চতুর্থ অধ্যায় : আমার লেখালেখি ও হিসাব
(গত ২৯ জুলাই প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকের আলোকে ২১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
জামাল সাহেব এ বছরের একটি বেতনের রিপোর্ট তৈরি করলেন, যা তিনি একটি গ্রাফ আকারে উপস্থাপন করতে চাচ্ছেন।
২১। ওপরের উদ্দীপকে জামাল সাহেবের ব্যবহার করা সফটওয়্যার দিয়ে নিচের কোনটি করা যায়?
i. অলংকরণ করা যায়
ii. চার্ট ব্যবহারে তথ্য উপস্থাপন করা যায়
iii. ফাংশনের ব্যবহার করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উদ্দীপকের আলোকে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রাসেল একজন অফিস অ্যাকাউন্ট্যান্ট, কিন্তু শখের বশে গল্প লেখেন। গল্পে তিনি প্রকৃতি নিয়েই বেশি লেখালেখি করেন।
২২। রাসেলের লেখালেখির কাজে নিচের কোন সফটওয়্যার ব্যবহার করা অধিকতর সুবিধাজনক?
ক) স্প্রেডশিট খ) পাওয়ার পয়েন্ট
গ) ওয়ার্ড প্রসেসর ঘ) ডেটাবেজ
২৩। রাসেলের অফিসিয়াল কাজে ব্যবহার করা সফটওয়্যার দিয়ে নিচের কোনটি করা যায়?
i. আয়-ব্যয় হিসাব করতে হয়
ii. ফলাফল বিশ্লেষণ করতে হয়
iii. উপাত্ত বিন্যাস করতে হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৪। ওয়ার্ড প্রসেসরে প্রিন্ট করার কি-বোর্ড কমান্ড কোনটি?
ক) Ctrl+O খ) Ctrl+N
গ) Ctrl+P ঘ) Ctrl+C
২৫। বাংলা কাজ করার জন্য কোন সফটওয়্যারটি ব্যবহার করা হয়?
ক) অপটিমা খ) চন্দ্রবতী
গ) অভ্র ঘ) টাইমস নিউ রোমান
উত্তর: ২১. গ, ২২. গ, ২৩. ঘ, ২৪. গ, ২৫. গ।
লেখক : শিক্ষক
পয়শা উচ্চবিদ্যালয়, লৌহজং, মুন্সীগঞ্জ
কবীর