বিস্তৃত উত্তর প্রশ্ন
প্রশ্ন: জীব কীভাবে বায়ুর ওপর নির্ভরশীল, তা ব্যাখ্যা করো।
উত্তর: জীব বায়ুর ওপর নির্ভরশীল। বায়ু ছাড়া প্রাণী একমুহূর্ত বাঁচতে পারে না। উদ্ভিদও বায়ু ছাড়া বেঁচে থাকতে পারে না। উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুর কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। প্রাণী শ্বাস-প্রশ্বাসের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং বেঁচে থাকে। জীব ও উদ্ভিদ পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে।
সুতরাং, বায়ু ছাড়া উদ্ভিদ ও জীব বাঁচতে পারে না। তাই বলা যায় বায়ুর ওপর জীব নির্ভরশীল। যা প্রাণীতে প্রবাহিত হয় খাদ্যশৃঙ্খলের মাধ্যমে।
আরো পড়ুন : ২টি বিস্তৃত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা, ৬ষ্ঠ পর্ব, প্রাথমিক বৃত্তির বিজ্ঞান
প্রশ্ন: উদ্ভিদ কীভাবে প্রাণীর ওপর নির্ভরশীল, ব্যাখ্যা করো।
উত্তর: উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর ওপর নির্ভরশীল। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে, পুষ্টি উপাদানের জন্যও উদ্ভিদ প্রাণীর ওপর নির্ভরশীল। অন্যদিকে, উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন- কাণ্ড, শাখা ও ফলমূল ইত্যাদি প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। উদ্ভিদ অনেক প্রাণীর আবাসস্থল, আবার মানুষও তার বাসস্থান ও আসবাব তৈরিতে উদ্ভিদ অর্থাৎ কাঠ ব্যবহার করে থাকে। কাজেই বলা যায়, উদ্ভিদ ও প্রাণী একে অন্যের ওপর নির্ভরশীল।
লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
কবীর