তৃতীয় অধ্যায় : নগদ প্রবাহ বিবরণী
(গত ৫ জানুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১১৫। প্রত্যক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের সময় নগদ প্রাপ্তির মধ্যে অন্তর্ভুক্ত হয়-
i. লভ্যাংশ প্রাপ্তি
ii. কমিশন প্রাপ্তি
iii. সুদ প্রাপ্তি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১১৬। পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রমে নিট আয় থেকে বিয়োগ হয়-
i. চলতি সম্পদ বৃদ্ধি
ii. চলতি দায় বৃদ্ধি
iii. স্থায়ী সম্পদ বিক্রিজনিত লাভ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১১৭। HH সিকিউরিটিজ একটি শেয়ার কেনাবেচাকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পরিচালন কার্যাবলির অন্তর্ভুক্ত-
i. সিকিউরিটিজ কেনাবেচা
ii. বিনিয়োগ বাবদ সুদ ও লভ্যাংশ প্রাপ্তি
iii. রয়্যালিটি, ফিস কমিশন ও অন্যান্য খাত থেকে নগদ আগমন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১১৮ ও ১২০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
অ্যালেক্স কোম্পানি লি. ২০২০ সালের মাঝামাঝি সময়ে ৫০ টাকা মূল্যের ৫০,০০০ শেয়ার ইস্যু করে। ডেলিভারি ভ্যান কেনা ৮,০০,০০০ টাকা, সেবা থেকে প্রাপ্তি ৩,০০,০০০ টাকা, অফিস ভাড়া ৩০,০০০ টাকা ও বেতন পরিশোধ ২৫,০০০ টাকা, শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদান ২৫,০০০ টাকা।
১১৮। ব্যবসায়ের পরিচালন কার্যাবলিতে নগদ নিট আন্তঃপ্রবাহের পরিমাণ কত টাকা?
ক) ২,৪৫,০০০ টাকা
খ) ২,৭০,০০০ টাকা
গ) ৩,০০,০০০ টাকা
ঘ) ৩,৫৫,০০০ টাকা
১১৯। যদি ব্যবসায়ের লভ্যাংশ প্রাপ্তির পরিমাণ ২০,০০০ টাকা হয়, তবে নিট পরিচালন নগদ প্রবাহের পরিমাণ কত?
ক) ২,২৫,০০০ টাকা
খ) ২,৬৫,০০০ টাকা
গ) ৩,৫৫,০০০ টাকা
ঘ) ৩,৭৫,০০০ টাকা
১২০। অর্থায়ন কার্যাবলিতে নিট নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ কত টাকা?
ক) ১৪,৫০,০০০ টাকা খ) ২৪,৭৫,০০০ টাকা
গ) ২৫,০০,০০০ টাকা ঘ) ২৭,৫০,০০০ টাকা
উত্তর: ১১৫. ঘ, ১১৬. খ, ১১৭. ঘ, ১১৮. ক, ১১৯. খ, ১২০. খ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর