দ্বাদশ অধ্যায় : ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
(গত ৫ এপ্রিল প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৪৩ ও ৪৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
পহেলা বৈশাখে ইলিশের চাহিদা বৃদ্ধি পায়। তাই মাছ ব্যবসায়ী সোহেল অতিরিক্ত মুনাফার প্রত্যাশায় কয়েক মাস আগে থেকেই ইলিশ মাছে এক প্রকার রাসায়নিক পদার্থ দিয়ে গুদামে সংরক্ষণ করেন।
৪৩। সোহেলের কাজটি কোন বিষয়ের সঙ্গে অসংগতিপূর্ণ?
ক. গুদামজাতকরণ খ. মুনাফা অর্জন
গ. নৈতিকতা ঘ. চাহিদা পূরণ
৪৪। ওপরের উদ্দীপকে উল্লিখিত অবস্থা মোকাবিলায় একজন দায়িত্বশীল ব্যবসায়ীর করণীয় হলো-
i. স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ
ii. মজুত বৃদ্ধি করা
iii. মনোভাবের পরিবর্তন করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৫ ও ৪৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
নীলাচল টেক্সটাইল লি. নামক প্রতিষ্ঠানটি দেশের অন্যতম একটি কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রতি বছর তাদের অর্জিত মুনাফার একটি অংশ দিয়ে দেশের বিভিন্ন স্থানে হাসপাতাল, স্কুল-কলেজ ও মাদরাসা প্রতিষ্ঠা করে।
৪৫। ওপরের উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির কার্যক্রম ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে নিচের কোনটির অন্তর্গত?
ক. ব্যবসায় নৈতিকতা খ. সহায়ক সেবা
গ. সামাজিক দায়িত্ব ঘ. ব্যবসায় মূলধন
৪৬। ওপরের উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির এরূপ কার্যক্রম গ্রহণ করার ফলে-
i. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়
ii. প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধি পায়
iii. প্রতিযোগিতায় টিকে থাকতে সমর্থ হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৭ ও ৪৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মি. আবিদ একজন তৈরি পোশাক রপ্তানিকারক। তার কারখানাগুলো গাজিপুরে অবস্থিত। তিনি ২০২০ সালে তার নিজ এলাকা চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ে তোলেন। তার হাসপাতালে নামমাত্র মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
৪৭। মি. আবিদ তার কার্যক্রমে কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করেছেন?
ক. সাধারণ জনগণের প্রতি
খ. শ্রমিকদের প্রতি
গ. সরবরাহকারীর প্রতি
ঘ. বিনিয়োগকারীদের প্রতি
৪৮। ওপরের উদ্দীপক মোতাবেক কার্যক্রম গ্রহণ করলে প্রতিষ্ঠানের-
i. ইতিবাচক ভাবমূর্তি বাড়বে
ii. মোট মুনাফা কমে যাবে
iii. সামাজিক দায়িত্ব পালন নিশ্চিত হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ৪৩. গ, ৪৪. খ, ৪৫. গ, ৪৬. ক, ৪৭. ক, ৪৮. খ।
লেখক : সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর