ষষ্ঠ অধ্যায় : সমবায় সমিতি
(গত ১০ মার্চ প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯. সমবায় সমিতি গঠনে উদ্যোগ গ্রহণ করা কমিটির প্রধান কাজ নিচের কোনটি?
ক. উপবিধি তৈরি খ. শেয়ার কেনা
গ. মূলধন সংগ্রহ ঘ. নিবন্ধনপত্র সংগ্রহ
১০. সমবায়ে ‘দশে মিলে করি কাজ’ কোন নীতির সমার্থক?
ক. সহযোগিতা খ. সাম্য
গ. বন্ধুত্ব ঘ. নৈকট্য
১১. সমবায়ে ‘সম-ভোটাধিকার’ কোন নীতির সমার্থক?
ক. ঐক্য খ. সহযোগিতা
গ. গণতন্ত্র ঘ. সাম্য
১২. সমবায় সংগঠন নিবন্ধনের জন্য প্রণীত মূল দলিলকে কী বলে?
ক. বিধিমালা খ. উপবিধি
গ. সংঘস্মারক ঘ. সংঘবিধি
১৩. সমবায় সমিতি কখন আইনগত ভিত্তি লাভ করে?
ক. উপবিধি তৈরির পর
খ. পরিচালক নিয়োগের পর
গ. নিবন্ধনের পর
ঘ. কার্যারম্ভের পর
১৪. সমবায় সংগঠনে ব্যবস্থাপনা কমিটির সদস্য সংখ্যা কত জন থাকে?
ক. কমপক্ষে ৪ জন ও সর্বোচ্চ ৬ জন
খ. কমপক্ষে ৪ জন ও সর্বোচ্চ ৮ জন
গ. কমপক্ষে ৫ জন ও সর্বোচ্চ ১০ জন
ঘ. কমপক্ষে ৬ জন ও সর্বোচ্চ ১২ জন
১৫. নিচের কোন ব্যবসায়ের উদ্দেশ্য হলো সদস্যদের অর্থনৈতিক কল্যাণ?
ক. এক মালিকানা ব্যবসায় খ. অংশীদারি ব্যবসায়
গ. কোম্পানি ঘ. সমবায় সমিতি
১৬. সমবায় একটা ভিন্নধর্মী প্রতিষ্ঠান। এর পেছনে মুখ্য কারণ কোনটি?
ক. কৃত্রিম ও স্বাধীন সত্তা
খ. নিজস্ব ব্যবস্থাপনা
গ. উদ্দেশ্যের ভিন্নতা
ঘ. ঝুঁকিমুক্ত প্রতিষ্ঠান
১৭. কোন ধরনের সংগঠন বিশেষ সরকারি পৃষ্ঠপোষকতা পায়?
ক. এক মালিকানা ব্যবসায় খ. অংশীদারি ব্যবসায়
গ. কোম্পানি ঘ. সমবায় সমিতি
১৮. সমবায়ের ক্ষেত্রে ড. আকতার হামিদ খানের গড়া মডেলকে কী বলে?
ক. ফরিদপুর মডেল খ. কুমিল্লা মডেল
গ. টাঙ্গাইল মডেল ঘ. চট্টগ্রাম মডেল
১৯. বাংলাদেশে সমবায় সংগঠন গড়ে আমরা নিচের কোন উদ্দেশ্য অর্জন করতে পারি?
ক. কর্মবিত্তসম্পন্ন মানুষদের অধিক মুনাফা দেওয়া
খ. দক্ষ উদ্যোক্তা শ্রেণি গড়ে তোলা
গ. স্বল্পবিত্তসম্পন্নদের ঐক্যবদ্ধ ও সচেতন করা
ঘ. বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করা
২০. ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য কেনার উদ্দেশ্যে যে সমিতি গঠন করা হয় তাকে কী বলে?
ক. কেনার সমবায় সমিতি
খ. বিক্রির সমবায় সমিতি
গ. উৎপাদক সমবায় সমিতি
ঘ. ভোক্তা সমবায় সমিতি
২১. সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্য সংখ্যা কত জন হতে পারে?
ক. ২, ৩ বা ৭ জন খ. ৩, ৭ বা ১০ জন
গ. ৩, ৭ বা ২০ জন ঘ. ৬, ৯ বা ১২ জন
২২. সমবায়ে ‘একতাই বল’ কথাটি কোন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?
ক. ঐক্য খ. সাম্য
গ. বন্ধুত্ব ঘ. নৈকট্য
উত্তর: ৯. ক, ১০. ক, ১১. ঘ, ১২. খ, ১৩. গ, ১৪. ঘ, ১৫. ঘ, ১৬. গ, ১৭. ঘ, ১৮. খ, ১৯. গ, ২০. ঘ, ২১. ঘ, ২২. ক।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর