তৃতীয় অধ্যায় : আইন, স্বাধীনতা ও সাম্য
(গত ২৫ জানুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
রুমা নবম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে কিছু বখাটে ছেলে তাকে উত্ত্যক্ত করে। রুমা বিষয়টি তার বাবা-মাকে জানায়। বাবা-মা স্থানীয় প্রশাসনের শরণাপন্ন হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করে।
৯। ওপরের উদ্দীপকে রুমার কোন ধরনের স্বাধীনতায় আঘাত আনা হয়েছে?
ক) সামাজিক খ) ব্যক্তিগত
গ) অর্থনৈতিক ঘ) সাংস্কৃতিক
১০। ওই সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন যা করতে পারে-
i. নিরাপত্তাব্যবস্থা নিতে পারে
ii. সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে পারে
iii. হয়রানি করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১১। আইনের শাসনের অভাবে দেখা দেয়-
i. বিপ্লব
ii. আন্দোলন
iii. অবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১২। স্বাধীনতার রূপ কয়টি?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৫টি
১৩। রাষ্ট্র সৃষ্টির আগে কীসের মাধ্যমে মানুষের আচরণ নিয়ন্ত্রিত হতো?
ক) ন্যায়বোধ খ) সংবিধান
গ) ধর্ম ঘ) প্রথা
উত্তর: ৯. ক, ১০. ক, ১১. ঘ, ১২. ঘ, ১৩. ঘ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর