কোথায় যাবে, ছুটির দিনে?
মিরপুরে যাও Zoo-এ
দেখবে তুমি লোহার খাঁচায়
বাঘ রয়েছে শুয়ে!
ডোরাকাটা হলুদ বাঘের
চামড়া গেছে ঝুলে
খাঁচার ভেতর হালুম-হুলুম
করাও গেল ভুলে?
খাওয়ার রুচি বেশ কমেছে
গোশত কিংবা মাছে
বাঘপ্রেমীরা ভিড় করে না
বাঘের খাঁচার কাছে!
আগের মতো বাঘটা এখন
দেখায় না তেজ-রাগে
হাঁড় জিরজির শুকনো বডি
দেখতে রোগা লাগে!
দেখবে আরও পাশেই আছে
সিংহ মামার খাঁচা
মুখ দেখে তার ভবটা এমন
‘ভাগনে আমায় বাঁচা।’
সোনালি চুল ধূসর এখন
হায় কী বেহাল দশা
ঝিমায় মাথা তাই সারা দিন
লেজ গুটিয়ে বসা!
Zoo-এর কেয়ারটেকার যারা
নেয় না কেয়ার কোনো
লো বাজেটের খাবার-দাবার
নালিশ দিলাম শোনো।
ভাবছ বুঝি নালিশ-টালিশ
লাভ হবে কী বলে
Zoo-প্রাণীদের শেষ ঠিকানা
হয় না তো জঙ্গলে!