বিমানের ইকোনমি ক্লাসের এক সুন্দরী তরুণী হঠাৎ তার আসন থেকে উঠে ফার্স্ট ক্লাসের একটি ফাঁকা সিটে গিয়ে বসে পড়লেন। তরুণীর এই কাণ্ড দেখে বিমানবালা এগিয়ে গিয়ে বললেন, ম্যাডাম আপনি ভুল করছেন। এটা ফার্স্ট ক্লাস, আপনার আসন ইকোনমি ক্লাসে। আপনি দয়া করে সেখানে গিয়ে আসন গ্রহণ করুন।
তরুণী বললেন, দেখুন আমি একজন সুন্দরী তরুণী এবং আমি নিউইয়র্ক যাব। আমার ইচ্ছে হয়েছে এখানে বসার আর তাই এখান থেকে কেউ আমাকে সরাতে পারবে না।
অগত্যা বিমানবালা ক্যাপ্টেন আর কো-পাইলটের কাছে নালিশ দিলেন।
সব শুনে কো-পাইলট ব্যাপারটা সামলানোর দায়িত্ব নিয়ে তরুণীর কাছে উপস্থিত হলেন, দেখুন ম্যাডাম, আপনি ইকোনমি সিটের ভাড়া পরিশোধ করেছেন। তাই আপনার ফার্স্ট ক্লাসে বসার অধিকার নেই। আপনাকে ইকোনমি ক্লাসে গিয়েই বসতে হবে।
কো-পাইলটের কথা শুনে তরুণী আগের মতোই বললেন, দেখুন আমি একজন সুন্দরী তরুণী এবং আমি নিউইয়র্ক যাব। আমার ইচ্ছে হয়েছে এখানে বসার আর তাই এখান থেকে কেউ আমাকে সরাতে পারবে না।
অগত্যা কো-পাইলট ব্যর্থ হয়ে ককপিটে ফিরে গেলে ক্যাপ্টেন বললেন, আচ্ছা, যে তরুণী ঝামেলা পাকাচ্ছে সে সুন্দরী, তাই না?
কো-পাইলট বললেন, জি, চোখ লাগার মতো সুন্দরী।
ক্যাপ্টেন বললেন, সে যদি সুন্দরী হয় তাহলে আমি মনে হয় ব্যাপারটা সমাধান করতে পারব। কারণ আমি এক সুন্দরী মহিলার স্বামী এবং প্রতিদিন বাসায় ফিরে আমার সুন্দরী বউকে সামলাতে হয়।
অতঃপর ক্যাপ্টেন ফার্স্ট ক্লাসে গেলেন এবং সুন্দরী তরুণীর কানে ফিসফিস করে কী যেন বলতেই সুন্দরী তরুণী তার সিট ছেড়ে উঠে বললেন, ওহ! আই এম সরি। তারপর নিজের ইকোনমি ক্লাসের সিটে গিয়ে বসে পড়লেন।
এসব দেখে বিমানবালা আর কো-পাইলট অবাক। তারা ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলেন, আপনি সুন্দরীর কানে কানে কী বললেন যে এভাবে কাজ হলো?
ক্যাপ্টেন বললেন, আমি তাকে বলেছি যে, এই বিমানের ফার্স্ট ক্লাস নিউইয়র্ক যাবে না।