অধ্যায় তিন : জীবনের জন্য পানি
(গত ২৭ সেপ্টেম্বর প্রকাশের পর)
প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো।
১. আমাদের বেঁচে থাকার জন্য --- অবশ্য প্রয়োজনীয়।
২. সূর্যের তাপে পানি --- পরিণত হয়।
৩. মেঘ আসলে ছোট ছোট --- মিলে তৈরি হয়।
৪. পানি থেকে জীবাণু মেরে ফেলতে চাইলে পানিকে --- হবে।
৫. আমাদের শরীরে সঠিক --- বজায় রাখতে পানি দরকার।
৬. মেঘের পানিকণাগুলো একত্র হয়ে বড় হয়ে --- মাটিতে পড়ে।
৭. বায়ুপ্রবাহের কারণে জলীয় বাষ্প মেঘ রূপে উড়ে গিয়ে পর্বতের --- পৌঁছায়।
৮. বায়ুতে সব সময় কিছু পরিমাণ --- থাকে।
৯. পানিতে ক্ষতিকর কোনো কিছু মিশে থাকলে সে পানিকে --- পানি বলে।
১০. আমাদের দেশের কিছু নলকূপের পানিতে --- নামক বিষাক্ত পদার্থ মিশে আছে।
১১. আর্সেনিকযুক্ত পানি পান করলে হাত-পায়ের চামড়ায় --- হতে পারে।
১২. আর্সেনিকযুক্ত নলকূপের পানি --- যাবে না।
১৩. পশুপাখির --- পানিতে মিশে পানিকে দূষিত করে।
১৪. মাটির নিচে আর্সেনিক --- থাকে।
১৫. জলীয় বাষ্প থেকে --- ও শিশির তৈরি হয়।
১৬. সুস্থভাবে বেঁচে থাকার জন্য --- পানি পান করতে হবে।
১৭. ফুটন্ত পানিকে আরও ২০ মিনিট তাপ দিলে --- মারা যায়।
১৮. নলকূপের পানি সাধারণত ---।
উত্তর: ১. পানি, ২. জলীয় বাষ্পে, ৩. পানিকণা, ৪. ফুটাতে, ৫. তাপমাত্রা, ৬. বৃষ্টিরূপে, ৭. চূড়ায়, ৮. জলীয় বাষ্প, ৯. দূষিত, ১০. আর্সেনিক, ১১. ঘা, ১২. পান করা, ১৩. মলমূত্র, ১৪. খনিজ, ১৫. বৃষ্টি, ১৬. বিশুদ্ধ, ১৭. জীবাণু, ১৮. নিরাপদ।
লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
কবীর