সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জানিয়েছে যে, তারা ইয়েমেনে অবস্থানরত তাদের সন্ত্রাসবিরোধী ইউনিটের মিশন স্বেচ্ছায় শেষ করেছে। ২০১৯ সালে দেশটিতে সামরিক উপস্থিতি কমানোর পর এগুলোই ছিল ইয়েমেনে ইউএই-র সর্বশেষ অবশিষ্ট বাহিনী।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ওয়াম’ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির ব্যাপক পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: সংযুক্ত আরব আমিরাতকে ২৪ ঘণ্টার মধ্যে ইয়েমেন ত্যাগের আহ্বানে সৌদি আরবের সমর্থন
সৌদি নেতৃত্বাধীন জোট দক্ষিণ ইয়েমেনের মুকাল্লা বন্দরে একটি বিমান হামলা চালানোর পর সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এই ঘোষণা এলো। রিয়াদ দাবি করেছিল, ওই হামলায় সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সংশ্লিষ্ট একটি অস্ত্রের চালানে আঘাত হানা হয়েছে।
ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সংযুক্ত আরব আমিরাতকে ২৪ ঘণ্টার মধ্যে ইয়েমেন ত্যাগের নির্দেশ দিয়েছিল। এরপর সৌদি আরবও এতে সমর্থন জানিয়েছে। সূত্র: রয়টার্স
মাহফুজ/