অষ্টম অধ্যায় : মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে কী বলা হয়?
ক. মূলধন বাজেটিং খ. অপারেটিং বাজেটিং
গ. নগদ বাজেটিং ঘ. স্থির বাজেটিং
২. কোনটি মূলধন বাজেটিংয়ের বৈশিষ্ট্য?
ক. স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ
খ. চলতি সম্পত্তিতে বিনিয়োগ
গ. নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগ
ঘ. কাঁচামালের বিনিয়োগ
৩. কোনটি মূলধন বাজেটিং মূল্যায়নের সনাতন কৌশল?
ক. পরিশোধকাল
খ. নিট বর্তমান মূল্য
গ. অভ্যন্তরীণ মুনাফার হার
ঘ. বাট্টা করা পরিশোধকাল
৪. কোনটি মূলধন বাজেটিং প্রণয়নে প্রথম পদক্ষেপ?
ক. প্রকল্প উদ্ভাবন খ. প্রকল্প মূল্যায়ন
গ. প্রকল্প নির্বাচন ঘ. ফলোআপ
৫. যে প্রকল্পে নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ অন্য কোনো প্রকল্পের ওপর নির্ভরশীল নয় তাকে কী বলে?
ক. স্বাধীন প্রকল্প খ. অধীন প্রকল্প
গ. সনাতন প্রকল্প ঘ. অ্যানুয়িটি
৬. কোনটি মূলধন বাজেটিংয়ের প্রয়োগ ক্ষেত্র-
ক. নতুন স্থায়ী সম্পত্তি ক্রয় খ. কাঁচামাল ক্রয়
গ. কাঁচামাল বিক্রয় ঘ. কর্মচারীর বেতন
৭. কোনটি বাট্টা করা কৌশল?
ক. পরিশোধকাল খ. নিট বর্তমান মূল্য
গ. গড় মুনাফার হার ঘ. নিট পরিশোধকাল
৮. মূলধন রেশনিং বলতে বোঝায়-
ক. মূলধনের যথাযথ ব্যবহার নিশ্চিত করা
খ. প্রকল্পের লাভজনকতা পরিমাপ করা
গ. প্রকল্পের গ্রহণযোগ্যতা মূল্যায়ন করা
ঘ. প্রকল্পের মূলধন বিনিয়োগের অর্থের ফেরতকাল নির্দেশ করা
৯. যে হারে নগদ প্রবাহ বাট্টা করা হলে প্রবাহগুলোর নিট বর্তমান মূল্য শূন্য হয়, সে হারকে কী বলা হয়?
ক. গড় মুনাফা হার খ. অভ্যন্তরীণ মুনাফা হার
গ. মুনাফা অর্জন সূচক ঘ. মূলধন ব্যয়
১০. দীর্ঘমেয়াদি ভিত্তিতে লাভজনক প্রকল্পে বিনিয়োগ সিদ্ধান্তকে বলা হয়-
ক. মূলধন বাজেটিং খ. মূলধন ব্যয়
গ. অর্থের সময়মূল্য ঘ. বিনিয়োগের ভবিষ্যৎ
১১. কোনো প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তকে কী বলে?
ক. মূলধন ব্যয় খ. মূলধন বাজেটিং
গ. পরিশোধকাল ঘ. লভ্যাংশ নীতি
১২. বিক্রয় থেকে করসহ সব খরচ বাদ দিলে যা পাওয়া যায় তাকে কী বলে?
ক. নিট মুনাফা খ. গড় মুনাফা
গ. মোট মুনাফা ঘ. মোট বিক্রয়
উত্তর : ১. ক, ২. ক, ৩. ক, ৪. ক, ৫. ক, ৬. ক, ৭. খ, ৮. ক, ৯. খ, ১০. ক, ১১. খ, ১২. ক।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর