প্রথম অধ্যায় : ব্যবস্থাপনার ধারণা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। শ্রমিক-কর্মী ব্যবস্থাপনার জনক কে?
ক. এফ ডব্লিউ টেলর খ. হেনরি ফেয়ল
গ. রবার্ট ওয়েন ঘ. চার্লস ব্যাবেজ
২। নিচের কোনটি প্রকৃতপক্ষেই পেশা?
ক. কৃষিকাজ খ. ব্যবসায়
গ. হিসাবরক্ষণ ঘ. ওকালতি
৩। অন্যদের দিয়ে কাজ করিয়ে নেওয়াকে কী বলা হয়?
ক. তত্ত্বাবধান খ. ব্যবস্থাপনা
গ. পেশা ঘ. দক্ষতা
৪। Management শব্দটি কোন দেশি শব্দ থেকে এসেছে?
ক. ইতালি খ. কানাডা
গ. জার্মানি ঘ. বাংলাদেশ
৫। কার্য সম্পাদনের কতিপয় ধারাবাহিক পদক্ষেপকে কী বলে?
ক. নীতি খ. রীতি
গ. পদ্ধতি ঘ. প্রক্রিয়া
৬। ‘ব্যবস্থাপনা সর্বজনীন’ সম্পর্কে কে বলেছেন?
ক. প্লেটো খ. এরিস্টটল
গ. সক্রেটিস ঘ. রুশো
৭। ব্যবস্থাপনার উন্নয়নের ইতিহাসে সবচেয়ে প্রাচীন সভ্যতা বিবেচিত হয় কোনটি?
ক. চৈনিক সভ্যতা খ. মিসরীয় সভ্যতা
গ. ব্যাবিলনীয় সভ্যতা ঘ. গ্রিক সভ্যতা
৮। শিল্পবিপ্লবের সূত্রপাত সর্বপ্রথম কোথায় ঘটে?
ক. যুক্তরাষ্ট্রে খ. ফ্রান্সে
গ. ব্রিটেনে ঘ. জার্মানিতে
৯। Code of Hammurabi রচিত হয়েছিল নিচের কোন সভ্যতাকালে?
ক. মিসরীয় সভ্যতাকালে খ. ব্যাবিলনীয় সভ্যতাকালে
গ. গ্রিক সভ্যতাকালে ঘ. রোমান সভ্যতাকালে
১০। ব্যবস্থাপনা বিষয়ে মুসলিম কোন মনীষীর লেখা পাশ্চাত্য জগতে সমাদৃত হয়েছে?
ক. ইবনে খালদুন খ. ইবনে তাইমিয়া
গ. ইমাম গাজ্জালি ঘ. ইমাম বুখারি
১১। ব্যবস্থাপনার দ্বিতীয় ও শেষ কাজ নিচের কোনটি?
ক. সংগঠন ও নিয়ন্ত্রণ
খ. পরিকল্পনা ও সমন্বয়
গ. পরিকল্পনা ও নিয়ন্ত্রণ
ঘ. পরিকল্পনা ও নেতৃত্বদান
১২। ব্যবস্থাপনা চক্রে নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কী?
ক. সমন্বয় খ. নেতৃত্বদান
গ. পরিকল্পনা ঘ. সংগঠন
১৩। ব্যবস্থাপনার স্তর কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
১৪। বিশেষায়িত জ্ঞান সংবলিত কাজ বা বৃত্তিকে কী বলে?
ক. চাকরি খ. ক্যারিয়ার
গ. পেশা ঘ. বৃত্তি
১৫। POSDORB-এর আবিষ্কারক কে?
ক. হেনরি ফেয়ল খ. এল গুলিক
গ. লুইস-এ এলেন ঘ. চার্লস ব্যাবেজ
১৬। নিচের কোনটি সরাসরি ব্যবস্থাপনার কাজ বহির্ভূত?
ক. সংগঠন খ. নেতৃত্বদান
গ. গবেষণা ঘ. সমন্বয়
উত্তর: ১. গ, ২. ঘ, ৩. খ, ৪. ক, ৫. ঘ, ৬. গ, ৭. খ, ৮. গ, ৯. খ, ১০. গ, ১১. ক, ১২. গ, ১৩. খ, ১৪. গ, ১৫. খ, ১৬. গ।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর