয়েছে?
ক. Zinc খ. Nickel
গ. Boron ঘ. Manganese
২২। নিচের কোন মৌলের প্রতীকে ইংরেজি নামের প্রথম ও তৃতীয় বর্ণ ব্যবহার হয়েছে?
ক. Nickel
খ. Aluminium
গ. Ununseptium
ঘ. Chromium
২৩। মৌলের প্রতীক-
i. একটি পরমাণু নির্দেশ করে
ii. পারমাণবিক ভর প্রকাশ করে
iii. এতে কেবল একটি মৌলের পরমাণু থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ১. গ, ২. গ, ৩. গ, ৪. খ, ৫. গ, ৬. ঘ, ৭. ক, ৮. গ, ৯. খ, ১০. ঘ, ১১. খ, ১২. ঘ, ১৩. খ, ১৪. গ, ১৫. খ, ১৬. ঘ, ১৭. ঘ, ১৮. ক, ১৯. খ, ২০. ক, ২১. গ, ২২. ঘ, ২৩. ঘ।
লেখক : সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর