প্রথম অধ্যায় : ব্যবসায়ের মৌলিক ধারণা
(গত ১৭ জানুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৫। পুনঃবিক্রির জন্য কেনে?
ক. ক্রেতা খ. বিক্রেতা
গ. উৎপাদক ঘ. ভোক্তা
৩৬। ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে গণ্য হলো-
i. দাতব্য প্রতিষ্ঠান
ii. পোলট্রি ফার্ম
iii. ক্লিনিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৭। ব্যবসায়ের স্বতন্ত্র বৈশিষ্ট্য নিচের কোনটি?
ক. এটি অর্থনৈতিক কাজ
খ. এতে অর্থের লেনদেন ঘটে
গ. এটিকে আইনগতভাবে বৈধ হতে হয়
ঘ. মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়
৩৮। নিচের কোন উপাদানটি ব্যবসায়ের ক্ষেত্রে প্রধান বিবেচ্য?
ক. আইনগত খ. রাজনৈতিক
গ. অর্থনৈতিক ঘ. সামাজিক
৩৯। পণ্য বিনিময় কী ধরনের বাধা অপসারণ করে?
ক. অর্থসংক্রান্ত খ. রূপগত
গ. মালিকানাগত ঘ. স্থানগত
৪০। সর্বজনগ্রাহ্য হিসেবে অর্থের আবির্ভাব ঘটে কোন যুগে?
ক. আদিম যুগে খ. আধুনিক যুগে
গ. মধ্য যুগে ঘ. প্রাগৈতিহাসিক যুগে
৪১। নিচের কোনটি ব্যবসায়ের সঠিক সমীকরণ?
ক. Β =ΣΤ + ΣΙ + ΣΑΤ খ. Β = ΣΑΤ – ΣΙ + ΣΤ
গ. Β =ΣΙ + ΣΤ + ΣΑΤ ঘ. Β =ΣΙ + ΣΑΤ + ΣΤ
৪২। পণ্যসামগ্রী উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত যাবতীয় কর্মকাণ্ডকে কী বলে?
ক. প্রত্যক্ষসেবা খ. বাণিজ্য
গ. শিল্প ঘ. ব্যবসায়
৪৩। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের সহায়ক হলো-
i. পণ্য রপ্তানি
ii. জনশক্তি রপ্তানি
iii. পণ্য আমদানি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৪ ও ৪৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সীমান্ত মৎস্য অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে নিজ পুকুরে মাছ চাষ শুরু করেন। উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় তিনি স্থানীয় চাহিদা মেটানোর পর শহরের বাজারেও বিক্রি শুরু করেন।
৪৪। ওপরের উদ্দীপকে সীমান্ত কোন ধরনের শিল্পের সঙ্গে জড়িত?
ক. সেবা পরিবেশক খ. মাছ চাষ শিল্প
গ. উৎপাদক ঘ. প্রক্রিয়াকরণ
৪৫। ওপরের উদ্দীপকের সীমান্তের কর্মকাণ্ডের ফলে-
i. সম্পদের সদ্ব্যবহার হবে
ii. জীবনযাত্রার মান উন্নয়ন হবে
iii. আত্মকর্মসংস্থানের সৃষ্টি হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৬। ব্যবসায়ের আবির্ভাব হয় কেন?
ক. সম্পদশালী হওয়ার জন্য
খ. চাহিদা পূরণের জন্য
গ. মুনাফা অর্জনের জন্য
ঘ. বেকারত্ব দূর করার জন্য
উত্তর: ৩৫. ক, ৩৬. গ, ৩৭. ঘ, ৩৮. গ, ৩৯. গ, ৪০. গ, ৪১. গ, ৪২. ঘ, ৪৩. ক, ৪৪. খ, ৪৫. ঘ, ৪৬. খ।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর