(গত ২১ আগস্ট প্রকাশের পর)
পাটিগণিত
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
অনুশীলনী: ২.১
নিচের উদ্দীপকটি পড়ে ৩১-৩৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
৪০ টাকায় ১০টি কলা কিনে করে ওই টাকায় ৫টি করে বিক্রি করা হলো।
৩১। উদ্দীপকের আলোকে ১০০ টাকায় কয়টি কলা কেনা যাবে?
(ক) ২০টি (খ) ২৫টি
(গ) ১৫টি (ঘ) ৩০টি
৩২। উদ্দীপকের আলোকে প্রতি ডজন কলায় লাভ কত?
(ক) ৩২ টাকা (খ) ৪০ টাকা
(গ) ৪৮ টাকা (ঘ) ৫০ টাকা
৩৩। উদ্দীপকের আলোকে কলা কেনায় শতকরা লাভ কত শতাংশ হবে?
(ক) ৫৫% (খ) ৪০%
(গ) ৩২% (ঘ) ১০০%
আরো পড়ুন : অনুশীলনী-২.১ অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির গণিত
নিচের উদ্দীপকটি পড়ে ৩৪-৩৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
কামাল সাহেব বাৎসরিক ১০% মুনাফায় ২,৫০০ টাকা ব্যাংকে জমা রাখলেন।
৩৪। উদ্দীপকের আলোকে পাঁচ বছরের জন্য সরল মুনাফা কত হবে?
(ক) ১,২০০ টাকা (খ) ১,২৫০ টাকা
(গ) ১,১৫০ টাকা (ঘ) ১,১০০ টাকা
৩৫। উদ্দীপকের আলোকে প্রথম বছরে মুনাফা-আসল কত হবে?
(ক) ২,৬৫০ টাকা (খ) ৩,০০০ টাকা
(গ) ২,৭৫০ টাকা (ঘ) ২,৫৫০ টাকা
৩৬। উদ্দীপকের আলোকে দ্বিতীয় বছরে মুনাফা-আসল কত হবে?
(ক) ২,৫০০ টাকা (খ) ৩,৫০০ টাকা
(গ) ৩,২০০ টাকা (ঘ) ৩,০০০ টাকা
৩৭। উদ্দীপকের আলোকে ২,৫০০ টাকার মুনাফা হতে কত বছর লাগবে?
(ক) ৮ বছর (খ) ১২ বছর
(গ) ১৫ বছর (ঘ) ১০ বছর
উত্তর: ৩১. খ, ৩২. গ, ৩৩. ঘ, ৩৪. খ, ৩৫. গ, ৩৬. ঘ, ৩৭. ঘ।
লেখক : সিনিয়র শিক্ষক, গণিত
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর