গল্প : অতিথির স্মৃতি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৭। লেখকের শরীর সারল না, তবু দেওঘর থেকে বিদায় নিতে হলো কেন?
(ক) বায়ু পরিবর্তনে সুস্থ না হওয়ায়
(খ) বাড়ির জন্য মন কাঁদায়
(গ) অতিথির অত্যাচারে অতিষ্ঠ হওয়ায়
(ঘ) বাড়ি ভাড়ার টাকা কম পড়ায়
৩৮। ‘বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সেও লোকে জানে, আবার আসেও’ তবু আসে কেন?
(ক) কাজ থেকে মুক্তি পাওয়ার জন্য
(খ) রোগ সারতে পারে, এটা ভেবে
(গ) চিকিৎসকের আদেশ মেনে নিয়ে
(ঘ) বাড়ির জন্য দুশ্চিন্তা কমে বলে
৩৯। ‘কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগল’ এখানে ‘খবরদারি’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) অসতর্কতা (খ) বিদায়ের উৎফুল্লতা
(গ) নজরদারি (ঘ) ব্যস্ততার ভান
আরো পড়ুন : অতিথির স্মৃতি গল্প থেকে ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, অষ্টম শ্রেণির বাংলা
৪০। ‘আমার কেবল ইচ্ছে জাগে পাখির মতো ডাকতে’ এর সমার্থক বাক্য কোনটি?
(ক) পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা
(খ) বেনে-বৌ পাখি একটু দেরি করে আসত
(গ) পাশের বাড়িতে আমগাছে শালিক, টুনটুনি গান করত
(ঘ) একজন গলাভাঙা গায়কের ভজনের সুরে ঘুম ভাঙত
৪১। যৌবনে কুকুরটির শক্তি সামর্থ্য ছিল তা লেখক যা দেখে বুঝলেন, তা হলো-
i. কুকুরের ল্যাজ নাড়া দেখে
ii. পথের ধারের আলোয় কুকুরটিকে দেখে
iii. কুকুরটির শরীরের ক্ষয়িষ্ণু গঠন দেখে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) i ও ii (ঘ) i ও iii
উত্তর: ৩৭. ক, ৩৮. গ, ৩৯. গ, ৪০. গ, ৪১. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর