চতুর্থ অধ্যায়: অণুজীব
দ্বিতীয় পরিচ্ছেদ: ব্যাকটেরিয়া
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। ব্যাকটেরিওলজির জনক কে?
(ক) এরেনবার্গ (খ) রবার্ট হুক
(গ) লুই পাস্তর (ঘ) লিউয়েন হুক
২। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য হলো-
i. এরা এককোষী জীব
ii. কোষে 70s রাইবোজোম থাকে
iii. কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩। নিচের কোন রোগের জীবাণু আদিকোষী?
(ক) ম্যালেরিয়া (খ) নিউমোনিয়া
(গ) ইনফ্লুয়েঞ্জা (ঘ) জলাতঙ্ক
৪। Diplococcus pneumoniae-এর আকৃতি কেমন?
(ক) প্যাঁচানো (খ) কমাকার
(গ) দন্ডাকার (ঘ) গোলাকার
.jpg)
৫। উপরের চিত্রের জীবাণুটি কোন রোগের জন্য দায়ী?
(ক) বসন্ত (খ) যক্ষ্মা
(গ) নিউমোনিয়া (ঘ) কলেরা
৬। ‘কমা’ আকৃতির ব্যাকটেরিয়া কোনটি?
(ক) Vibrio (খ) Pseudomonas
(গ) Spirillum (ঘ) Sarcina
নিচের চিত্রের আলোকে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

৭। চিত্র-১ কোন ধরনের ব্যাকটেরিয়া?
(ক) Coccus (খ) Spirillum
(গ) Comma (ঘ) Bacillus
৮। চিত্র-২ এর বৈশিষ্ট্য হলো-
i. এটি একটি ব্যাকটেরিয়া
ii. এটি বায়ুর মাধ্যমে বাহিত হয়
iii. এটি কমা আকৃতি বিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
আরো পড়ুন : অণুজীব অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব
৯। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর মূলত কী দিয়ে গঠিত?
(ক) কাইটিন
(খ) পেপটিডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন
(গ) অ্যাসিড
(ঘ) সেলুলোজ
১০। ব্যাকটেরিয়ায় পিলির প্রধান কাজ কোনটি?
(ক) কোষবিভাজনে সাহায্য করা
(খ) চলনে অংশগ্রহণ করা
(গ) পোষকের সঙ্গে যুক্ত হওয়া
(ঘ) প্রতিকূল অবস্থা রক্ষা করা
১১। গনোরিয়া ব্যাকটেরিয়া কোনটি দ্বারা পোষক কোষের সঙ্গে সংযুক্ত হয়?
(ক) পিলি (খ) ফ্ল্যাজেলা
(গ) ক্যাপসুল (ঘ) কোষপ্রাচীর
১২। কোনটি স্বাভাবিক ব্যাকটেরিয়ার গঠনে অনুপস্থিত?
(ক) ক্রোমাটোফোর (খ) ভলিউটিন
(গ) ফ্ল্যাজেলা (ঘ) ক্যাপসুল
উত্তর: ১. ঘ, ২. গ, ৩. খ, ৪. ঘ, ৫. ঘ, ৬. ক, ৭. ঘ, ৮. খ, ৯. খ, ১০. গ, ১১. ক, ১২. ক।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর