প্রথম অধ্যায় : আমাদের পরিবেশ
(গত ১৪ আগস্ট প্রকাশের পর)
বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: খাদ্যজাল ও খাদ্যশৃঙ্খলের মধ্যে পার্থক্য কী?
উত্তর: খাদ্যজাল ও খাদ্যশৃঙ্খলের মধ্যকার পার্থক্য নিচে দেওয়া হলো-
খাদ্যশৃঙ্খল: ১. বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া হলো খাদ্যশৃঙ্খল।
২. খাদ্যশৃঙ্খলে দুই বা ততোধিক প্রজাতির খাদক থাকে।
৩. খাদ্যশৃঙ্খলের উৎপাদক থেকে শুরু করে খাদকের মধ্যে একটি আন্তসম্পর্ক গড়ে ওঠে।
৪. একটি পরিবেশে একটি খাদ্যশৃঙ্খল থাকে।
৫. সবুজ উদ্ভিদ থেকে প্রতিটি খাদ্যশৃঙ্খলের শুরু।
আরো পড়ুন : আমাদের পরিবেশ অধ্যায়ের ২টি বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান
খাদ্যজাল: ১. একাধিক খাদ্যশৃঙ্খল একত্রিত হয়ে খাদ্যজাল তৈরি হয়।
২. খাদ্যজালে দুই বা ততোধিক খাদ্যশৃঙ্খল থাকে।
৩. খাদ্যজালে একাধিক খাদ্যশৃঙ্খলের সদস্যদের মধ্যে আন্তঃসম্পর্ক গড়ে ওঠে।
৪. একটি খাদ্যজালে একাধিক খাদ্যশৃঙ্খল থাকে।
৫. বাস্তুসংস্থানের সব উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনো খাদ্যশৃঙ্খলের অন্তর্ভুক্ত।
প্রশ্ন: প্রাণী কীভাবে শক্তির জন্য অন্য জীবের ওপর নির্ভরশীল?
উত্তর: সব প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। আবার ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাঙ খায় এবং ঈগল খায় সাপ। এভাবেই শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয়। তাই এ কথা অনায়াসে বলা যায় যে, প্রাণী শক্তির জন্য অন্য জীবের ওপর নির্ভরশীল।
লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
কবীর