মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ফেসবুক বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পাবেন। হঠাৎ পুরোনো কোনো বন্ধুর ফেসবুক আইডি খুঁজে পেতে পারেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
পূর্বে হ্যাক হওয়া আইডি ফেরত পাবেন। প্রোফাইল ছবিতে কমেন্ট করার সময় সাবধানতা অবলম্বন করুন।
মিথুন (২১ মে-২০ জুন)
সুন্দর সুন্দর স্ট্যাটাস আপডেট করার সম্ভাবনা প্রবল। আপনার সেই স্ট্যাটাসগুলো অন্যদের বেশ প্রভাবিত করবে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
স্ট্যাটাস আপডেটে সতর্ক হোন। ভ্রমণে চেক-ইন দেওয়া থেকে যথাসম্ভব বিরত থাকুন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
ফেসবুক ফলোয়ার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এমনকি আপনার প্রতিষ্ঠিত কোনো গ্রুপে মেম্বার সংখ্যা বৃদ্ধি এবং পেজে লাইক বৃদ্ধি পাবে। তবে লিংক খোঁজা থেকে বিরত থাকুন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আপনার আপলোড করা ছবিতে অধিক লাভ রিয়্যাকশন পড়বে। তবে সেলফি আপলোডের ক্ষেত্রে সতর্ক হোন। সেখানে হা হা রিয়্যাকশন পড়তে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সামাজিক যোগাযোগমাধ্যমে সুনাম বৃদ্ধি পাবে। উল্টোপাল্টা পেজে অপ্রয়োজনীয় লাইক দেওয়া থেকে বিরত থাকুন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আপনার পোস্টে লাইক বৃদ্ধি পাবে। তবে প্রয়োজনবোধ না করলে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো থেকে বিরত থাকুন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ইনবক্সে প্রেমের প্রস্তাব পেতে পারেন। তবে ফেক আইডি থেকে রিকোয়েস্ট গ্রহণে বিশেষ সতর্কতা অবলম্বন করুন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
অনেকে অপ্রয়োজনীয় ভিডিও কল দিয়ে বিরক্ত করবে। ফেক আইডি খোলা থেকে বিরত থাকুন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কোনো প্রতিষ্ঠিত গ্রুপ বা পেজের অ্যাডমিন হতে পারেন। তবে সামাজিক যোগাযোগ রক্ষায় সতর্ক হোন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ভালো লাগার মানুষের প্রোফাইলে লাভ রিয়্যাকশন দিন, কাজ হতে পারে। তবে অনলাইনে পণ্য কেনায় বিশেষ সতর্কতা অবলম্বন করুন।