প্রবন্ধ : মানুষ মুহম্মদ (স.)
(গত ২৪ জানুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২০। ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধের মূল বক্তব্য কী?
ক. ইসলাম সম্পর্কে জ্ঞানগর্ভ আলোচনা করা
খ. মহানবির গুণাবলি সম্পর্কে আলোকপাত করা
গ. মহানবির অলৌকিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা
ঘ. মহানবির মানবীয় বৈশিষ্ট্য নিয়ে আলোচনা
২১। হজরত মুহাম্মদ (সা.) পাপী মানুষকে কী করতেন?
ক. অভিশাপ দিতেন
খ. ভালোবাসতেন
গ. উপদেশ দিতেন
ঘ. ঘৃণা করতেন
২২। ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে বক্তব্য প্রকাশের প্রধান বাহন কী?
ক. মহানবির ধর্ম প্রচার
খ. মহানবি (সা.) এর ক্ষমার দৃষ্টান্ত উপস্থাপন
গ. মহানবি (সা.)-এর উদারতার প্রচার
ঘ. মহানবি (সা.)-এর মানবীয় গুণাবলি
২৩। মুহাম্মদ (সা.) কে ‘অনুকরণীয়’ ও ‘বরণীয়’ বলা হয়েছে কেন?
ক. ন্যায়বিচার
খ. সুশাসন
গ. মানবীয় গুণাবলি
ঘ. সাহসিকতা
২৪। “ইমাম হাসান (রা.) তার বিষদাতাকে চিনতে পেরেও তাকে ক্ষমা করে দেন।” ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে উল্লিখিত মহানবি (স.) এর কোন গুণটি ইমাম হাসান (রা.) এর মধ্যে দেখা যায়?
ক. সৌজন্যতা
খ. ন্যায়পরায়ণতা
গ. মহত্ত্ব
ঘ. মানবপ্রেম
২৫। নিচের কোন বক্তব্যে হজরত মুহাম্মদ (সা.)-এর সাদাসিধে জীবনযাপনের চিত্র প্রকাশ ঘটে?
ক. মুহাম্মদ (সা.) একজন রাসূল বৈ আর কি কিছু নন
খ. জন্মদুঃখী হইয়া তিনি সংসারে আসিয়াছিলেন
গ. আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই
ঘ. ব্যঙ্গ বিদ্রূপে বারবার তিনি উপহাসিত হয়েছেন
২৬। নিচের কোন ঘটনায় মহানবি (সা.)-এর মানবপ্রেমের প্রকাশ ঘটে?
ক. নির্যাতন সহ্য করায়
খ. হিজরত করায়
গ. মক্কা জয়ের পর প্রদত্ত ঘোষণায়
ঘ. অন্ধ লোকটির প্রতি আচরণে
২৭। হজরত মুহাম্মদ (সা.) এর মৃত্যু সংবাদ শুনে হজরত উমর (রা.)-এর তরবারি হাতে লাফিয়ে ওঠার ঘটনায় প্রকাশ পায়-
ক. বীরত্ব ও ঔদ্ধত্য
খ. রাগ ও ক্ষোভ
গ. গভীর প্রেম ও ভালোবাসা
ঘ. দুঃখ ও হতাশা
নিচের উদ্দীপক দুটি পড়ে ২৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
i. “ভাই, তাহার নাম আমি কখনই মুখে আনিব না। তাহার প্রতি আমার রাগ হিংসা-বিদ্বেষ কিছুই নাই।”
ii. “অভিসম্পাত করিতে অনুরুদ্ধ হইয়াও তিনি বলিলেন, না না, তাহা কখনই সম্ভব নয়।”
২৮। উদ্ধৃতাংশ দুটির মধ্যে বক্তাদের কোন চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
ক. সততা ও ন্যায়বোধ
খ. ঔদার্য ও মহত্ত্ব
গ. স্বজনপ্রীতি ও দয়া
ঘ. মানবপ্রেম ও ভালোবাসা
২৯। ‘মানুষ মুহম্মদ (সা.)’ প্রবন্ধে তায়েফবাসীর আচরণে কী ফুটে উঠেছে?
ক. নিষ্ঠুরতা ও বর্বরতা
খ. ঘৃণা ও প্রতিশোধস্পৃহা
গ. উগ্রতা ও দমননীতি
ঘ. রসিকতা ও কৌতুকতা
৩০। অন্ধলোকটির প্রতি মুহাম্মদ (সা.)-এর আচরণের পরিপ্রক্ষিতে নাজিল হওয়া কোরআনের আয়াত অকপটে প্রকাশ করায় মহানবি (সা.)-এর চরিত্রের কোন গুণটি প্রকাশ পেয়েছে?
ক. ত্যাগ ও প্রেম
খ. সৌজন্য ও ক্ষমা
গ. সাধুতা ও তীক্ষ্মদৃষ্টি
ঘ. ক্ষমা ও অনুগ্রহ
৩১। ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধের নামকরণ কোন যুক্তিতে ‘মুহম্মদ’ রাখা যায়?
ক. কেন্দ্রীয় চরিত্র
খ. স্নেহবাৎসল্য
গ. সত্য প্রচারকারী
ঘ. আল্লাহর নবি
৩২। মোহাম্মদ ওয়াজেদ আলী তাঁর প্রবন্ধের নাম ‘রসুল মুহাম্মদ (সা.)’ না রেখে ‘মানুষ মুহম্মদ (স.)’ রাখলেন কেন?
ক. রসুল (সা.)-এর মানবতা বোঝাতে
খ. মানুষের নবি বোঝাতে
গ. মহাত্ম্য ও শ্রেষ্ঠত্ব বোঝাতে
ঘ. মুহম্মদ (সা.) কে একজন মানুষ হিসেবে বিবেচনা করে
উত্তর: ২০.ঘ, ২১. খ, ২২. ঘ, ২৩. গ, ২৪. গ, ২৫. গ, ২৬. গ, ২৭. গ, ২৮. খ, ২৯. ক, ৩০. গ, ৩১. ক, ৩২. গ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর