প্রথম অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. শিক্ষকরা তাদের পাঠদানকে আরও সমৃদ্ধ করতে পারেন-
i. ইন্টারনেট থেকে আধুনিক তথ্য সংগ্রহের মাধ্যমে
ii. ধারণ করা ছবি বা ভিডিও চিত্রের মাধ্যমে
iii. মাল্টিমিডিয়ার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. বিশ্ব গ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান হলো-
i. কানেকটিভিটি
ii. ডেটা
iii. সক্ষমতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. বর্তমানে গবেষণা কর্ম আরও দ্রুত ও সমৃদ্ধ হচ্ছে-
i. বিভিন্ন দেশের গবেষণালব্ধ ফলাফল ইন্টারনেটের মাধ্যমে জানার ফলে
ii. বিভিন্ন গবেষণায় প্রাপ্ত তথ্যগুলো অতি দ্রুত এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ার মাধ্যমে
iii. কর্ম পরিবেশ উন্নত হওয়ার ফলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. বিভিন্ন দূরত্বে অবস্থান করেও দলবদ্ধভাবে সভা বা সেমিনারে অংশ নেওয়ার প্রযুক্তিকে বলা হয়-
i. ভিডিও কনফারেন্স
ii. টেলি কনফারেন্স
iii. ই-কমার্স
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. ই-মেইল সার্ভিস ব্যবহার করার জন্য প্রয়োজন-
i. কম্পিউটার
ii. রেডিও
iii. ই-মেইল ঠিকানা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. আউটসোর্সিংয়ের মার্কেট প্লেস কোনটি?
ক. ফেসবুক খ. টুইটার
গ. আপওয়ার্ক ঘ. মাইস্পেস
৭. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মসংস্থান সৃষ্টি করে-
i. আউটসোর্সিংয়ের মাধ্যমে
ii. চাকরির সুযোগের মাধ্যমে
iii. উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. অফিস অটোমেশনের ফলে যেসব সুবিধা পাওয়া যায় তা হলো-
i. কাজের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায়
ii. কর্মীদের জবাবদিহি নিশ্চিত করা যায়
iii. কর্ম পরিবেশ উন্নত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ১. ঘ, ২. ঘ, ৩. ক, ৪. ক, ৫. খ, ৬. গ, ৭. ঘ, ৮. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর