জিম্বাবুয়ে ও নামিবিয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে আগামী রবিবার রাতে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
এর আগে শুক্রবার (২ জানুয়ারি) প্রতিযোগিতার জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার আজিজুল হাকিম তামিমকে। ৭ ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।
আগামী ১৫ জানুয়ারি মাঠে গড়াবে যুব বিশ্বকাপের ১৬তম আসর। ১৭ জানুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ২০২০ আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দল:
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বাসির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মো. আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সল, কালাম সিদ্দিকী এলিন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন।
স্ট্যান্ডবাই: আব্দুর রহিম, দেবাশীষ সরকার দেবা, রাফি উজ্জামান রাফি, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, সানজিদ মজুমদার ও মো. সবুজ।
রবিউল/রিফাত/