রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোর সরবরাহকৃত খাবারের মান অনিরাপদ, অস্বাস্থ্যকর ও নিম্নমানের। নিরাপদ, স্বাস্থ্যকর খাবার প্রতিটি শিক্ষার্থীর বৃদ্ধি এবং বিকাশের জন্য জরুরি। অভিযোগ রয়েছে, হলের খাবারের মধ্যে প্রায়ই মশা-মাছি, অপ্রয়োজনীয় উপাদান পাওয়া যায়। অনেক সময় খাবার অপর্যাপ্ত, অতিরিক্ত তেল, ঝালযুক্ত খাবার। আবার গন্ধযুক্ত খাবার ও শিক্ষার্থীদের দেওয়া হয়। কোনো উপায় না পেয়ে অনেক শিক্ষার্থীকে সে খাবার খেতে হয়। অরুচিশীল খাবার শরীরের বৃদ্ধির অন্তরায়। অবহেলায় রান্না, পরিষ্কার-পরিচ্ছন্নতা পালন না করা খাদ্যের পুষ্টি উপাদান নষ্ট করে। অনেকবার এনিয়ে অভিযোগ উঠলেও মেলেনি কোনো সমাধান। বর্তমানে রাখসু সংগঠনের পরে সবার আস্থা পেয়েছিল এবার হয়তো তাদের অভিযোগের বাস্তবমুখী সমাধান হবে। ফলে শিক্ষার্থীদের স্বাস্থ্যের দিক বিবেচনা করে হলে পুষ্টিকর, নিরাপদ খাবার সরবরাহে প্রশাসন ও রাকসু প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি।
নুসরাত জাহান অনন্যা
শিক্ষার্থী, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় রাইটার্স সোসাইটি
[email protected]