প্রথম অধ্যায় : আকাইদ ও নৈতিক জীবন
(গত ১১ জানুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫৫। মুমিন ব্যক্তি নিচের কীসের মাধ্যমে পরিচালিত হয়?
ক. সততার মাধ্যমে
খ. ঈমানের মাধ্যমে
গ. ধৈর্যশীলতার মাধ্যমে
ঘ. বিবেকের মাধ্যমে
৫৬। নেক বান্দাদের জন্য জান্নাতে রয়েছে পুরস্কার এ সম্পর্কে, নিচের কোন হাদিসে বর্ণিত হয়েছে?
ক. ফিলি হাদিসে
খ. মুসলিম শরিফে
গ. হাদিসে কুদসিতে
ঘ. তাকরিরি হাদিসে
৫৭। শিক্ষা কী করে?
ক. আত্মাকে খুলে দেয়
খ. চক্ষুকে আলোকিত করে
গ. হৃদয় আলোকিত করে
ঘ. অন্তর্চক্ষুকে খুলে দেয়
৫৮। কোন ব্যক্তি ছাড়া বিশ্বের সমগ্র সৃষ্টি আল্লাহর অস্তিত্ব ও একত্বের প্রমাণ ঘোষণা করছে?
ক. মুনাফিক খ. ফাসিক
গ. মুশরিক ঘ. কাফির
৫৯। কীসে বিশ্বাস মানব চরিত্রকে উন্নত করে?
ক. ইসলামে খ. তাওহিদে
গ. কিতাবে ঘ. আখিরাতে
৬০। হজরত ইবরাহিম (আ.)-এর ওপর কয় খানা সহিফা নাজিল হয়?
ক. ১০ খানা খ. ৩০ খানা
গ. ৪০ খানা ঘ. ৫০ খানা
৬১। হাশরের ময়দানে মহাসমাবেশ হবে-
ক. ব্যাপক উজ্জ্বল ময়দান
খ. বিশাল ও সুবিন্যস্ত
গ. বিশাল উদ্যান
ঘ. বিশাল কিন্তু অবিন্যস্ত
৬২। সব সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী কেন?
ক. রিজিকের জন্য
খ. রিসালাতের জন্য
গ. ধর্মের জন্য
ঘ. খেলাফতের জন্য
উত্তর: ৫৫। খ, ৫৬। গ, ৫৭। ঘ, ৫৮। গ, ৫৯। খ, ৬০। ক, ৬১। খ, ৬২। ক।
লেখক : সিনিয়র শিক্ষক
সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
কবীর