ক্রিকেট (সরাসরি)
পিএসএল
মুলতান-রাওয়ালপিন্ডি, রাত ৮টা
টি স্পোর্টস
আইপিএল
কলকাতা-পাঞ্জাব, রাত ৮টা
স্টার স্পোর্টস নেটওয়ার্ক
অনিক/
ক্রিকেট (সরাসরি)
পিএসএল
মুলতান-রাওয়ালপিন্ডি, রাত ৮টা
টি স্পোর্টস
আইপিএল
কলকাতা-পাঞ্জাব, রাত ৮টা
স্টার স্পোর্টস নেটওয়ার্ক
অনিক/
বিশ্বকাপের মঞ্চে কোচ হিসেবে অভিষেকটা জয় দিয়ে রাঙাতে পারলেন না কার্লো আনচেলত্তি। আজ (১৪ জুন) নিউ ইয়র্কে মেটলাইফ স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
ম্যাচের শুরুতেই ইসমায়েল সাইবারির গোলে লিড নেয় ‘অ্যাটলাস লায়নস’ খ্যাত মরক্কো। তবে প্রথমার্ধেই দারুণ এক ডান পায়ের বাঁকানো শটে সেলেকাওদের সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। বিরতির পর জয়সূচক গোলের খোঁজে আনচেলত্তি ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড ম্যাথিউস কুনিয়া এবং জেনিত সেন্ট পিটার্সবার্গের উইঙ্গার লুইজ হেনরিককে মাঠে নামালেও মরক্কোর রক্ষণদুর্গ ভাঙতে পারেনি ব্রাজিল।
ম্যাচ শেষে নিজের রণকৌশল ও দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেন আনচেলত্তি, ‘ম্যাচটি বিশেষ করে প্রথমার্ধে বেশ কঠিন ছিল। ছেলেদের মধ্যে কিছুটা উদ্বেগ কাজ করছিল, বল পজিশন হাতছাড়া হচ্ছিল এবং মাঠে ভারসাম্যের অভাব ছিল। তবে দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি।’
ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ইতালিয়ান এই কোচ আরও বলেন, ‘পরের ম্যাচে দল আরও ঘুরে দাঁড়াবে। প্রথমার্ধে আমাদের কিছু সমস্যা ছিল, অনেকবার বলের নিয়ন্ত্রণ হারিয়েছি আমরা। এই জায়গাগুলোয় উন্নতি করতে হবে। তবে আত্মবিশ্বাস হারানো চলবে না। বিশ্বকাপের প্রথম ম্যাচে যেকোনো কিছু ঘটতে পারে। প্রথম ম্যাচেই কোনো দল নিখুঁত হয়ে ওঠে না।’
এদিকে ম্যাচ ছাড়িয়ে গণমাধ্যমের বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ১৯ বছর বয়সি তরুণ তুর্কি এনড্রিক। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ মৌসুমে অলিম্পিক লিওর হয়ে ফরাসি লিগ ওয়ানে ৮টি গোল ও ৮টি অ্যাসিস্ট করে ক্লাবকে পয়েন্ট টেবিলের চারে তুলতে বড় ভূমিকা রেখেছেন এই ফরোয়ার্ড। এমন ফর্মে থাকার পরও পুরো ম্যাচ তাকে সাইডবেঞ্চে বসিয়ে রাখায় ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন আনচেলত্তি।
তবে তরুণ এই তারকাকে না খেলানো নিয়ে প্রশ্ন করা হলে তা সুকৌশলে এড়িয়ে যান সেলেকাও বস। আনচেলত্তি সোজাসুজি জানান, ‘আমি কোনো ব্যক্তিগত খেলোয়াড়কে নিয়ে মন্তব্য করব না। আমি এখানে পুরো দলের বিষয়ে কথা বলতে এসেছি।’
পাপ্পু/অনিক/
কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে রবিবার (১৪ জুন) দুর্দান্ত এক জয়ের মধ্য দিয়ে ফিফা বিশ্বকাপে শুভসূচনা করেছে অস্ট্রেলিয়া। উত্তেজনাপূর্ণ ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারিয়েছে টনি পোপোভিচের শীর্ষরা।
ম্যাচের প্রথমার্ধেই সকারুজদের লিড এনে দেন তরুণ ফরোয়ার্ড নেস্টোরি ইরানকুন্ডা। পল ওকন-এংস্টলারের ডিফেন্স চেরা পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় তুরস্কের জালে জড়ান তিনি।
দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালায় তুরস্ক। তবে ম্যাচের ৭৫তম মিনিটে তাদের সমতায় ফেরার সব আশায় পানি ঢেলে দেয় অস্ট্রেলিয়া। বক্সের প্রান্ত থেকে মেটকালফের নেওয়া দুর্দান্ত এক শট গোলপোস্টের নিচের ডান কোণ দিয়ে জালে জড়ালে ২-০ গোলে এগিয়ে যায় এশিয় অঞ্চলের প্রতিনিধিরা।
এই জয়ের পর ৩ পয়েন্ট নিয়ে ডি গ্রুপের টেবিল টপার যুক্তরাষ্ট্রের ঠিক পেছনেই দ্বিতীয় স্থানে অবস্থান করছে অস্ট্রেলিয়া। আগামী ২০ জুন নিজেদের পরবর্তী ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তারা। একই দিনে গ্রুপের অন্য ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে তুরস্ক।
পাপ্পু/আমান
টস হেরেও প্রথম দুই ওয়ানডে জিতেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে পেয়েছে ঐতিহাসিক সিরিজ জয়। এবার বাংলাওয়াশের মিশন। আজ (১৪ জুন) জয়ের পর কি এটা কি নিশ্চিত করতে পারবে টিম টাইগার্স? এটা সময়ই বলে দিবে। আপাতত নাজমুল হোসেন শান্ত জানিয়েছে, প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ।
হ্যাঁ, শান্ত জানিয়েছেন। আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে তার কাঁধেই দলের নেতৃত্বের ভার। আঘাত পেয়ে দলছুট হয়েছেন নিয়মিত অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশের একাদশে তিনি ছাড়াও আরও একটি পরিবর্তন। মিরাজ ও নাহিদ রানার বদলে খেলবেন মাহেদী হাসান ও শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়ার একাদশে জোড়া পরিবর্তন এসেছে। টানা তিন ডাক মেরে বাদ পড়েছেন ম্যাট শর্ট। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন ওলি পিক। বিশ্রাম দেওয়া হয়েছে নাথান এলিসকে। একাদশে তার জায়গা নিয়েছেন বেন ডুয়ারশুইস।
বাংলাদেশ দল: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং মাহেদী হাসান।
অস্ট্রেলিয়া দল: কুপার কনোলি, জশ ইংলিশ (অধিনায়ক), ম্যাট রেনশ, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশানে, ওলি পিক, জাভিয়ের বার্টলেট, বেন ডুয়ারশুইস, রাইলি মেরেডিথ এবং অ্যাডাম জাম্পা।
অনিক/
ক্রিকেট (সরাসরি)
বাংলাদেশ-অস্ট্রেলিয়া
তৃতীয় ওয়ানডে, সকাল ১১টা
টি স্পোর্টস
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশ-নেদারল্যান্ডস
বিকাল ৩টা ৩০ মিনিট
ভারত-পাকিস্তান
সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
স্টার স্পোর্টস নেটওয়ার্ক
ফুটবল (সরাসরি)
২০২৬ ফিফা বিশ্বকাপ
অস্ট্রেলিয়া-তুরস্ক, সকাল ১০টা
জার্মানি-কুরাসাও, সকাল রাত ১১টা
নেদারল্যান্ডস-জাপান, রাত ২টা
আইভরি কোস্ট-ইকুয়েডর
আগামীকাল ভোর ৫টা
সুইডেন-তিউনিশিয়া
আগামীকাল সকাল ৮টা
বিটিভি, টি স্পোর্টস
অনিক/
জন ম্যাকগিনের একমাত্র গোলে হাইতিকে ১-০ গোলে হারিয়ে 'সি' গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে স্কটল্যান্ড। উদ্বোধনী পর্বের ম্যাচ শেষে এই জয়ের মাধ্যমে ব্রাজিল ও মরক্কোকে পেছনে ফেলে গ্রুপের প্রথম স্থানটি নিজেদের করে নিল স্কটিশরা।
রবিবার মাঠের লড়াইয়ে হাইতির বিপক্ষে বেশ ঘাম ঝরাতে হয়েছে স্কটল্যান্ডকে। ম্যাচের ২৮তম মিনিটে জন ম্যাকগিনের একটি শট প্রতিপক্ষের খেলোয়াড়দের গায়ে লেগে দিক পরিবর্তিত হয়ে হাইতির জালে জড়ায়। এই সৌভাগ্যসূচক গোলের লিড শেষ পর্যন্ত ধরে রেখে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্কটল্যান্ড। ১৯৯০ সালের পর বিশ্বকাপে এটিই স্কটিশদের প্রথম জয়।
ম্যাচের শুরুর দিকে স্কট ম্যাকটমিনের একটি দারুণ প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে না এলে ব্যবধান আরও বাড়তে পারত। হাইতির ফরোয়ার্ডদের গতিময় ফুটবলের সামনে মাঝে মাঝেই বেশ কোণঠাসা হয়ে পড়েছিল স্কটল্যান্ডের রক্ষণভাগ। তবে ১৯৭৪ সালের পর এই প্রথম বিশ্বকাপে জায়গা করে নেওয়া ক্যারিবিয়ান দলটি ফিনিশিংয়ের চরম ব্যর্থতায় গোলের দেখা পায়নি।
আগামী ২০ জুন বাংলাদেশ সময় ভোর ৪ টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে স্কটল্যান্ড।