ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
বিশ্বাসের সমুদ্রে ফন ডাইকের তরি ১৪ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি সমতায় বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের স্বপ্নের জাদুকর মুসিয়ালা পথপ্রদর্শক বাকুনা ভিনিসিয়ুসের গোলে সমতায় ফিরল ব্রাজিল পরাশক্তি জার্মানির সামনে পুঁচকে কুরাসাও ডার্কহর্স জাপান, সতর্ক নেদারল্যান্ডস ব্রাজিলের শুরুর একাদশে চমক অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত ৯২ বছর ধরে বিশ্বকাপে প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল নেইমারকে ছাড়াই নামছে ব্রাজিল, ভাঙছে ৪০ বছরের ঐতিহ্য পেনাল্টিতে এমবোলোর গোল, এগিয়ে সুইজারল্যান্ড ফিটনেস প্রশ্নে রোনালদো, ‘আমাকে খেলতে দেখেননি?’ ‘জাপানি মেসি’র সঙ্গী উয়েদা এমবাপ্পের সমালোচনা ‘অতিরিক্ত ও অন্যায়’ দেড় দশকের জ্বালানিনীতি ছিল আমদানিনির্ভর: তথ্যমন্ত্রী ইরানের অনুশীলন মাঠের পাশে মরদেহ উদ্ধার ওয়ানডে সিরিজ বাংলাদেশ ইমার্জিংদের ঝিলিকের মৃত্যুর রহস্যে নতুন মোড়, গ্রেপ্তার স্বামী রক্তদান মহৎ কিন্তু নিরাপদ রক্ত আরও গুরুত্বপূর্ণ আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ মার্তিনেজকে ঘিরে নতুন শঙ্কা শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ নাটোরে ৭০ দরিদ্র রোগীর বিনামূল্যে ছানি অপারেশন চাকরি মেলায় সাড়া, রাজশাহীতে ৫০ শতাংশ প্রার্থীর তাৎক্ষণিক নিয়োগ ইনজুরিতে ছিটকে গেলেন মাইকেল অলিভার ‘ফেনীর সাংবাদিকতার ইতিহাসে উজ্জ্বল অধ্যায় ওছমান হারুন মাহমুদ দুলাল’ পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
Nagad desktop

সাইফকে আকাশে তুলতে মানা সালাহউদ্দিনের

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম
আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম
সাইফকে আকাশে তুলতে মানা সালাহউদ্দিনের
ছবি : সংগৃহীত

যেকোনো সিরিজে দ্বিতীয় ম্যাচের আগে প্রথম ম্যাচ নিয়ে থাকে চুলচেরা বিশ্লেষণ। হেরে গেলে হারের কারণ অনুসন্ধান। জয়ী হলে খুঁটিনাটি দুর্বলতা বের করে তা সংশোধনের চেষ্টা। সঙ্গে থাকে ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করা। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছে অনেকটা অনায়াসেই। ডাচদের ৮ উইকেটে করা ১৩৬ রান বাংলাদেশ টপকে গিয়েছিল ৬.৩ ওভার হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশ দল চাইবে আজই সিরিজ নিশ্চিত করা। আজ ম্যাচ জিততে পারলে ডাচদের বিপক্ষে বাংলাদেশের হবে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। এর আগে একবার ২০১২ সালে নেদারল্যান্ডসে গিয়ে বাংলাদেশ দুই ম্যাচের সিরিজ খেলে জিততে পারেনি। ১-১ সমতা হয়েছিল। খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।

প্রথম ম্যাচে জয়ের ব্যবধানেই বলে দেওয়া সেখানে ভুল-ত্রুটি খুব একটা ছিল না। বরং সেখানে ছিল কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যের ভাস্বর। যেমন তাসকিনের ২৮ রানে ৪ উইকেট, লিটন দাসের ২৯ বলে অপরাজিত ৫৩ রান আর সাইফ হাসানের ১৯ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংস। তাসকিন দলের নিয়মিত সদস্য। বলা যায় নিয়মিত পারফর্মরাও। ক্যারিয়ারে এটি ছিল তার চতুর্থবার ইনিংসে ৪ উইকেট নেওয়া। লিটন দাসও নিয়মিত সদস্য। অধিনায়ক। নিয়মিত রান করতে না পারলেও কম-বেশি রান করে যান। তার হাফ সেঞ্চুরি ছিল ক্যারিয়ারের ১৩তম। সাইফ হাসান কিন্তু হাফ সেঞ্চুরি করতে পারেননি। কিন্তু প্রথম ম্যাচ শেষে তাকে নিয়েই আলোচনা বেশি। আবার গতকাল দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে কথা বলতে আসা দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন ম্যাচের চেয়ে সাইফ হাসানকে নিয়েই বলেছেন কথা। অবশ্য তিনি কথা বলতে বাধ্যও হয়েছেন। কারণ সংবাদ সম্মেলনে সাইফ হাসানকে নিয়েই যে একাধিক প্রশ্ন হয়েছে।

সাইফ হাসানকে নিয়ে এভাবে কথা বলার কারণ দীর্ঘ প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরেই তিনি শুধু ১৯ বলে ৩ ছক্কা আর ১ চারে অপরাজিত ৩৬ রানের ইনিংসই খেলেননি, এর আগে বল হাতে নিয়ে প্রথম ওভারেই তুলে নেন ২ উইকেট। ইনিংসে ২ ওভারে ১৮ রান দিয়ে তিনি ২ উইকেট পান। সাইফের ৬ ম্যাচের ক্যারিয়ারে এই ম্যাচেই তিনি প্রথম উইকেট পান। স্বাভাবিক কারণে কামব্যাক ইনিংসে এ রকম নৈপুণ্য আলোচনায় আসাটাই স্বাভাবিক।

আন্তর্জাতিক ক্রিকেটে সাইফের প্রথমে অভিষেক হয় টেস্ট ক্রিকেট। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে তিনি খেলেছিলেন টেস্ট। কিন্তু ভালো করতে না পারার কারণে একসময় বাদ পড়ে যান। ৬ টেস্টের ক্যারিয়ারে তিনি রান করেছিলেন ১৫৯। সর্বোচ্চ রান ছিল ৪৩। প্রায় ২১ মাস পর ২০২১ সালের নভেম্বরে এই পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হয়েছিল। কিন্তু এই ফরম্যাটে তার অবস্থা ছিল আরও করুণ। ০ ও ১ রান করে তিনি বাদ পড়ে যান। এরপর ২০২৩ সালে গুয়াজুং এশিয়ান গেমসে সুযোগ পেয়ে তিন ম্যাচ খেলে একটি ম্যাচে অপরাজিত ৫০ রান করেছিলেন। এটি বাংলাদেশের মূল জাতীয় দল ছিল না। জাতীয় দল তার কাছে দূর আকাশের চাঁদ হয়েই থাকে। অবশেষে ঘরোয়া ক্রিকেটে ভালো করে তিনি নির্বাচকদের নজর কেড়ে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে ফিরেন দলে। একই সঙ্গে তার জায়গা হয়েছে এশিয়া কাপের স্কোয়াডেও।

সাইফ হাসান দলে সুযোগ পেলেও সেরা একাদশে সুযোগ পাওয়া ছিল অনেকটা চমক। ওপেনার হিসেবে জাতীয় দলে অভিষেক হলেও বর্তমানে তিনি টপ বা মিডল অর্ডারেও খেলতে পারেন। তাকে জায়গা দিতে শামীম পাটোয়ারীকে বাদ দেওয়া হয়। শামীম পাটোয়ারী আবার খেলে থাকেন নিচের দিকে। সাইফ এবার আর ওপেন করেননি, চারে ব্যাট করেন। ফলে জায়গা ছেড়ে দিতে হয় তাওহিদ হৃদয়কে। সফল প্রত্যাবর্তনের পর সাইফ ভাসছেন প্রশংসায়। কিন্তু দলের সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন সাইফকে এভাবে আকাশে তুলতে চান না। গতকাল সিলেটে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি আগেও বলেছি একবার- কাউকে তাড়াতাড়ি আকাশে তুলে ফেলবেন না আবার কাউকে তাড়াতাড়ি নিচে নামিয়ে ফেলবেন না। ভালো খেলেছে, কামব্যাক করেছে। যেটা স্ট্রং মানসিকতার একটা পরিচয়। যেকোনো মানুষের ক্ষেত্রেই আপনি যখন ব্যাকফুটে চলে যাবেন তখন সে ওইখান থেকে বেরিয়ে আসতে পারে না। যেহেতু ওর পেছনে টেস্ট খেলোয়াড়ের তকমা ছিল, সে হয়তো সাদা বলে ভালো খেলতে পারেনি। সেখান থেকে বেরিয়ে সে যে ক্যারেক্টার শো করেছে এটা আসলে সবার ভেতর থাকে না।’ এক ম্যাচে ভালো করলেই হয় না, এটা ধরে রাখতে হয়। মোহাম্মদ সালাহউদ্দিন আশা করেন সাইফ এই পারফরম্যান্স ধরে রাখবেন। তিনি বলেন, ‘আশা করি, গত ম্যাচে সে যে ক্যারেক্টার শো করেছে সেটা যেন সে আরও কন্টিনিউ করতে পারে। কারণ এটা অনেক কঠিন ক্রিকেট। এটা ভাবার কোনো কারণ নেই এক ম্যাচেই সে সফল হয়ে যাবে। সাফল্যটা আপনি কতদিন, কত বছর ধরে রেখেছেন সেটা নির্ভর করবে। উন্নতি তো নিয়মিতই করতে হবে। কিন্তু তার চেষ্টাটা ছিল। এটা আসলে সে নিজেই চেষ্টা করেছে। সে নিজেকে অন্য জায়গায় দেখতে চেয়েছে। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ৬-৭টা ম্যাচে সে ব্যর্থ হয়েছে। সেখান থেকে মানসিকভাবে ঘুরে দাঁড়ানো খুবই কঠিন কাজ। হয়তো আমরা বাইরে থেকে মনে করি এটা অনেক সহজ। কিন্তু এটা অনেক কঠিন কাজ। সেই কাজটা সে করতে পেরেছে, তার ক্যারেক্টারের ভেতরে ছিল। সে নিজে উন্নতি করার চেষ্টা করছে এবং এ কারণেই এখন পারফরম্যান্সগুলো হচ্ছে।’ 

জাতীয় দল থেকে বাদ পড়ার পর সাইফ নিজেকে ফিরে পেতে অনেক পরিশ্রম করেন। ধৈর্য ধারণ করেন। সাইফের ধৈর্য ধারণটা ছিল প্রায় চার বছরের মতো। মোহাম্মদ সালাহউদ্দিনের কাছে এটি খুব ভালো লেগেছে। তিনি বলেন, ‘ওর চেষ্টার কথা বলব, অনেক মানুষই চেষ্টা করে। কিন্তু অনেকের ক্ষেত্রে হয়তো এক-দুই মাস কিংবা এক বছর ধৈর্য থাকে। কিন্তু ধৈর্যটা চার বছর ধরে দেখলাম। আপনি কতদিন আপনার ধৈর্য ধরে রাখবেন এটা অনেক বড় ব্যাপার। সেটার ফলই হয়তো সে এখন পাচ্ছে। ভবিষ্যতে সে হয়তো আরও ভালো করবে।’

পলাশ/নিলয়/

সমতায় বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৬:০৭ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৬:২৮ এএম
সমতায় বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের
ছবি: সংগৃহীত

মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয়েছে ব্রাজিলকে। ফেবারিটদের রীতিমতো নাচিয়েছে তারা। ২১ মিনিটে পিছিয়ে পড়লেও ৩২ মিনিটে ভিনিসিয়ুসের গোলে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচ। 

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় অনুষ্ঠিত ম্যাচে দুদলের লড়াই হয়েছে বেশ। 

মরক্কোর হাই প্রেসিংয়ে শুরু থেকেই চাপে পড়ে ব্রাজিলের রক্ষণভাগ। বল দখলে ব্রাজিল এগিয়ে থাকলেও একের পর এক আক্রমণ চালিয়েছে মরক্কো। প্রথম ৩০ মিনিটেই ১২টি শট নেয় তারা। 

ম্যাচের ২১ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় মরক্কো। ব্রাজিলের রক্ষণভাগের ঠিক মাঝখান দিয়ে ব্রাহিম দিয়াজের নিখুঁত পাস ধরে এগিয়ে যান ইসমাইল সাইবারি। তিনি ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনের মাথার ওপর দিয়ে চিপ করে গোল করেন।

গোল হজমের পর দ্রুতই ম্যাচে ফিরে ব্রাজিল। ম্যাচের ৩২ মিনিটে লেফট উইং ধরে এগিয়ে যান ভিনি। সেখান থেকে পাস দেন ব্রুনো গিমায়েরেসের কাছে। বক্সে ফিরতি পাস পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে মরক্কোর জাল কাঁপান ভিনি। তাতে ১-১ গোলে সমতায় ফিরে ব্রাজিল। 

ম্যাচজুড়ে মাঝমাঠ ভুগিয়েছে ব্রাজিলকে। কাসেমিরো ও লুকাস পাকুয়েতা নিজেদের মেলে ধরতে পারেনি। যার প্রভাব পড়েছে ম্যাচে। এরপরও ভিনিসিয়ুসের করা গোলের সুবাদে ড্র নিয়ে মাঠে ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এসজি/

ভিনিসিয়ুসের গোলে সমতায় ফিরল ব্রাজিল

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৪:৫৮ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৫:১৫ এএম
ভিনিসিয়ুসের গোলে সমতায় ফিরল ব্রাজিল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল-মরক্কো। ম্যাচের শুরু থেকে ব্রাজিলকে চেপে ধরে গত আসরের সেমিফাইনালিস্টরা। ম্যাচের ২১ মিনিটে গোল আদায় করে এগিয়ে যায় তারা। তবে ৩২তম মিনিটে মরক্কোর জালে বল জড়িয়ে ব্রাজিলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র।

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু হয় দুদলের লড়াই।

ম্যাচের শুরু থেকেই হাই প্রেসিংয়ের মাধ্যমে ব্রাজিলের রক্ষণকে চাপে রাখে মরক্কো। ম্যাচের ১৪ মিনিটে দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ইগর থিয়াগো। ভিনিসিয়ুসের দারুণ ক্রসে বক্সের মধ্যে ফাঁকা জায়গায় বল পান তিনি। কিন্তু তা জালে জড়াতে ব্যর্থ হন তিনি। এর কয়েক মিনিট পরেই গোলের সুযোগ নষ্ট হওয়ার আক্ষেপে পুড়ে ব্রাজিল।  

২১ মিনিটে গোল হজম করে বসে তারা। ব্রাজিলের রক্ষণভাগের ঠিক মাঝখান দিয়ে ব্রাহিম দিয়াজের নিখুঁত পাস ধরে এগিয়ে যান ইসমাইল সাইবারি। তিনি ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনের মাথার ওপর দিয়ে চিপ করে গোল করেন।

গোল হজমের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে পড়ে ব্রাজিল। দ্রুতই ম্যাচে ফিরে তারা। ম্যাচের ৩২ মিনিটে লেফট উইং ধরে এগিয়ে যান ভিনি। সেখান থেকে পাস দেন ব্রুনো গিমায়েরেসের কাছে। বক্সে ফিরতি পাস পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে মরক্কোর জাল কাঁপান ভিনি। তার গোলে ১-১ সমতায় ফিরে বিরতিতে যায় ব্রাজিল। 

সালমান/ 

ব্রাজিলের শুরুর একাদশে চমক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:২৪ এএম
ব্রাজিলের শুরুর একাদশে চমক
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো, যারা গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট। আর এই ম্যাচের জন্য শুরুর একাদশে এসেছে চমক।

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো মরক্কোর বিপক্ষে ম্যাচে দানিলো, অ্যালেক্স সান্দ্রো ও ম্যাথিউস কুনহার নাম সামনে এনেছিল। তবে শুরুর একাদশে তাদের সুযোগ মেলেনি। ইবানিয়েজ, দগলাস সান্তোস ও ইগর থিয়াগোকে নিয়ে শুরুর একাদশ সাজিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিল একাদশ: অ্যালিসন বেকার (গোলরক্ষক), ইবানিয়েজ, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, মার্কুইনহোস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকুয়েতা, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো ও রাফিনিয়া।

মরক্কো একাদশ: ইয়াসিন বুনু (গোলরক্ষক), নুসাইর মাজরাউই, আশরাফ হাকিমি (অধিনায়ক), ইসা দিওপ, শাদি রিয়াদ, এল আইনাউই, আইয়ুব বুয়াদ্দি, উনাহি, ব্রাহিম দিয়াজ, সাইবারি ও বিলাল এল খানুস।

সালমান/

অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:০৮ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৩:৪৪ এএম
অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত
ছবি: সংগৃহীত

নির্ধারিত ৯০ মিনিটে ১-০ গোলে পিছিয়ে ছিল কাতার। কিন্তু অতিরিক্ত সময়ে (৯৪ মিনিট) ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা। বুয়ালেম খাউকি হেডে গোল দিয়ে ম্যাচ ১-১ সমতায় ফেরান। শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডকে রুখে দিয়ে বাজিমাত করেছে কাতার। এই জয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো পয়েন্টের দেখা পেল এশিয়ার দেশটি।

শনিবার (১৩ জুন) রাত ১টায় গ্রুপ ‘বি’-এর ম্যাচে মুখোমুখি হয় তারা।

ম্যাচের শুরু থেকেই বলের দখল বা আক্রমণে কাতারকে চাপে রাখে সুইসরা। ১৩ মিনিটে তারা সুযোগ পায় গোল করার। ব্রিল এমবোলোর হেডে বল নিচে নামার পর সেটির দিকে দ্রুত ছুটে যান রেমো ফ্রয়লার। বলের কাছে পৌঁছালে কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা ফাউল করে বসেন তাকে। রেফারি তাৎক্ষণিকভাবে পেনাল্টির বাঁশি বাজান এবং আবুনাদাকে হলুদ কার্ড দেখান। পেনাল্টি কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন এমবোলো।

প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি সুইজারল্যান্ড। কাতারও তা শোধ করতে পারেনি। দ্বিতীয়ার্ধেও দাপট দেখিয়েছে সুইজারল্যান্ড। কিন্তু শেষ মুহূর্তে বাজিমাত করে কাতার। এতে কাতারের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে সুইসদের। 

এর আগে, গ্রুপ ‘বি’-এর প্রথম ম্যাচে গতকাল রাতে স্বাগতিক কানাডা মুখোমুখি হয়েছিল বসনিয়া ও হার্জেগোভিনার। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। 

সালমান/

৯২ বছর ধরে বিশ্বকাপে প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:৫৬ এএম
৯২ বছর ধরে বিশ্বকাপে প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের প্রতিটি আসরে অংশ নেওয়া একমাত্র দল ব্রাজিল। সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আরও একটি রেকর্ড নিজেদের দখলে রেখেছে। সেটি হলো ৯২ বছর ধরে বিশ্বকাপে নিজের উদ্বোধনী ম্যাচে হারের মুখ দেখেনি সেলেসাওরা।

বিশ্বকাপের প্রথম ম্যাচ ব্রাজিল হেরেছিল যুগোস্লাভিয়ার কাছে ২-১ গোলে, ১৯৩০ বিশ্বকাপে। প্রথম বিশ্বকাপের পর দ্বিতীয় বিশ্বকাপেও নিজেদের প্রথম ম্যাচে হারে তারা। ১৯৩৪ বিশ্বকাপে স্পেনের কাছে ৩-১ গোলে হারে হলুদ জার্সিধারীরা।

স্পেনের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের সেই হারের পর কেটে গেছে ৯২ বছর। এই সময়ে বিশ্বকাপে প্রথম ম্যাচে ব্রাজিলকে হারাতে পারেনি কেউ।

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আজকের ম্যাচে ব্রাজিল এই ধারবাহিকতা ধরে রাখতে পারবে? নাকি মরক্কো এখানেই থামিয়ে দেবে ব্রাজিলকে? সেটা সময়ই বলে দেবে।

সালমান/