আপনি এখন কী লিখছেন?
ছোটকাকুকে নিয়ে আমার জার্নিটা অনেকদিনের! ছোটকাকুকে ঘিরেই আমার লেখালেখির ব্যস্ততা।
এবারের বইমেলায় কোনো বই আসছে?
একুশে বইমেলাকে ঘিরে লেখালেখির একটা তাড়না তো থাকেই। এবার বইমেলা নিয়ে একটা অস্থির পরিবেশ তৈরি হয়েছিল। বইমেলা হবে কি না একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল। আশার কথা একুশে বইমেলা হচ্ছে। নতুন বইয়ের ব্যাপারে প্রকাশকদের পক্ষ থেকে বারবার তাগাদা পাচ্ছি। আশা করি ৩-৪টি নতুন বই প্রকাশ হবে।
পাঠকদের উদ্দেশে কিছু বলুন।
পাঠকই তো একজন লেখকের অনুপ্রেরণা। তারাই একজন লেখকের শক্তি ও সাহস। কাজেই পাঠকদের উদ্দেশে নতুন করে কিছু বলার নেই। তবে একটা কথা আছে। আমরা কথায় কথায় বলি, বই ভালো বন্ধু। আমি কথাটি সংশোধন করতে চাই। একটি ভালো বই পাঠকের ভালো বন্ধু। কাজেই ভালো বই কিনুন, প্রিয়জনকে ভালো বই উপহার দিন।
বর্তমান সময়ের সাহিত্য সম্পর্কে আপনার মতামত বলুন।
সময় সাহিত্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। একটা ছোট উদাহরণ দিই। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমলে যদি সামাজিক যোগাযোগমাধ্যম অর্থাৎ ফেসবুক, ইন্টারনেটের প্রচলন থাকত তাহলে তার লেখাতে এর প্রভাব দেখা যেত। বর্তমান সময়ে পার্কের প্রেম ব্যাকডেটেড মনে হয়। আমাদের জীবনযাপনে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব বেশি। এআই প্রযুক্তি এখন বেশ গুরুত্বপূর্ণ। কাজেই সাহিত্যে এই বিষয়গুলো গুরুত্বের দাবি রাখে। একই সঙ্গে বাংলা ভাষার গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ কাহিনি বিদেশি ভাষায় বিশেষ করে ইংরেজি ভাষার অনূদিত হওয়া সময়ের দাবি।
ইদানীং কী পড়ছেন?
লিখতে হলে পড়তে হয়। আমার মাকে (রাবেয়া খাতুন) দেখতাম প্রচুর বই পড়তেন। আমিও সময় পেলে হাতের কাছে যা পাই তাই পড়ি। নতুন লেখকের বইয়ের প্রতিও আমার বেশ আগ্রহ। থ্রিলার আমার বেশ পছন্দ। কারও নতুন বই প্রকাশ হলেই আমি পড়ার জন্য সংগ্রহ করি।
বাংলা সাহিত্যের ইংরেজি অনুবাদ আশানুরূপ না হওয়ায় আন্তর্জাতিক সাহিত্য অঙ্গনে পিছিয়ে পড়েছে। এ ব্যাপারে আপনার মন্তব্য কী?
এই প্রশ্নের উত্তর আমি আগে দিয়েছি। আবারও বলি, বাংলা ভাষায় লেখা বইয়ের অনুবাদ আরও বেশি হওয়া প্রয়োজন। মাতৃভাষা বাংলাকে সম্মান জানাতেই বাংলা বইয়ের বেশি বেশি অনুবাদ প্রয়োজন। সময়ের প্রয়োজনে আমাদের ছেলেমেয়েরা অনেকে ইংরেজি ভাষায় পড়াশোনা করছে। তাদের জন্যও বাংলা বইয়ের অনুবাদ গ্রন্থ জরুরি। বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলা সাহিত্যের মর্যাদার প্রশ্নে বিশ্বের সেরা প্রকাশনীগুলোর সঙ্গে আমাদের বাংলা সাহিত্যের একটা মেলবন্ধন সৃষ্টি করা প্রয়োজন। বাংলা সাহিত্যের বিকাশ ও মর্যাদার প্রশ্নেই একাধিক ভাষায় বিদেশি ভাষা বিশেষ করে ইংরেজি অনুবাদ সময়ের দাবি।
খবরের কাগজ সাহিত্য সাময়িকী ‘সুবর্ণরেখা’ সমৃদ্ধ হোক, লেখক হয়ে এই কামনাই রইল।