ইংল্যান্ড থেকে বাংলাদেশে পাড়িয়ে জমিয়ে দেশের ফুটবলের নব জোয়ারের কাণ্ডারি হয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। ফুটবলের প্রতি দেশের মানুষের পুরোনো আবেগ জন্ম নিয়েছে ফের। বিশেষ করে ভারতের বিপক্ষে ম্যাচে তার পারফরম্যান্স মুগ্ধ করেছে সমর্থকদের।
ঘরের মাঠে অভিষেকে ভুটানের বিপক্ষে ম্যাচে গ্যালারিতে ছিল দর্শকদের উপচে পড়া ভীড়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেড়েছে তার জনপ্রিয়তা। ফেসবুকের পর ইনস্টাগ্রামেও বেড়েছে অনুসারীর সংখ্যা।
বাংলাদেশ ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে অনুসারী সংখ্যা ১ মিলিয়ন তথা ১০ লাখ ছাড়িয়েছে। সেই খবরটি নিজেই জানিয়েছেন তিনি ফেসবুক পেজে।
এক পোস্টে লিখেছেন, ‘ইনস্টাগ্রামে ১ মিলিয়ন অনুসারী হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ, আমি সত্যিই অনেক কৃতজ্ঞ।’
বাংলাদেশ দলের হয়ে খেলা শুরু করার আগেই ফেসবুকে হামজার অনুসারী ১ মিলিয়ন ছাড়িয়েছে। দেশের হয়ে খেলার জন্যই এসেছেন বাংলাদেশে। দেশের ফুটবল ভক্তরাও তার প্রতি সমর্থন দেখিয়ে যাচ্ছেন। তখনও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছিলেন
উল্লেখ্য, গত ২৫ মার্চ বাংলাদেশের জার্সিতে প্রথমবার মাঠে নেমেছিলেন হামজা ভারতের বিপক্ষে শিলংয়ে। এরপর গত ৪ জুন ভুটানের বিপক্ষে ঘরের মাঠের অভিষেকেই গোল করেন।
নিলয়/