কবিতা : আমি কিংবদন্তির কথা বলছি
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-২১. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
প্রশ্ন-২২. পূর্বপুরুষের পিঠে রক্তজবার মতো ক্ষত কেন?
উত্তর: পূর্বপুরুষের পিঠে অত্যাচারের আঘাতের জন্য রক্তজবার মতো ক্ষত।
প্রশ্ন-২৩. শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করবে?
উত্তর: যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে।
প্রশ্ন-২৪. যে গাভির পরিচর্যা করে, জননীর আশীর্বাদ তাকে কী করবে?
উত্তর: যে গাভির পরিচর্যা করে, জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে।
প্রশ্ন-২৫. যে লৌহখণ্ডকে প্রজ্বালিত করে তাকে কে সশস্ত্র করবে?
উত্তর: যে লৌহখণ্ডকে প্রজ্বালিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে।
প্রশ্ন-২৬. কবিতায় কী ধরনের সুন্দরের কথা বলা হয়েছে?
উত্তর: কবিতায় সশস্ত্র সুন্দরের কথা বলা হয়েছে।
প্রশ্ন-২৭. সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সংগীত কী?
উত্তর: সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সংগীত হলো কবিতা।
প্রশ্ন-২৮. কোথায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা?
উত্তর: জিবে উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা।
আরো পড়ুন : আমি কিংবদন্তির কথা বলছি কবিতার ২০টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব
প্রশ্ন-২৯. রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণকে কী বলে?
উত্তর: রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণকে কবিতা বলে।
প্রশ্ন-৩০. কবি পূর্বপুরুষদের মতো কোন কথা বলার প্রত্যাশা করেছেন?
উত্তর: কবি পূর্বপুরুষদের মতো স্বাধীনতার কথা বলার প্রত্যাশা করেছেন।
প্রশ্ন-৩১. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর: ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি গদ্যছন্দে রচিত।
প্রশ্ন-৩২. ‘কিংবদন্তি’ শব্দটি কীসের প্রতীক?
উত্তর: ‘কিংবদন্তি’ শব্দটি ঐতিহ্যের প্রতীক।
প্রশ্ন-৩৩. ‘করতল’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘করতল’ শব্দের অর্থ হাতের তালু।
প্রশ্ন-৩৪. ‘বিচলিত স্নেহ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘বিচলিত স্নেহ’ শব্দের অর্থ আপনজনের উৎকণ্ঠা।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর