বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অনিয়মের অভিযোগে বাদ পড়া ১৫টি ক্লাব নির্বাচনে অংশ নিতে পারবে। হাইকোর্টের রুলের বিরুদ্ধে করা আপিলে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত ওই রুল স্থগিত করেছেন। ফলে এই ক্লাবগুলোর ভোটাধিকার ফেরত পেয়েছে।
এই ১৫টি ক্লাবের একটি নাখালপাড়া ক্রিকেটার্স। ক্লাবটির প্রতিনিধি ও বিসিবির বর্তমান কাউন্সিলর লোকমান হোসেন ভূঁইয়া সুপ্রিম কোর্টে আপিল করেন।
এর আগে, ৩০ সেপ্টেম্বর হাইকোর্টে রিট দায়ের করেন ফারুক আহমেদ। তিনি অভিযোগ করেন, এই ১৫টি ক্লাব বিসিবি নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা রাখে না। হাইকোর্ট প্রাথমিকভাবে তার রিট আমলে নিয়ে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে নির্বাচন থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছিল।
তবে এখন চেম্বার জজ আদালতের রায়ে সেই নির্দেশনা বাতিল হয়েছে। ফলে এসব ক্লাব আবার ভোটাধিকার ফিরে পেয়েছে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।
উল্লেখ্য, এই ১৫টি ক্লাবের কাউন্সিলরদের মধ্যে কেবল ইফতেখার রহমান মিঠু পরিচালক পদে প্রার্থী হয়েছেন। হাইকোর্টের আদেশের পর তার নাম চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে বাদ পড়ে। নতুন এই রায়ের পর তার প্রার্থিতা পুনর্বহাল হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
নিলয়/