ঢাকা ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ১২ জুন ২০২৬

সর্বশেষ
ইস্পাত রক্ষণ প্রাণে আলমিরন ফুটবলের চেয়ে বড় হয়ে উঠেছে রাজনীতি? প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা কার? সব উপাদানের সমন্বয়ে তৈরি হয় সাফল্যের রেসিপি ‘ক্যাপ্টেন আমেরিকা’ ১২ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি বিশ্বকাপ ইতিহাসের ১০টি কালজয়ী মন্তব্য স্বাগতিকের চোখে স্বপ্ন, প্যারাগুয়ের চোখে চমক শেষটায় মেসি-রোনালদোর প্রথম দ্বৈরথ দেখা যাবে? নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু আজ আশার প্রদীপ ডেভিড মরক্কো শিবিরে বড় ধাক্কা, নেইমারকে নিয়ে এখনো দোলাচলে ব্রাজিল গোলের চেয়ে লাল কার্ড বেশি, লজ্জার ইতিহাস ৪০ বছর বয়সেও অদম্য জিকো মাঠে উল্লাস, বাইরে মৃত্যু বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৩ লাল কার্ড, জয়ে শুরু মেক্সিকোর বিশ্বকাপ ফুটবল ও গাজাবাসীর বাস্তবতা কানাডার স্বপ্নযাত্রা নাকি বসনিয়ার চমক? রিয়াল মাদ্রিদের কোচ হলেন মরিনিও পেনাল্টি শূন্য ম্যারাডোনা কুইনোনসের গোলে প্রথমার্ধে এগিয়ে মেক্সিকো ৬০০ ভক্তের যাতায়াত খরচ দেবেন জার্মানির ফুটবলাররা ‘ফিফা বিশ্বের রাজা নয়’ শাকিরার সুরের মূর্ছনায় বিশ্বকাপের বর্ণিল উদ্বোধন দর্শকের ভালোবাসাই আমার জীবনের সেরা প্রাপ্তি: সূচরিতা বিইউপি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের আয়োজনে আনস্ক্রিপ্টেড ১.০ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে তাওহিদ-রবিউল অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস পরাশক্তিরা যেদিন মাঠ ছেড়েছিল কান্নাভেজা চোখে
Nagad desktop

চীনে ছড়িয়ে পড়া এই এইচএমপি ভাইরাস কী?

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৮:৩২ এএম
চীনে ছড়িয়ে পড়া এই এইচএমপি ভাইরাস কী?
হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)। ছবি: সংগৃহীত

সম্প্রতি এক প্রকার ফ্লু ছড়িয়ে পড়েছে চীনজুড়ে। বিশেষত শিশুরা এই ফ্লু দ্বারা বেশি সংক্রমিত হচ্ছে। এই রোগের সম্ভাব্য বিস্তার নিয়ে উদ্বেগ ছড়িয়েছে বিশ্বজুড়ে। ইতোমধ্যে আমাদের প্রতিবেশী দেশ ভারত ও যুক্তরাজ্যেও এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। বিজ্ঞানীরা এই ভাইরাসের নাম দিয়েছেন হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)।

এটি মূলত শ্বসনযন্ত্রের একটি রোগ, যেটি কোভিড-১৯ এবং অন্যান্য ফ্লুর মতো ছড়িয়ে পড়ে। এই ভাইরাস সম্পর্কে এ পর্যন্ত যা জানা গেছে, তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

এইচএমপিভি কী?

হিউম্যান মেটানিউমোভাইরাস ব্যক্তির ফুসফুসকে আক্রমণ করে। এটি সাধারণত ঠাণ্ডাজাতীয় রোগের মতো উপসর্গ তৈরি করে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, সাধারণত শীতের শেষ দিকে এবং বসন্তকালে এই ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পায়। ২০০১ সালে ইউরোপের দেশ নেদারল্যান্ডসে এটি প্রথম শনাক্ত হয়। রোগটি খুবই সাধারণ, পাঁচ বছর বয়সের মধ্যে প্রায় সব শিশু এই রোগে আক্রান্ত হয়।

এই রোগের পরীক্ষা পদ্ধতি করোনাভাইরাসের মতোই। নাক বা গলা থেকে শ্লেষ্মা সংগ্রহ করে হিউম্যান মেটানিউমোভাইরাসের অস্তিত্ব পরীক্ষা করা হয়। আরটি-পিসিআর টেস্ট ও অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে এটি নির্ণয় করা যায়।

কীভাবে সংক্রমিত হয়?

এইচএমপিভি শরীরে প্রবেশ করে সাধারণত নাক, মুখ বা চোখ দিয়ে। এটি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়ায় যখন আক্রান্ত ব্যক্তি কাশি বা হাঁচি দেয়। ফলে বাতাসে ভাইরাসের অণু ছড়িয়ে পড়ে এবং অন্য ব্যক্তির শরীরে প্রবেশ করে। এ ছাড়া কোনো দূষিত বা সংক্রমিত জায়গায় হাত দিলে এবং পরে সেই হাত দিয়ে নাক, মুখ বা চোখ স্পর্শ করলেও এর সংক্রমণ ঘটতে পারে। 

এইচএমপিভি শরীরে কী করে?

এ ভাইরাস শরীরে প্রবেশের পর এটি আমাদের শ্বাসনালি এবং ফুসফুসের কোষগুলোতে আটকে যায়। এই কোষগুলো এপিথিলিয়াল কোষ নামে পরিচিত। এপিথিলিয়াল কোষগুলো শ্বসনতন্ত্রের জন্য একটি প্রতিরোধক তৈরি করে, যা শ্বাসনালির ভেতরে শ্লেষ্মা, ধূলিকণা এবং অন্যান্য বর্জ্য পদার্থ পরিষ্কার করতে সাহায্য করে। এটি শ্বসনতন্ত্রের সুস্থতা বজায় রাখতে এবং বাইরের ক্ষতিকর পদার্থ থেকে আমাদের রক্ষা করতে সাহায্য করে।

ভাইরাস যখন শরীরের কোষে প্রবেশ করে, তখন এটি নিজের অনেক কপি তৈরি করতে শুরু করে। এর ফলে দ্রুত শরীরে ভাইরাসের বিস্তার ঘটে। এরপর এই নতুন ভাইরাসগুলো পাশের কোষগুলোকে আক্রান্ত করে এবং শ্বসনতন্ত্রের কোষগুলোতে ছড়িয়ে পড়ে। শরীরের ইমিউন সিস্টেম (রোগ প্রতিরক্ষাব্যবস্থা) ভাইরাসটি শনাক্ত করে এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে একটি প্রদাহজনিত প্রতিক্রিয়া শুরু করে। যদিও এই প্রতিক্রিয়া ভাইরাসটি শরীর থেকে বের করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তবু এটি শরীরে সর্দি ও কাশির মতো কিছু উপসর্গ তৈরি করে। এই উপসর্গগুলো আসলে শরীরের প্রদাহজনিত প্রতিক্রিয়ার কারণে হয়।

এই রোগ কি ছোঁয়াচে না বিপজ্জনক? কারা বেশি ঝুঁকিতে?

এই ভাইরাস খুব সহজে ছড়ায়। তবে সাধারণত এটি সুস্থ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে না। বেশির ভাগ মানুষের সাধারণ ঠাণ্ডা বা ফ্লুর মতো হালকা উপসর্গ দেখা দেয় এবং রোগী ৭ থেকে ১০ দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।

এই রোগে মৃত্যুর হার সঠিকভাবে নির্ধারণ করা কঠিন। কারণ এর বিপরীতে পর্যাপ্ত তথ্য নেই এবং এটি শ্বসনতন্ত্রের অন্য রোগ, যেমন- নিউমোনিয়া, ব্রংকাইটিস ইত্যাদির সঙ্গে মিলে যেতে পারে। তবে যেসব এলাকায় স্বাস্থ্যসেবা সীমিত অর্থাৎ চিকিৎসা সুবিধা কম, সেসব জায়গায় এইচএমপিভির কারণে মৃত্যুর ঘটনা কিছুটা বেশি দেখা গেছে।

এ ছাড়া কিছু মানুষের শরীরে ভাইরাসটি গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে। যেমন ব্রংকাইটিস (শ্বাসনালির প্রদাহ) ও নিউমোনিয়া (ফুসফুসের সংক্রমণ)। এই ধরনের সমস্যা সাধারণত শিশু, বৃদ্ধ এবং যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম তাদের মধ্যে বেশি দেখা যায়। এদের জন্য ভাইরাসটি প্রাণঘাতীও হয়ে উঠতে পারে। সূত্র: আল-জাজিরা

আবারও রক্তাক্ত কাশ্মীর, সংঘর্ষে নিহত ১৬

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:২৯ পিএম
আবারও রক্তাক্ত কাশ্মীর, সংঘর্ষে নিহত ১৬
ছবি: সংগৃহীত

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে (পিওকে) নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের আবারও সংঘর্ষ হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৭ জন।

বৃহস্পতিবার (১১ জুন) কাশ্মীরের ঈদগাহ ময়দানে হাজার হাজার বিক্ষোভকারীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। বিবিসি জানিয়েছে, এই সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এবং ৪ জন নিরাপত্তা কর্মকর্তা।

শরণার্থীদের জন্য বিপুলসংখ্যক সংসদীয় আসন সংরক্ষণের বিরুদ্ধে আসন্ন নির্বাচনের আগে বিক্ষোভের ডাক দিয়েছে বিভিন্ন মানবাধিকারকর্মী সংগঠনের জোট জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি)।

কর্তৃপক্ষ এই আন্দোলনকে রাষ্ট্রদ্রোহ ও সহিংসতার অভিযোগে অভিযুক্ত করে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। সংগঠনটির নেতাদের গ্রেপ্তারে পুরস্কারও ঘোষণা করেছে।

তবে এসব পদক্ষেপ সত্ত্বেও হাজারও মানুষ আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদের অভিমুখে মিছিল শুরু করেন। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বাধা দিলে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন নিহত হন। 

স্থানীয় কর্মকর্তাদের মতে, সরকারি হিসাব অনুযায়ী ১০ হাজারের বেশি বিক্ষোভকারী নিয়ে একটি বিশাল বহর রাওয়ালাকোট শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থান করে।

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ জেলার কমিশনার সরদার ওয়াহিদ খান বিবিসি উর্দুকে জানান, আইনশৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনী টহল দিচ্ছে। স্থানীয় বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিক্ষোভকারীদের বহরকে রাওয়ালাকোট হয়ে মুজাফফরাবাদে যেতে দেওয়া হবে না। বিবিসি উর্দুর প্রতিবেদকরা জানিয়েছেন, স্থানীয় মসজিদগুলো থেকে লাউড স্পিকারে মানুষকে ঘরে থাকার আহ্বান জানানো হচ্ছে।

এদিকে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও কমিশনার খান দাবি করেছেন, ‘আইনের শাসন নিশ্চিত করা হবে।’
পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানী মুজাফফরাবাদ ও রাওয়ালাকোটে নজরদারির জন্য হেলিকপ্টার টহল চালানো হচ্ছে।

সাশ্রয়ী মূল্যে আটা, চাল, বিদ্যুৎ এবং মৌলিক অধিকারের দাবিতে সাধারণ নাগরিকদের অংশগ্রহণে বিক্ষোভটি শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল। কিন্তু পরে তা সহিংস হয়ে ওঠে।

প্রসঙ্গত, গত মঙ্গলবারও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হন। আহত হন অন্তত ২০০ জন।

 সূত্র: বিবিসি ও এনডিটিভি

জর্ডানে যুক্তরাষ্ট্রের কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:২১ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০৩:২২ পিএম
জর্ডানে যুক্তরাষ্ট্রের কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কো (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন কমান্ড সেন্টারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

 বৃহস্পতিবার (১১ জুন) আইআরজিসির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। 

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, এ হামলাকে ‘আগ্রাসনকারীর বিরুদ্ধে শাস্তিমূলক অভিযান’ বলে অভিহিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল-আজরাক বিমানঘাঁটি ও এর নিয়ন্ত্রণ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আইআরজিসি দাবি করেছে, এ হামলায় বেশ কয়েকটি স্থাপনা ও বিপুল সংখ্যক যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। সূত্র: এএফপি 

নাঈম/

 

বাহরাইন ও কুয়েতের ঘাঁটিতে আঘাতের দাবি ইরানি গার্ডের

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:১৭ পিএম
বাহরাইন ও কুয়েতের ঘাঁটিতে আঘাতের দাবি ইরানি গার্ডের
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কো (আইআরজিসি) দাবি করেছে, সাম্প্রতিক মার্কিন হামলার জবাবে তারা কুয়েত ও বাহরাইনের কয়েকটি ঘাঁটিতে আঘাত হেনেছে।

বৃহস্পতিবার (১১ জুন) হামলার এ দাবি করে দেশটি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার উদ্ধৃত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দুই দফা অভিযানে কুয়েতের আলি ও আহমাদ  আহমাদ  এয়ার  ফোর্স-এ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ১৮টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, শেখ ইসা বিমানঘাঁটিতেও হামলা চালিয়ে সেটিকে ধ্বংস করা হয়েছে।

এর আগে ইরানি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরেও হামলা চালিয়েছে ইরান। সূত্র: এএফপি

নাঈম/

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা সম্পন্ন

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০১:১৪ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০১:১৫ পিএম
ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা সম্পন্ন
প্রতীকী ছবি

ইরানের বিরুদ্ধে নতুন দফায় হামলা সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, এ হামলায় ইরানজুড়ে দেশটির সামরিক নজরদারি সক্ষমতা, যোগাযোগ ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। 

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর তদারককারী সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানায়, আঞ্চলিক জলসীমা দিয়ে চলাচলকারী যুক্তরাষ্ট্রের বাহিনী ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হুমকি হিসেবে বিবেচিত ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন মেরিন কোর, বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা নির্ভুল অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। সূত্র: এএফপি 

নাঈম/

ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০১:০৬ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০১:১৮ পিএম
ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত
ছবি: সংগৃহীত

ওমান উপকূলে চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন বাহিনীর হামলায় নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভারতের নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

ওমান উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলার শিকার হওয়া ‘সেত্তেবেলো’ নামক ওই জাহাজে মোট ২৮ জন ক্রু ছিলেন। এর মধ্যে ২৪ জন ভারতীয়, দুইজন পাকিস্তানি, একজন ইউক্রেনীয় ও একজন রুশ নাগরিক ছিলেন।

নিহত তিন নাবিককে সনাক্ত করা হয়েছে। তারা হলেন- ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া এবং চিফ ইঞ্জিনিয়ার পাটনালা সুরেশ।

জাহাজটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজে থাকা বাকি নাবিকদের সঙ্গে একটি স্থিতিশীল নেটওয়ার্ক যোগাযোগ স্থাপন করতে তারা সমস্যার সম্মুখীন হচ্ছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বাহিনী ওমান উপকূলে পালাউয়ের পতাকাযুক্ত ওই তেল ট্যাংকারে নিখুঁত নির্দেশিত যুদ্ধাস্ত্র দিয়ে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। ইরানের তেলের ওপর জারি করা চলমান অবরোধ লঙ্ঘনের অভিযোগে জাহাজটিতে এই হামলা চালানো হয়।

নাবিকদের ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। তারা জানিয়েছে, জাহাজটি হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করার সময় ২৪ জন ভারতীয় নাগরিক মার্কিন নৌবাহিনীর সরাসরি হামলার মুখে পড়ে।

হামলার ঘটনার পর নয়াদিল্লিতে নিযুক্ত ওয়াশিংটনের চার্জ দি অ্যাফেয়ার্সকে (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) তলব করে ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছে বলে সংবাদসংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন এক জ্যেষ্ঠ ভারতীয় সরকারি কর্মকর্তা। সূত্র: এনডিটিভি

আজহার/অমিয়/