পঞ্চম অধ্যায় : স্বল্প ও মধ্যমেয়াদি অর্থায়ন
(গত ১৪ ডিসেম্বর প্রকাশের পর)
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: রক্ষণশীল নীতি কী?
উত্তর: রক্ষণশীল নীতি বলতে ব্যবসাপ্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ, স্থায়ী চলতি সম্পদের সবটুকু এবং পরিবর্তনশীল চলতি সম্পদের একটি অংশ দীর্ঘমেয়াদি উৎস থেকে অর্থায়ন করা উচিত বোঝায়।
প্রশ্ন: মজুত পণ্য বন্ধকীকরণ কী?
উত্তর: মজুত পণ্য বন্ধকীকরণ বলতে কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাছে মজুত পণ্য বন্ধক রেখে স্বল্পমেয়াদি ঋণ গ্রহণকে বোঝায়।
প্রশ্ন: বাধ্যবাধকতা ফি কী?
উত্তর: ঘূর্ণায়মান ঋণের ক্ষেত্রে অব্যবহৃত ঋণের পরিমাণের ওপর বাধ্যতামূলক যে ফি দিতে হয় তাকে বাধ্যবাধকতা ফি বলে।
প্রশ্ন: কাম্য ঋণ নীতি কী?
উত্তর: কাম্য ঋণ নীতি বলতে যে ঋণ নীতিতে ঋণের খরচ সবচেয়ে কম তাকে বোঝায়।
প্রশ্ন: ন্যূনতম পরিচালন নগদ কী?
উত্তর: মোট নগদ বহিঃপ্রবাহকে নগদ আবর্তনের মাধ্যমে ভাগ করে যে নগদ অর্থের পরিমাণ নির্ধারণ করা হয় তাকে ন্যূনতম পরিচালন নগদ বলে।
প্রশ্ন: ব্যাংকের স্বীকৃতিপত্র কী?
উত্তর: একটি বাণিজ্যিক ব্যাংক যখন কোনো মেয়াদি ড্রাফট প্রস্তুত করে বাহককে একটি নির্দিষ্ট সময়ের পর নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার নিশ্চয়তা দেয় তখন তাকে ব্যাংকের স্বীকৃতিপত্র বলে।
প্রশ্ন: পুনঃফরমায়েশ স্তর কী?
উত্তর: পণ্য মজুতের পরিমাণ যে স্তরে নামলে পুনরায় পণ্য কেনার জন্য আদেশ দেওয়ার প্রয়োজন হয়, মজুতের ওই পরিমাণকে পুনঃফরমায়েশ স্তর বলে।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর