অষ্টম অধ্যায়: রসায়ন ও শক্তি
সৃজনশীল প্রশ্ন ও উত্তর-৩
উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।
X এবং Y দুটি ধাতু যাদের প্রোটন সংখ্যা যথাক্রমে 47 এবং 26। Y ধাতুটি X-এর চেয়ে অধিক সক্রিয়।
ক. ফিটকিরির সংকেত কী?
খ. ফেনলকে অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন?
গ. X এবং Y ধাতুর মধ্যে কোনটি ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে, কারণ ব্যাখ্যা করো।
ঘ. ধাতুটির ওপর X ধাতুর প্রলেপ দেওয়ার কৌশল বর্ণনা করো।
উত্তর: ক. ফিটকিরির সংকেত: KAl(SO₄)₂•12H₂O
খ. ফেনলকে অ্যারোমেটিক যৌগ বলার কারণ: ফেনলের অণুতে বেনজিন রিং বিদ্যমান।
এটি হাকেল নীতি (4n+2) মেনে চলে। এর ডিলোকালাইজড পাই ইলেকট্রন সিস্টেম রয়েছে।
আরো পড়ুন : রসায়ন ও শক্তি অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব
গ. X এবং Y ধাতুর মধ্যে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস- X ধাতুটির প্রোটন সংখ্যা ৪৭, যা সিলভার (Ag) এর প্রোটন সংখ্যা।
এর ইলেকট্রন বিন্যাস: [Kr] 4d¹⁰ 5s¹।
Y ধাতুটির প্রোটন সংখ্যা ২৬, যা আয়রন (Fe) এর প্রোটন সংখ্যা।
এর ইলেকট্রন বিন্যাস: [Ar] 3d⁶ 4s²।
সিলভারের (X) ক্ষেত্রে, স্থিতিশীল পূর্ণ-পূর্ণ d-অরবিটাল অর্জনের জন্য 4s অরবিটাল থেকে একটি ইলেকট্রন 4d অরবিটালে স্থানান্তরিত হয়। এটি একটি ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস।
ঘ. Y ধাতুর ওপর X ধাতুর প্রলেপ দেওয়ার কৌশল:
ইলেকট্রোপ্লেটিং পদ্ধতিতে Y ধাতুর উপর X ধাতুর প্রলেপ দেওয়া যেতে পারে।
প্রথমে, Y ধাতুকে ক্যাথোড হিসেবে এবং X ধাতুকে অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে।
এরপর, X ধাতুর একটি দ্রবণকে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করতে হবে।
তড়িৎ প্রবাহ চালনা করলে, X ধাতুর আয়নগুলো দ্রবণ থেকে Y ধাতুর ওপর জমা হবে, ফলে Y ধাতুর ওপর X ধাতুর একটি প্রলেপ তৈরি হবে।
লেখক : প্রধান শিক্ষক
হাজী রফিজুদ্দিন ভূঁইয়া বালিকা উচ্চবিদ্যালয়, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
কবীর