প্রবন্ধ : বাংলা ভাষার জন্মকথা
(গত ১২ অক্টোবর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৯। ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধের লেখক কে?
(ক) মোহাম্মদ মনিরুজ্জামান (খ) রাজীব হুমায়ুন
(গ) হুমায়ুন আজাদ (ঘ) আনিসুজ্জামান
২০। ‘Linguistic Survey of India’ গ্রন্থের লেখক কে?
(ক) মুহম্মদ শহীদুল্লাহ
(খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(গ) জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
(ঘ) ডেভিড ফ্রস্ট
২১। বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে কোন মতামতটি গ্রহণযোগ্য?
i. সংস্কৃত ভাষা বাংলার জননী
ii. পূর্ব-মাগধী অপভ্রংশ থেকে বাংলা ভাষার উদ্ভূত হয়েছে
iii. গৌড়ী অপভ্রংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি ঘটেছে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) iii (ঘ) i ও ii
২২। সংস্কৃতকে বলা হয়-
(ক) মধ্যভারতীয় আর্যভাষা
(খ) প্রাচীন ভারতীয় আর্যভাষা
(গ) আধুনিক ভারতীয় আর্যভাষা
(ঘ) প্রাক আধুনিক ভারতীয় আর্যভাষা
২৩। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে কোন প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে?
(ক) মাগধী (খ) পূর্ব মাগধী
(গ) গৌড়ী (ঘ) উড়িয়া
২৪। হুমায়ুন আজাদ কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?
(ক) ঢাকা বিশ্ববিদ্যালয়ের
(খ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
(গ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের
(ঘ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের
২৫। ‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ গ্রন্থটি কে রচনা করেন?
(ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(খ) মুহম্মদ শহীদুল্লাহ্
(গ) হুমায়ুন আজাদ
(ঘ) মুহম্মদ আবদুল হাই
২৬। ভারতীয় আর্যভাষার প্রথম স্তর কোনটি?
(ক) বাংলা (খ) মাগধী
(গ) সংস্কৃত (ঘ) হিন্দি
২৭। পাণিনি রচিত ব্যাকরণ গ্রন্থটির নাম কী?
(ক) অষ্ট অনুসর্গ (খ) অষ্টাধ্যায়ী
(খ) ব্যাকরণ মনীষা (ঘ) অষ্ট অধ্যায়
২৮। বাংলা ভাষার জন্ম প্রশ্নে একদল লোকের ধারণা নিচের কোনটি?
i. বাংলা ভাষা হলো সংস্কৃতের মেয়ে
ii. সংস্কৃত হলো বাংলা ভাষার মা
iii. বাংলা সংস্কৃত ভাষার বোন
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৯। ইন্দো-ইউরোপীয় ভাষা বংশের সদস্য হলো-
i. বাংলা
ii. ইংরেজি
iii. সংস্কৃত
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩০। বাংলা ভাষার উৎপত্তি প্রসঙ্গে ভিন্নমতাবলম্বী কে?
(ক) ডক্টর মুহাম্মদ এনামুল হক
(খ) ডক্টর হুমায়ুন আজাদ
(গ) ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(ঘ) ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
উত্তর: ১৯. গ, ২০. গ, ২১. গ, ২২. খ, ২৩. গ, ২৪. ক, ২৫. ঘ, ২৬. গ, ২৭. খ, ২৮. খ, ২৯. ঘ, ৩০. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা
কবীর