ষষ্ঠ অধ্যায় : মোলের ধারণা ও রাসায়নিক গণনা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। CuSO4-এর আপেক্ষিক আণবিক ভর কত?
(ক) 111.5 (খ) 125.0
(গ) 143.5 (ঘ) 159.5
২। 100mL দ্রবণে 9.8g সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকলে দ্রবণের মোলারিটি কত?
(ক) 0.001M (খ) 0.01M
(গ) 1M (ঘ) 2M
৩। CuSO4.5H2O-CCuSO4 বিক্রিয়ায় উৎপাদ যৌগের বর্ণ হবে নিচের কোনটি?
(ক) নীল (খ) সাদা
(গ) সবুজ (ঘ) বাদামি
৪। অ্যানালার পদার্থ শতকরা কত ভাগ বিশুদ্ধ?
(ক) ৮৫ ভাগ (খ) ৯০ ভাগ
(গ) ৯৫ ভাগ (ঘ) ৯৯ ভাগ
৫। ব্লু ভিট্রিয়লে কেলাস পানির সংযুক্তি কত?
(ক) ৩৬% (খ) ৫০%
(গ) ৫৬% (ঘ) ৬০%
৬। ৪ গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে?
(ক) ৩.৩৩ গ্রাম (খ) ৬.৬৬ গ্রাম
(গ) ৯.২২ গ্রাম (ঘ) ১৩.৩৩ গ্রাম
৭। গ্লুকোজের স্থুল সংকেত কোনটি?
(ক) C3H6O2 (খ) C3H6O
(গ) CH2O (ঘ) C3H8O
৮। দ্রবণের আয়তন নিচের কোনটির ওপর নির্ভরশীল?
(ক) ঘনমাত্রার (খ) তাপমাত্রার
(গ) চাপের (ঘ) সময়ের
৯। যদি একটি পরমাণুর ভর 4.482 x 10-23 হয় তবে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত?
(ক) ২৪ (খ) ২৬
(গ) ২৭ (ঘ) ৩২
১০। ব্লিচে নিচের কোনটির শতকরা মান বেশি?
(ক) ক্যালসিয়াম (খ) ক্লোরিন
(গ) অক্সিজেন (ঘ) পানি
আরো পড়ুন : রাসায়নিক বন্ধন অধ্যায়ের ৭টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এসএসসি পরীক্ষার রসায়ন
১১। কোনটির স্থূল সংকেত ও আণবিক সংকেত অভিন্ন নয়?
(ক) অ্যামোনিয়া
(খ) পানি
(গ) হাইড্রোজেন পার অক্সাইড
(ঘ) মিথেন
১২। চিনির অণুতে কয়টি পরমাণু আছে?
(ক) ২৪ (খ) ৩৬
(গ) ৪৫ (ঘ) ৫৫
১৩। অ্যামোনিয়াম সালফেট অণুতে মোট কয়টি পরমাণু আছে?
(ক) ৯ (খ) ১০
(গ) ১৩ (ঘ) ১৫
১৪। রাসায়নিক সর্টহ্যান্ড নিচের কোনটি?
(ক) বিক্রিয়ক (খ) উৎপাদ
(গ) বিক্রিয়া (ঘ) সমীকরণ
১৫। CO2 অণু গঠনে 3g কার্বন কত g অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়?
(ক) ৮ (খ) ১২
(গ) ৩২ (ঘ) ৪৪
১৬। 10gCaCO2 তৈরি করতে CaO লাগে-
(ক) 5g (খ) 6g
(গ) 4.4g (ঘ) 5.6g
১৭। CO2 অণু গঠনে 8g অক্সিজেন কত গ্রাম কার্বনের সঙ্গে যুক্ত হবে?
(ক) 8 গ্রাম (খ) 12 গ্রাম
(গ) 3 গ্রাম (ঘ) 44 গ্রাম
১৮। 400g ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা কত?
(ক) ২ মোল (খ) ৩ মোল
(গ) ৪ মোল (ঘ) ৫ মোল
১৯। 0.2M0.5 mLNa2CO3 দ্রবণে কত গ্রাম Na2CO3 থাকে?
(ক) 4.3g (খ) 5.3g
(গ) 5.6g (ঘ) 10.6g
২০। 10g NaOH-এর সঙ্গে 5gCO2-এর বিক্রিয়া সম্পন্ন করা হলো। বিক্রিয়াটি-
(i) 15g
(ii) 0.909NaOH অবশিষ্ট থাকে
(iii) 6.8 x 1022 টি H2O অণু উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
(ক) ii (খ) iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২১। একযোজী যৌগমূলক হলো-
(i) অ্যামোনিয়াম
(ii) নাইট্রেট
(iii) ফসফেট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: ১. ঘ, ২. গ, ৩. খ, ৪. ঘ, ৫. ক, ৬. খ, ৭. গ, ৮. খ, ৯. গ, ১০. খ, ১১. গ, ১২. গ, ১৩. ঘ, ১৪. ঘ, ১৫. ক, ১৬. ঘ, ১৭. গ, ১৮. গ, ১৯. ঘ, ২০. গ, ২১. ক।
লেখক : সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর