ঢাকা ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ০৫ জুন ২০২৬

সর্বশেষ
লেবাননে ইসরায়েলি হামলায় আহত ২ বাংলাদেশি শহরেই বেশি হামের প্রকোপ মিরসরাইয়ে ১৫ দিনের ব্যবধানে হামের উপসর্গে যমজ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারের অভিযোগে হাত-চোখ বেঁধে যুবককে নির্যাতন ঝিনাইদহে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে যুবকের মৃত্যু বিশ্ব পরিবেশ দিবস: গ্রিন কনসার্ন’স ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ দিল্লিতে দগ্ধ ৮ বাংলাদেশির ৩ জনের অবস্থা গুরুতর রংপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে মারধরের অভিযোগে ওসি ক্লোজড চুয়াডাঙ্গায় বজ্রপাতে যুবকের মৃত্যু জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রীর ভাবনা দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র নান্দাইল, ১৪৪ ধারা জারি খলিলুর রহমান কীভাবে সামলাবেন দুই দায়িত্ব গাছ থেকে পড়ে প্রাণ গেল গৃহবধূর ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের শোকজ ঘুরতে গিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর চট্টগ্রামে ৬০ কোটি টাকার স্ক্র্যাপ জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, ফেরত পাঠানোর উদ্যোগ তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে: নজরুল ইসলাম প্রতিবন্ধী শিশুদের সম্পদে রূপান্তরের আহ্বান চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে ৫ জনের মৃত্যু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে: জি এম কাদের যে বিশ্বাস মানুষের জীবনে এনে দেয় অভাবনীয় ৬টি পরিবর্তন? জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিত করতে চায় জাতীয় সংসদ: স্পিকার চামড়া নৈরাজ্য অর্থনীতির জন্য অশনিসংকেত ৫ জুন পপ গুরু আজম খানের মৃত্যুবার্ষিকী গাজীপুরে বাসচাপায় অটোচালকসহ নিহত ২ আছিয়া থেকে রামিসা: বিচার কোথায়? প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ঈশ্বরগঞ্জে সংঘর্ষের ঘটনায় তরুণের মৃত্যু, চেয়ারম্যানসহ ৩১ জনের নামে মামলা
Nagad desktop

নেফ্রোটিক সিনড্রোম প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৪:৫৯ পিএম
আপডেট: ১০ মে ২০২৬, ০৫:০২ পিএম
প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন
চিকিৎসা না করালে নেফ্রোটিক সিনড্রোম থেকে মারাত্মক জটিলতা তৈরি হতে পারে। ছবি সংগৃহীত

আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো কিডনি। এটি রক্ত থেকে বর্জ্য পদার্থ ছেঁকে বের করে দেয়। কিন্তু যখন কিডনির ফিল্টার বা ছাঁকনিগুলো ক্ষতিগ্রস্ত হয়, তখন শরীর থেকে প্রয়োজনীয় প্রোটিন প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই অবস্থাকেই বলা হয় ‘নেফ্রোটিক সিনড্রোম’। এটি কোনো নির্দিষ্ট রোগ নয়, বরং কিডনি সমস্যার একটি সমষ্টিগত লক্ষণ।

নেফ্রোটিক সিনড্রোম আসলে কী?

আমাদের কিডনিতে 'গ্লোমেরুলি' নামক অতি ক্ষুদ্র রক্তনালীর গুচ্ছ থাকে। এগুলোর কাজ হলো রক্ত পরিশোধন করা। সুস্থ অবস্থায় এই ছাঁকনিগুলো শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিনকে (বিশেষ করে অ্যালবুমিন) ধরে রাখে। কিন্তু এই ছাঁকনিগুলো কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে প্রোটিন প্রস্রাবের সাথে বেরিয়ে যায়। ফলে রক্তে প্রোটিনের ঘাটতি দেখা দেয় এবং শরীরে নানা সমস্যা তৈরি হয়।

চেনার উপায় বা প্রধান লক্ষণসমূহ

নেফ্রোটিক সিনড্রোম হলে শরীরে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়-
শরীরে পানি আসা বা ফোলা ভাব: বিশেষ করে চোখের চারপাশে, পায়ের পাতায় এবং গোড়ালি ফুলে যাওয়া এর প্রধান লক্ষণ।
ফেনা যুক্ত প্রস্রাব: প্রস্রাবের সাথে অতিরিক্ত প্রোটিন যাওয়ার ফলে প্রস্রাবে অস্বাভাবিক ফেনা হতে পারে।
ওজন বৃদ্ধি: শরীরে অতিরিক্ত পানি জমার কারণে হুট করে ওজন বেড়ে যেতে পারে।
ক্লান্তি ও অবসাদ: রক্তে প্রোটিন কমে যাওয়ায় শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে।
ক্ষুধামান্দ্য: খাবারের প্রতি অরুচি দেখা দেওয়া।

কেন হয় এই রোগ?

নেফ্রোটিক সিনড্রোমের পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-
১. ডায়াবেটিস: দীর্ঘদিনের ডায়াবেটিস কিডনির ছাঁকনিগুলোকে ক্ষতিগ্রস্ত করে।
২. মিনিমাল চেঞ্জ ডিজিজ: শিশুদের ক্ষেত্রে এটি নেফ্রোটিক সিনড্রোমের প্রধান কারণ।
৩. লুপাস বা অনাক্রম্যতা রোগ: শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন ভুলবশত নিজের সুস্থ কোষকে আক্রমণ করে (যেমন—সিস্টেমিক লুপাস)।
৪. সংক্রমণ: হেপাটাইটিস বি, সি, এইচআইভি বা ম্যালেরিয়ার মতো রোগের কারণেও এটি হতে পারে।
৫. ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া: ব্যথানাশক ওষুধ বা ইনফেকশন কমানোর কিছু ওষুধের অতিরিক্ত ব্যবহারের ফলে এটি হতে পারে।

নেফ্রোটিক সিনড্রোম কোনো নির্দিষ্ট রোগ নয়, বরং কিডনি সমস্যার একটি সমষ্টিগত লক্ষণ।

 

জটিলতা ও ঝুঁকি

সময়মতো চিকিৎসা না করালে নেফ্রোটিক সিনড্রোম থেকে মারাত্মক জটিলতা তৈরি হতে পারে-

রক্ত জমাট বাঁধা: শরীর থেকে প্রোটিন বেরিয়ে যাওয়ার ফলে রক্তনালীতে রক্ত জমাট বাঁধার ঝুঁকি বেড়ে যায়।
উচ্চ কোলেস্টেরল: রক্তে অ্যালবুমিন কমে গেলে লিভার তা পূরণের চেষ্টা করে, ফলে একই সাথে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যায়।
পুষ্টিহীনতা: প্রোটিনের অভাবে রোগী অপুষ্টি ও রক্তাল্পতায় ভুগতে পারেন।
উচ্চ রক্তচাপ: কিডনি নষ্ট হওয়ার সাথে সাথে রক্তচাপ বৃদ্ধি পায়।
কিডনি বিকল: সঠিক সময়ে সঠিক চিকিৎসা না নিলে কিডনি স্থায়ীভাবে অকেজো হয়ে যেতে পারে, যার ফলে ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হয়।

প্রতিকার ও সচেতনতা

নেফ্রোটিক সিনড্রোম মানেই আতঙ্ক নয়। নিয়মিত চেকআপ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে সুস্থ থাকা সম্ভব। খাবারে লবণের পরিমাণ কমানো, প্রোটিন গ্রহণের বিষয়ে সচেতন হওয়া এবং ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। শরীরে কোনো অস্বাভাবিক ফোলা ভাব দেখা দিলে দেরি না করে কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। মনে রাখবেন, সচেতনতাই কিডনি রোগের সর্বোত্তম চিকিৎসা।

অন্য কারণে ডায়াবেটিস রোগী অসুস্থ হলে

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১২:৫৯ পিএম
অন্য কারণে ডায়াবেটিস রোগী অসুস্থ হলে
ছবি এআই

ডায়াবেটিক রোগী অসুস্থ হলে (যেমন- জ্বর, সর্দি, বমি, ডায়রিয়া ইত্যাদি) রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে বা কমে যেতে পারে। তাই এ সময় বিশেষ যত্ন নেওয়া জরুরি।

অসুস্থতার দিনের (Sick Day) ঝুঁকিসমূহ

হাইপোগ্লাইসেমিয়া (রক্তে শর্করার মাত্রা কমে যাওয়া)
হাইপারগ্লাইসেমিয়া (রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া)
ডায়াবেটিক কিটোএসিডোসিস
পানিশূন্যতা

অসুস্থতার দিনের করণীয়

১। ইনসুলিন ও অন্যান্য ডায়াবেটিসের ওষুধসমূহ চালিয়ে যাওয়া 
বমি বা পাতলা পায়খানা হলে ইনসুলিন এবং সালফোনাইলইউরিয়া গ্লিটিনাইড গ্রুপের ওষুধ সেবনকারী রোগীদের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার ঝুঁকি তৈরি হয়। তাই এসব ওষুধের মাত্রা কমিয়ে গ্রহণ করতে হবে এবং মেটফরমিন নেওয়া বন্ধ করতে হবে।

২। ঘন ঘন রক্তের গ্লুকোজের মাত্রা ও প্রস্রাবে কিটোনের উপস্থিতি পরীক্ষা
চার ঘণ্টা পরপর রক্তে গ্লুকোজের মাত্রা পরীক্ষা করা উচিত। তবে রক্তে গ্লুকোজের মাত্রা যদি <৪ মিলিমোল/লি অথবা কিটোনের উপস্থিতি থাকে, তবে ২ ঘণ্টা পরপর বা আরও ঘন ঘন রক্তে গ্লুকোজের মাত্রা পরীক্ষা করতে

৩। ডায়াবেটিস রোগীর জন্য পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করতে হবে
ডায়াবেটিস রোগীর পরিচর্যাকারীর অসুস্থতার দিনের ব্যবস্থাপনা সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে এবং রোগীকে কখন চিকিৎসকের কাছে নিতে হবে সে ব্যাপারে জানতে হবে।

৪। পর্যাপ্ত পানি ও শর্করা গ্রহণ নিশ্চিত করতে হবে
পানিশূন্যতা রোধে প্রতি ঘণ্টায় ১২৫-১৫০ মিলি পানি পান করতে হবে। শর্করাজাতীয় খাবার গ্রহণ নিশ্চিত করতে হবে কারণ এটা হাইপোগ্লাইসেমিয়া প্রতিরোধ করে এবং রোগীকে শক্তি জোগায়।

৫। অসুস্থতা দিনের ব্যবস্থাপনার যথাযথ নির্দেশনা প্রদান ও প্রস্তুতি গ্রহণ করতে হবে
ডায়াবেটিস রোগীকে এবং রোগীর সহায়তাকারীকে অবশ্যই অসুস্থতার দিনের ব্যবস্থাপনা সম্পর্কে জানতে হবে এবং ব্যবস্থাপনার জন্য যথাযথ প্রস্তুতি রাখতে হবে।

৬। মূল অসুস্থতার যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে।

৭। হাইপোগ্লাইসেমিয়া প্রতিরোধ যথাযথ নির্দেশনা প্রদান করতে হবে।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন

যদি ৬ ঘণ্টার বেশি বমি বা পাতলা পায়খানা ভালো না হয়।
২ দিন ধরে অসুস্থ থাকেন এবং ভালো না হন।
রক্তে গ্লুকোজের মাত্রা ১৫ মিলি মোল/লির বেশি হয়।
চিকিৎসার পরও প্রস্রাবের সঙ্গে কিটোন যাওয়া বন্ধ না হয়।
কিটোএসিডোসিস, অতিরিক্ত দ্রুত ও গভীর শ্বাস-প্রশ্বাস (হাইপারভেন্টিলেশন), পেটে ব্যথা, তন্দ্রাচ্ছন্নতা ইত্যাদি লক্ষণ দেখা দিলে।
রোগী যদি শিশু বা বৃদ্ধ হয়
রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায় (হাইপোগ্লাইসেমিয়া)
ডায়াবেটিসের সঙ্গে আরও অন্য অসুখ (Co-morbidity) থাকে।
যদি অসুস্থতার কারণে রোগী খাবার ও পানি গ্রহণে অসমর্থ হন।

লেখিকা: ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ, চেম্বার: আলোক হাসপাতাল লিমিটেড, মিরপুর-৬, ঢাকা

বিশ্ব ব্রেইন টিউমার দিবস মাথাব্যথা থেকে মৃত্যুঝুঁকি ঠেকাতে সতর্কতা জরুরি

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১২:৩৮ পিএম
আপডেট: ০৪ জুন ২০২৬, ১২:৪০ পিএম
মাথাব্যথা থেকে মৃত্যুঝুঁকি ঠেকাতে সতর্কতা জরুরি
ব্রেইন টিউমার হলো মস্তিষ্কের ভেতরে বা আশপাশের কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি, যা স্বাভাবিক মস্তিষ্কের কাজ ব্যাহত করে।

বিশ্ব ব্রেইন টিউমার দিবস প্রতি বছর ৮ জুন পালিত হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হলো ব্রেইন টিউমার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক লক্ষণ চেনানো এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব বোঝানো।
ব্রেইন টিউমার একটি জটিল স্নায়বিক রোগ, যা মস্তিষ্কের কোষের অস্বাভাবিক বৃদ্ধি থেকে সৃষ্টি হয়। এটি নারী, পুরুষ ও শিশু–সব বয়সের মানুষের হতে পারে। দেরিতে শনাক্ত হলে এটি প্রাণঘাতী জটিলতায় রূপ নিতে পারে।

ব্রেইন টিউমার কী?

ব্রেইন টিউমার হলো মস্তিষ্কের ভেতরে বা আশপাশের কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি, যা স্বাভাবিক মস্তিষ্কের কাজ ব্যাহত করে। এটি দুই ধরনের হতে পারে–
বিনাইন: এটি ক্যানসার নয়, তবে চাপ সৃষ্টি করতে পারে
ম্যালিগন্যান্ট: এটি ক্যানসারজনিত এবং দ্রুত ছড়াতে পারে

পরিসংখ্যান 

বিশ্ব পরিসংখ্যান: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং আন্তর্জাতিক ক্যানসার গবেষণা তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বে ৪ লাখ ৫০ হাজার ব্রেইন ও স্নায়ুতন্ত্র টিউমার রোগী শনাক্ত হয়। গড়ে প্রতি ১ লাখ মানুষের মধ্যে ৪-৬ জন আক্রান্ত হয়। শিশুদের ক্ষেত্রে প্রায় ১৫-২০ শতাংশ ক্যানসার রোগ ব্রেইন টিউমার।
বাংলাদেশের পরিসংখ্যান: বাংলাদেশে সুনির্দিষ্ট জাতীয় রেজিস্ট্রি সীমিত হলেও হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী বছরে প্রায় ১৮ থেকে ২০ হাজার মানুষ ব্রেইন টিউমারে আক্রান্ত হয়। বছরে প্রায় ৩ থেকে সাড়ে ৩ হাজার সার্জারি করা হয়। অনেক টিউমার দেরিতে শনাক্ত হওয়ায় মৃত্যুঝুঁকি বেশি থাকে।
পুরুষ ও নারীর আক্রান্তের হার প্রায় সমান, তবে নারীদের মধ্যে মেনিনজিওমা বেশি। অন্যদিকে পুরুষদের মধ্যে গ্লিওব্লাস্টোমা বেশি। শিশুদের মধ্যে মেডুলোব্লাস্টোমা বেশি দেখা যায়।

 

কারণ 

ব্রেইন টিউমারের নির্দিষ্ট কারণ নেই, তবে কিছু কাজ ঝুঁকি বাড়ায়। যেমন–
বংশগত বা জেনেটিক সমস্যা
অতিরিক্ত রেডিয়েশন 
দীর্ঘদিন রাসায়নিক পদার্থের সংস্পর্শ
রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল
বয়স বৃদ্ধি (বিশেষ করে ৫০ বছরের পর ঝুঁকি বেশি)
কোষের অস্বাভাবিক পরিবর্তন

লক্ষণ

ব্রেইন টিউমারের লক্ষণ ধীরে ধীরে দেখা দেয় এবং প্রাথমিক পর্যায়ে সহজে বোঝা যায় না। টিউমারের অবস্থান ও আকারভেদে উপসর্গ ভিন্ন হতে পারে। সাধারণ লক্ষণগুলো হলো–
দীর্ঘস্থায়ী মাথাব্যথা (বিশেষ করে সকালে বেশি)
বমি বা বমি বমি ভাব
দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া বা ডাবল দেখা
খিঁচুনি
স্মৃতিশক্তি দুর্বল হওয়া
শরীরের এক পাশ দুর্বল বা অবশ হয়ে যাওয়া
কথা বলতে বা বুঝতে সমস্যা হওয়া
হাঁটাচলায় ভারসাম্য হারানো বা মাথা ঘোরা
আচরণ ও ব্যক্তিত্বে পরিবর্তন
অতিরিক্ত ঘুম ঘুম ভাব বা ক্লান্তি
শ্রবণশক্তি কমে যাওয়া বা কানে শব্দ শোনা
মনোযোগ ও চিন্তাশক্তি কমে যাওয়া
হাত-পায়ের সমন্বয়হীনতা
এসব লক্ষণ দীর্ঘদিন ধরে থাকলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

প্রকারভেদ 

গ্লিওমা: সবচেয়ে সাধারণ
মেনিনজিওমা: ধীরে বৃদ্ধি পায়
পিটুইটারি টিউমার: হরমোন সমস্যা সৃষ্টি করে
মেডুলোব্লাস্টোমা: শিশুদের বেশি হয়
অ্যাকোস্টিক নিউরোমা: শ্রবণশক্তিতে প্রভাব ফেলে

জটিলতা

চিকিৎসা না নিলে হতে পারে–
স্থায়ী স্নায়বিক ক্ষতি
স্মৃতিভ্রংশ 
অন্ধত্ব বা শ্রবণশক্তি হ্রাস
পক্ষাঘাত 
মানসিক ও আচরণগত পরিবর্তন
মৃত্যুঝুঁকি

রোগ নির্ণয় 

আধুনিক চিকিৎসায় দ্রুত শনাক্ত করা সম্ভব। যেসব পরীক্ষা করা হয়, তার মধ্যে আছে এমআরআই, সিটি স্ক্যান, বায়োপসি বা টিস্যু পরীক্ষা এবং স্নায়বিক পরীক্ষা

সচেতনতা ও করণীয়

দীর্ঘদিন মাথাব্যথা অবহেলা করা যাবে না
খিঁচুনি হলে দ্রুত হাসপাতালে যেতে হবে
শিশুদের আচরণগত পরিবর্তন খেয়াল করতে হবে
সময়মতো এমআরআই বা সিটি স্ক্যান করানো জরুরি
ভুয়া চিকিৎসা বা গুজব এড়িয়ে চলতে হবে

পরিশেষে বলতে চাই, ব্রেইন টিউমার একটি জটিল রোগ। তবে সময়মতো শনাক্ত করলে অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণযোগ্য। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার মানুষ এই রোগে আক্রান্ত হলেও সচেতনতার অভাবে অনেকেই দেরিতে চিকিৎসা নেন। তাই পরিবার, সমাজ ও স্বাস্থ্যব্যবস্থার সম্মিলিত সচেতনতা অত্যন্ত জরুরি। সুস্থ মস্তিষ্কই সুস্থ জীবনের ভিত্তি। সচেতন থাকুন, সময়মতো চিকিৎসা নিন।

লেখক: কলাম লেখক ও জনস্বাস্থ্য বিশ্লেষক

গান শোনা ও জাদুঘর পরিদর্শন বয়স বাড়ার গতি কমাতে পারে: গবেষণা

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৩:১৭ পিএম
গান শোনা ও জাদুঘর পরিদর্শন বয়স বাড়ার গতি কমাতে পারে: গবেষণা
ছবি: সংগৃহীত

নতুন এক গবেষণায় দেখা গেছে, গান শোনা, জাদুঘর পরিদর্শন এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ মানুষের বয়স বৃদ্ধির গতি ধীর করতে সহায়তা করতে পারে। 

গবেষকদের মতে, শিল্প ও সংস্কৃতিভিত্তিক কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ শারীরিক ব্যায়ামের সঙ্গে সম্পর্কিত কিছু স্বাস্থ্যগত সুবিধার মতোই ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

  • গান শোনা এবং জাদুঘরে ঘুরে আসা ব্যায়ামের মতো কাজ করে এবং বয়স বাড়ার গতি ৪ শতাংশ কমাতে পারে
  • গবেষণার ফলাফলে দেখা গেছে, যারা এসব কার্যক্রমে বেশি অংশগ্রহণ করেন তাদের স্বাস্থ্যকর বয়স বাড়ার লক্ষণ দেখা যায়।

গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন, তাদের জৈবিক বয়স বৃদ্ধির হার তুলনামূলকভাবে ধীর। গবেষকদের হিসাব অনুযায়ী, এই প্রভাব প্রায় ৪ শতাংশ পর্যন্ত হতে পারে।

গবেষণাটিতে হাজার হাজার প্রাপ্তবয়স্ক মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে শিল্প ও সাংস্কৃতিক অভিজ্ঞতায় অংশগ্রহণ দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের সঙ্গে কীভাবে সম্পর্কিত, তা পর্যবেক্ষণ করা হয়। 

আলোচিত কার্যক্রমগুলোর মধ্যে ছিল গান শোনা, কনসার্টে অংশ নেওয়া, জাদুঘর পরিদর্শন, প্রদর্শনী দেখা এবং অন্যান্য সৃজনশীল অনুষ্ঠানে অংশগ্রহণ।

ফলাফলে দেখা যায়, যারা এসব কর্মকাণ্ডে বেশি ঘন ঘন অংশ নেন, তাদের মধ্যে বয়স বৃদ্ধির লক্ষণ কম দেখা যায়। 

গবেষকদের ধারণা, সাংস্কৃতিক অভিজ্ঞতাগুলো মানসিক উদ্দীপনা, সামাজিক যোগাযোগ এবং আবেগীয় সুস্থতা বাড়ায়, যা সামগ্রিক স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গবেষণার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা জানিয়েছেন, শিল্পকলার সঙ্গে সময় কাটানো মানসিক চাপ কমাতে এবং জ্ঞান সম্পর্কিত কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক ও মানসিক সুস্থতা ধরে রাখতে এসব সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডকে ব্যায়াম বা অন্যান্য স্বাস্থ্যকর অভ্যাসের বিকল্প হিসেবে দেখা উচিত নয়। বরং এটি একটি স্বাস্থ্যকর জীবনধারায় মূল্যবান সংযোজন হতে পারে। 

তাদের মতে, শিল্প ও সংস্কৃতিচর্চা এমন কিছু স্বাস্থ্যগত সুবিধা দিতে পারে, যা প্রায়ই উপেক্ষিত থেকে যায়।

এই গবেষণা আরও একবার প্রমাণ করেছে যে, আবেগীয় ও সামাজিক সুস্থতাকে সমর্থনকারী কার্যক্রম দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের ওপর অর্থবহ প্রভাব ফেলতে পারে। 

গবেষকরা আশা করছেন, এই ফলাফল মানুষকে তাদের নিজ নিজ সম্প্রদায়ে বিদ্যমান সাংস্কৃতিক সুযোগ-সুবিধার আরও বেশি ব্যবহার করতে উৎসাহিত করবে।

তা সে প্রিয় কোনো অ্যালবাম শোনাই হোক, কোনো লাইভ পারফরম্যান্সে অংশ নেওয়া হোক কিংবা জাদুঘর ঘুরে দেখা হোক- শিল্প ও সংস্কৃতির সঙ্গে সময় কাটানো স্বাস্থ্যকরভাবে বয়স বাড়া এবং জীবনমান উন্নত করার একটি সহজ ও কার্যকর উপায় হতে পারে। সূত্র: এনডিটিভি

অমিয়/

যখন ছিঁড়ে যায় পায়ের লিগামেন্ট

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৭:১৬ পিএম
আপডেট: ২১ মে ২০২৬, ০৭:১৮ পিএম
যখন ছিঁড়ে যায় পায়ের লিগামেন্ট
পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়া একটি আঘাতজনিত সমস্যা হলেও সঠিক সময়ে চিকিৎসা নিলে বেশির ভাগ ক্ষেত্রেই সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব।

লিগামেন্ট হলো শরীরের জয়েন্ট বা অস্থিসন্ধির স্থিতিশীলতা রক্ষাকারী একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি হাঁটু, গোড়ালি, কাঁধসহ বিভিন্ন স্থানে থাকে। বিশেষ করে হাঁটুতে সামনের ক্রুসিয়েট লিগামেন্ট, পেছনের ক্রুসিয়েট লিগামেন্ট, মধ্যবর্তী পার্শ্বীয় লিগামেন্ট ও পার্শ্বীয় লিগামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলো ছিঁড়ে গেলে জয়েন্ট দুর্বল ও অস্থিতিশীল হয়ে পড়ে।

পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণ

লিগামেন্ট ইনজুরির পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে–
◉ খেলাধুলাজনিত আঘাত: ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল বা দৌড়ানোর সময় হঠাৎ দিক পরিবর্তন, লাফ বা মোচড় লাগলে লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে।
◉ দুর্ঘটনা: সড়ক দুর্ঘটনা, উচ্চ স্থান থেকে পড়ে যাওয়া বা ভারী আঘাত সরাসরি লিগামেন্ট ক্ষতিগ্রস্ত করতে পারে।
◉ ভুলভাবে পা ফেলা: অসমতল বা পিচ্ছিল জায়গায় পা পড়লে বা হঠাৎ পা বেঁকে গেলে অতিরিক্ত চাপ পড়ে।
◉ অতিরিক্ত শরীরের ওজন: শরীরের অতিরিক্ত ওজন জয়েন্টে অতিরিক্ত চাপ সৃষ্টি করে, ফলে লিগামেন্ট দুর্বল হয়ে যায়।
◉ বয়সজনিত পরিবর্তন: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে লিগামেন্টের স্থিতিস্থাপকতা ও শক্তি কমে যায়।
◉ পূর্বের আঘাত: একবার লিগামেন্টে আঘাত লাগলে একই জায়গায় পুনরায় আঘাত পাওয়ার ঝুঁকি বেড়ে যায়।

 

লক্ষণ

সাধারণ লক্ষণ: ◉ হঠাৎ তীব্র ব্যথা ◉ পা ফুলে যাওয়া ◉ হাঁটতে কষ্ট হওয়া ◉ জয়েন্টে অস্থিরতা অনুভূত হওয়া ◉ নড়াচড়ার সময় ‘পপ’ শব্দ হওয়া ◉ পায়ের শক্তি কমে যাওয়া।
গুরুতর লক্ষণ: ◉ হাঁটতে সম্পূর্ণ অক্ষমতা ◉ পা ভাঁজ করতে সমস্যা ◉ অতিরিক্ত ফোলা ও নীলচে দাগ ◉ জয়েন্ট ঢিলা বা আলগা অনুভূতি।

জটিলতা

চিকিৎসা না নিলে বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। যেমন–
◉ দীর্ঘস্থায়ী ব্যথা ◉ জয়েন্ট অস্থিতিশীলতা ◉ হাঁটু বা গোড়ালির ক্ষয়জনিত রোগ ◉ পেশির দুর্বলতা ◉ চলাফেরায় সীমাবদ্ধতা ◉ পুনরায় আঘাতের ঝুঁকি বৃদ্ধি।


রোগ নির্ণয়

লিগামেন্ট ইনজুরি নিশ্চিত করতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন–
◉ শারীরিক পরীক্ষা: ডাক্তার জয়েন্টের নড়াচড়া, ব্যথা ও স্থিতিশীলতা পরীক্ষা করেন।
◉ এক্স-রে পরীক্ষা: হাড় ভাঙা বা অন্য কোনো হাড়ের সমস্যা আছে কি না দেখা হয়।
◉ চৌম্বকীয় অনুরণন চিত্রায়ণ: লিগামেন্টের ক্ষতির সঠিক অবস্থা জানার সবচেয়ে নির্ভরযোগ্য পরীক্ষা।
◉ আল্ট্রাসাউন্ড পরীক্ষা: কিছু ক্ষেত্রে নরম টিস্যুর ক্ষতি নির্ণয়ে ব্যবহার করা হয়।

 

ঘরোয়া পরামর্শ 

বিশ্রাম: আঘাতপ্রাপ্ত পা সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে।
বরফ সেক: প্রথম ২৪ থেকে ৪৮ ঘণ্টা বরফ ব্যবহার করলে ফোলা ও ব্যথা কমে।
চাপ দেওয়া: ইলাস্টিক কাপড় বা ব্যান্ডেজ দিয়ে হালকা চাপ দেওয়া যায়।
উঁচু করে রাখা: পা হৃৎপিণ্ডের চেয়ে উঁচুতে রাখলে ফোলা কমে।
ভারী কাজ: ভারী কাজ থেকে বিরত থাকা উত্তম।
খাবার: এ সময় পর্যাপ্ত প্রোটিন ও ক্যালসিয়াম গ্রহণ করতে হবে। সঙ্গে পর্যাপ্ত পানি পান করা করতে হবে।
ব্যথার ওষুধ: ব্যথার ওষুধ নিজে থেকে না খাওয়া।

প্রতিরোধের উপায়

◉ খেলাধুলার আগে ভালোভাবে শরীর গরম করা
◉ সঠিক জুতা ব্যবহার করা
◉ নিয়মিত পেশি শক্ত করার ব্যায়াম করা
◉ শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা
◉ ঝুঁকিপূর্ণ চলাচল এড়িয়ে চলা
◉ পূর্বে আঘাত থাকলে অতিরিক্ত সতর্ক থাকা

পরিশেষে বলতে চাই, পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়া একটি আঘাতজনিত সমস্যা হলেও সঠিক সময়ে চিকিৎসা নিলে বেশির ভাগ ক্ষেত্রেই সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। হালকা ইনজুরিতে বিশ্রাম ও প্রাথমিক যত্ন যথেষ্ট হলেও গুরুতর ক্ষেত্রে দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন হতে পারে। তাই লক্ষণ দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ ও কার্যকর পথ।

লেখক: কলাম লেখক ও জনস্বাস্থ্য বিশ্লেষক

নীরব ঘাতক উচ্চ রক্তচাপ

প্রকাশ: ২১ মে ২০২৬, ১২:৩১ পিএম
আপডেট: ২১ মে ২০২৬, ১২:৩৪ পিএম
নীরব ঘাতক উচ্চ রক্তচাপ
উচ্চ রক্তচাপের সবচেয়ে বিপজ্জনক দিক হলো, বেশির ভাগ মানুষের ক্ষেত্রে এর কোনো লক্ষণই প্রকাশ পায় না।

আমাদের শরীরের ধমনীগুলোতে রক্তপ্রবাহের চাপ যখন স্বাভাবিকের চেয়ে সব সময় বেশি থাকে, তখন তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলা হয়। এই সমস্যায় হৃৎপিণ্ডকে শরীরজুড়ে রক্ত পাম্প করতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে হয়।
সাধারণত রক্তচাপ পরিমাপ করা হয় মিলিমিটার অব মার্কারি (mm Hg) এককে। যদি কোনো ব্যক্তির রক্তচাপের রিডিং ১৩০/৮০ mm Hg বা তার বেশি হয়, তবে ধরে নেওয়া হয় তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন।

রক্তচাপের বিভিন্ন ধাপ

আমেরিকান কলেজ অব কার্ডিওলজি এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন রক্তচাপকে প্রধানত চারটি ভাগে ভাগ করেছে:
◉ স্বাভাবিক: রক্তচাপ যখন ১২০/৮০ mm Hg-এর নিচে থাকে।
◉ উচ্চতর: ওপরের নম্বরটি (সিস্টোলিক) ১২০ থেকে ১২৯ mm Hg এবং নিচের নম্বরটি (ডায়াস্টোলিক) ৮০-এর নিচে থাকে।
◉ প্রথম ধাপের উচ্চ রক্তচাপ: ওপরের নম্বরটি ১৩০ থেকে ১৩৯ mm Hg অথবা নিচের নম্বরটি ৮০ থেকে ৮৯ mm Hg হয়।
◉ দ্বিতীয় ধাপের উচ্চ রক্তচাপ (Stage 2): ওপরের নম্বরটি ১৪০ mm Hg বা তার বেশি অথবা নিচের নম্বরটি ৯০ mm Hg বা তার বেশি হয়।

জরুরি সতর্কবার্তা: রক্তচাপ যদি ১৮০/১২০ mm Hg-এর বেশি হয়ে যায়, তবে তাকে ‘হাইপারটেনসিভ ক্রাইসিস’ বা জরুরি চিকিৎসা অবস্থা বলা হয়। এমন পরিস্থিতিতে রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে।

কেন একে ‘নীরব ঘাতক’ বলা হয়?

উচ্চ রক্তচাপের সবচেয়ে বিপজ্জনক দিক হলো, বেশির ভাগ মানুষের ক্ষেত্রে এর কোনো লক্ষণই প্রকাশ পায় না। বহু বছর ধরে কোনো উপসর্গ ছাড়াই এই রোগ শরীরে বাসা বেঁধে থাকতে পারে। তবে মাত্রাতিরিক্ত রক্তচাপ বাড়লে কিছু মানুষের ক্ষেত্রে নিচের লক্ষণগুলো দেখা দিতে পারে:
◉ তীব্র মাথাব্যথা
◉ শ্বাসকষ্ট
◉ নাক দিয়ে রক্ত পড়া
তবে এই লক্ষণগুলো সুনির্দিষ্ট নয় এবং সাধারণত রোগটি যখন মারাত্মক বা জীবনঘাতী পর্যায়ে পৌঁছায়, তখনই কেবল এগুলো দেখা দেয়।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উচ্চ রক্তচাপ এর ঝুঁকি বাড়ে।

 

উচ্চ রক্তচাপের কারণ ও প্রকারভেদ

হৃৎপিণ্ড কী পরিমাণ রক্ত পাম্প করছে এবং ধমনীর মধ্য দিয়ে রক্ত চলাচলে কতটা বাধা পাচ্ছে–এর ওপর রক্তচাপ নির্ভর করে। ধমনী যত সরু হবে, রক্তচাপ তত বাড়বে। উচ্চ রক্তচাপ প্রধানত দুই প্রকার:
১. প্রাইমারি বা এসেনশিয়াল হাইপারটেনশন: বেশির ভাগ প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে এই রোগের সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এটি বছরের পর বছর ধরে ধীরে ধীরে শরীরে গড়ে ওঠে। ধমনীতে চর্বি বা প্লাক জমা হওয়া (অ্যাথেরোস্ক্লেরোসিস) এর অন্যতম কারণ।
২. সেকেন্ডারি হাইপারটেনশন: এটি শরীরের অন্য কোনো অন্তর্নিহিত রোগের কারণে হঠাৎ দেখা দেয় এবং এর তীব্রতা বেশি হয়। এর অন্যতম কারণগুলো হলো কিডনির রোগ এবং থাইরয়েডের সমস্যা, অ্যাড্রিনাল গ্রন্থির টিউমার বা জন্মগত হৃদরোগ এবং কিছু ওষুধ (যেমন- ঠাণ্ডার ওষুধ, ব্যথানাশক, জন্মনিয়ন্ত্রণ পিল)। এ ছাড়া মাদক গ্রহণ (যেমন- কোকেন বা অ্যামফিটামিন), অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ঘুমের মধ্যে দম আটকে যাওয়া) থেকেও সেকেন্ডারি হাইপারটেনশন হতে পারে।
(নোট: চিকিৎসকের চেম্বারে গেলে সাময়িক ভয়ের কারণে রক্তচাপ বেড়ে যাওয়াকে ‘হোয়াইট কোট হাইপারটেনশন’ বলে।)

ঝুঁকিতে আছেন কারা

◉ বয়স ও বংশগত কারণ: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর ঝুঁকি বাড়ে। সাধারণত ৬৪ বছর বয়স পর্যন্ত পুরুষদের এবং ৬৫ বছরের পর নারীদের এই রোগ বেশি হয়। এ ছাড়া পরিবারে বাবা-মা বা ভাই-বোনের এই রোগ থাকলে ঝুঁকি বাড়ে।
◉ ওজন বৃদ্ধি ও অলস জীবনযাপন: অতিরিক্ত ওজনের কারণে রক্তনালি ও কিডনিতে পরিবর্তন আসে, যা রক্তচাপ বাড়ায়। শারীরিক পরিশ্রম না করলে ওজন ও হৃৎস্পন্দন দুই-ই বাড়ে।
◉ তামাক ও ধূমপান: ধূমপান বা ভেপিং সাময়িকভাবে রক্তচাপ বাড়ায় এবং ধমনী শক্ত করে ফেলে।
◉ খাদ্যাভ্যাস: খাবারে অতিরিক্ত লবণ (সোডিয়াম) খেলে শরীরে জলীয় অংশ জমে রক্তচাপ বাড়ে। আবার খাবারে পটাশিয়ামের অভাব হলেও লবণের ভারসাম্য নষ্ট হয়।
◉ অতিরিক্ত মানসিক চাপ ও অ্যালকোহল: মানসিক চাপ সাময়িক রক্তচাপ বাড়ায় এবং অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ হৃদরোগের ঝুঁকি তৈরি করে।
◉ শিশুদের ঝুঁকি: ইদানীং অস্বাস্থ্যকর খাবার ও অলসতার কারণে শিশুদের মধ্যেও উচ্চ রক্তচাপ দেখা দিচ্ছে।

বিপজ্জনক জটিলতাসমূহ

অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ শরীরের বিভিন্ন অঙ্গের মারাত্মক ক্ষতি করতে পারে–
◉ হার্ট অ্যাটাক ও স্ট্রোক: ধমনী শক্ত ও মোটা হয়ে যাওয়ার কারণে এই ঝুঁকি বাড়ে।
◉ অ্যানিউরিজম: রক্তনালি দুর্বল হয়ে ফুলে যেতে পারে, যা ফেটে গেলে মৃত্যু পর্যন্ত হতে পারে।
◉ হার্ট ফেইলিওর: হৃৎপিণ্ডের দেয়াল মোটা হয়ে এক সময় তা শরীরকে পর্যাপ্ত রক্ত সরবরাহের ক্ষমতা হারিয়ে ফেলে।
◉ কিডনি ও চোখের ক্ষতি: কিডনির কার্যক্ষমতা নষ্ট হতে পারে এবং চোখের রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়ে দৃষ্টিশক্তি কমতে পারে।
◉ মেটাবলিক সিনড্রোম ও ডিমেনশিয়া: এটি ডায়াবেটিস ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। পাশাপাশি মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে যাওয়ার কারণে স্মৃতিশক্তি লোপ পাওয়া বা ‘ভাস্কুলার ডিমেনশিয়া’ হতে পারে।

প্রতিরোধে করণীয়

১৮ বছর বয়সের পর থেকে প্রত্যেকের অন্তত প্রতি দুই বছরে একবার রক্তচাপ পরীক্ষা করা উচিত। ধূমপান বর্জন, নিয়মিত ব্যায়াম, খাবারে লবণের পরিমাণ কমানো এবং পুষ্টিকর খাবার খাওয়ার মাধ্যমে সুস্থ থাকা সম্ভব। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে নিয়মিত ওষুধ সেবন করতে হবে।