প্রথম অধ্যায় : ব্যবসায়ের মৌলিক ধারণা
(গত ৬ জানুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১২। সাধারণ অর্থে পণ্য কেনাবেচার কাজকে কী বলে?
ক. ব্যবসা খ. বাণিজ্য
গ. বিক্রি ঘ. বাজারজাতকরণ
১৩। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের সহায়ক হলো-
i. পণ্য রপ্তানি
ii. জনশক্তি রপ্তানি
iii. পণ্য আমদানি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪। কর্ণফুলী টানেল কোন ধরনের শিল্প?
ক. যৌগিক শিল্প খ. সংযোজন শিল্প
গ. নির্মাণ শিল্প ঘ. সেবা শিল্প
১৫। একজন ব্যবসায়ী যেসব উপযোগ সৃষ্টি করে তা-
i. স্থানগত
ii. রূপগত
iii. ব্যক্তিগত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ i, ii ও iii
১৬। ব্যাংকিং কোন ধরনের বাধা দূর করে?
ক. সময়গত খ. রূপগত
গ. অর্থগত ঘ. ঝুঁকিগত
নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
কাজল রাজশাহীতে আম কিনে সেগুলো হিমাগারে সংরক্ষণ করেন। পরে আকার অনুযায়ী ভাগ করে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন।
১৭। কাজল আমের কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন?
ক. স্থানগত খ. ঝুঁকিগত
গ. কালগত ঘ. রূপগত
১৮। কাজল কোন কাজ সম্পাদন করে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন?
ক. পর্যায়িতকরণ খ. মোড়কীকরণ
গ. প্রমিতকরণ ঘ. হিসাবভুক্তকরণ
১৯। প্রত্যক্ষ সেবার অন্তর্গত ব্যবসায় হলো-
i. বিউটি পার্লার
ii. ছাপাখানা
iii. ইঞ্জিনিয়ারিং ফার্ম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০। ফ্লাইওভার কোন ধরনের শিল্প?
ক. সেবা খ. নির্মাণ
গ. যৌগিক ঘ. সংযোজন
২১। নিচের কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্গত?
ক. প্রজনন খ. যৌগিক
গ. নির্মাণ ঘ. সংযোজন
২২। পুনঃরপ্তানির উদ্দেশ্য হলো-
i. অধিক মুনাফা অর্জন
ii. বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন
iii. বাণিজ্য ঘাটতি পূরণ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩। উৎপাদনের বাহনকে কী বলা হয়?
ক. ব্যবসা খ. বাণিজ্য
গ. শিল্প ঘ. মানবসম্পদ
উত্তর: ১২. ক, ১৩. ক, ১৪. গ, ১৫. ঘ, ১৬. গ, ১৭. গ, ১৮. ক, ১৯. খ, ২০. খ, ২১. ক, ২২. ঘ, ২৩. গ।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর