কবিতা : কপোতাক্ষ নদ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৪. ‘সতত তোমারি কথা ভাবি এ বিরলে’- এখানে ‘সতত’ শব্দের অর্থ কী?
(ক) সবসময় সর্বদা
(খ) সহৃদয়তা
(গ) সংশয়
(ঘ) ভুল
৩৫. সনেট জাতীয় কবিতার প্রবর্তক হিসেবে কার নাম সর্বাগ্রে স্মরণযোগ্য?
(ক) শেকসপিয়ার
(খ) গ্যাটে
(গ) মিল্টন
(ঘ) পেত্রার্ক
৩৬. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ভুলের জন্য কবির অনুতাপ ফুটে উঠেছে কোন বিষয়টি প্রয়োগের মাধ্যমে?
(ক) জুড়াই এ কাল আমি ভ্রান্তির ছলনে
(খ) বহু দেশে দেখিয়াছি বহু নদ জলে
(গ) কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে
(ঘ) দুগ্ধ- স্রোতোরূপী তুমি জন্মভূমি স্তনে
আরো পড়ুন : কপোতাক্ষ নদ কবিতার ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র
নিচের উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
কবির গ্রামের ছেলে। পড়াশোনা করার জন্য শহরে এসেছে। কিন্তু সে গ্রামের কথা কিছুতেই ভুলতে পারছে না। ঘুমে, তন্দ্রায়, জাগরণে সে শুধু শুনছে গ্রামের পাশে বয়ে যাওয়া নদীর কলতান, পাখির ডাক, দেখছে গ্রামের মায়াময় দৃশ্যাবলি।
৩৭. ওপরের উদ্দীপকটি তোমার পাঠ্যবইয়ের কোন কবিতাকে সমর্থন করে?
ক. জীবন-সংগীত
খ. ঝরনার গান
গ. তিতাস
ঘ. কপোতাক্ষ নদ
৩৮. ওপরের উদ্দীপকটির মাধ্যমে ‘কপোতাক্ষ নদ’ কবিতার কবির কোন দিকটি প্রকাশিত হয়েছে?
ক. নিঃসঙ্গতা
খ. ভ্রান্ত আবেগ
গ. স্মৃতিকাতরতা
ঘ. নদীর প্রতি মমতা
নিচের উদ্দীপকটি পড়ে ৩৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সুমনা পড়াশোনা করার জন্য ইংল্যান্ডে এসেছে। কিন্তু জন্মভূমির শৈশবের স্মৃতি সে কিছুতেই ভুলতে পারছে না। সে ইংল্যান্ডের টেমস নদীর পানি পান করছে। কিন্তু তৃষ্ণা মেটেনি। জন্মভূমির সুরমা নদী তাকে স্নেহডোরে বেঁধেছে। তার মনে সন্দেহ জাগে সে কি কোনো দিন জন্মভূমির নদী দেখতে পারবে।
৩৯. ওপরের উদ্দীপকের সুমনার জন্মভূমির নদীটির সঙ্গে ‘কপোতাক্ষ নদ’ কবিতার কবির জন্মভূমির কোন নদীটি মিল রয়েছে?
ক. কপোতাক্ষ নদ খ. আড়িয়াল খাঁ
গ. তিতাস ঘ. ইছামতি
উত্তর: ৩৪. ক ,৩৫. ঘ, ৩৬. ক, ৩৭. ঘ, ৩৮. গ, ৩৯. ক।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর