ষষ্ঠ অধ্যায় : মোলের ধারণা ও রাসায়নিক গণনা
(গত ১৮ ফেব্রুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২০। যে সংকেত অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে, তাকে কী বলে?
ক) আণবিক সংকেত
খ) স্থূল সংকেত
গ) পারমাণবিক সংকেত
ঘ) পরমাণুর সংকেত
২১। একটি যৌগে ৩২.৪% সোডিয়াম, ২২.৫% সালফার ও ৪৫.১% অক্সিজেন আছে। যৌগটির স্থূল সংকেত নিচের কোনটি?
ক) Na2SO4 খ) Na2SO3
গ) NO2SO ঘ) NaSO3
২২। যৌগের স্থূল সংকেত নির্ণয় করতে জানা প্রয়োজন নিচের কোনটি?
ক) আণবিক ভর
খ) আণবিক সংকেত
গ) শতকরা সংযুক্তি
ঘ) মৌলের যোজনী
২৩। ৫ গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে?
ক) ০.৩ গ্রাম খ) ৩.৩৩ গ্রাম
গ) ৩৩.৩ গ্রাম ঘ) ৩৩০.৩ গ্রাম
২৪। ২ গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়?
ক) ৩.৩৩ গ্রাম খ) ৪.৪০ গ্রাম
গ) ৩৩.৩ গ্রাম ঘ) ৪৪.০ গ্রাম
২৫। ১ মোল পানির ভর কত?
ক) ১২ গ্রাম খ) ১৬ গ্রাম
গ) ১৮ গ্রাম ঘ) ২২ গ্রাম
২৬। ১ মোল CO2-এর আণবিক ভর কত?
ক) ৩২ গ্রাম খ) ৪২ গ্রাম
গ) ৪৪ গ্রাম ঘ) ৫২ গ্রাম
২৭। 6.02 1023 সংখ্যক পানির অণু দিয়ে বোঝানো হয়-
i. এক মোল পানি
ii. 18 গ্রাম পানি
iii. 6.02 1023 মোল পানি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২৮। অ্যাভোগেড্রো সংখ্যা বলতে বোঝায় 1 mole-
i. বস্তুতে অণুর সংখ্যা
ii. মৌলে পরমাণুর সংখ্যা
iii. আয়নে আয়নের সংখ্যা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯। এক মোল পানিতে 6.02 1023 টি অণু থাকে যার ভর-
i. 180 গ্রাম
ii. 18 গ্রাম
iii. 6.02 1023 গ্রাম
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩০। প্রমাণ তাপমাত্রা ও চাপে ১৬ গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত?
ক. ১১.২ লিটার খ. ২২.৪ লিটার
গ. ৩২.৪ লিটার ঘ. ৪৪.৮ লিটার
৩১। কত গ্রাম অক্সিজেনের আয়তনকে অক্সিজেনের মোলার আয়তন বলা হয়?
ক. 16g খ. 18g
গ. 32g ঘ. 38g
৩২। STP-তে 44g কার্বন ডাই-অক্সাইডের আয়তন কত?
ক. ২২.৪ লিটার
খ. ২২৪ লিটার
গ. ২৪০ লিটার
ঘ. ২২৪০০ লিটার
৩৩। STP-তে 10 gm হাইড্রোজেনের আয়তন কত?
ক. ২২.৪ লিটার
খ. ১১২ লিটার
গ. ১২২ লিটার
ঘ. ২২৪ লিটার
৩৪। আদর্শ তাপমাত্রা ও চাপে 60g অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত?
ক. ২২.৪০ লিটার
খ. ৪৪.৮০ লিটার
গ. ৬০.০৩ লিটার
ঘ. ৭৯.০৬ লিটার
৩৫। প্রমাণ চাপ বলতে কী বোঝায়?
ক. ১ atm বায়ুচাপ
খ. ২ atm বায়ুচাপ
গ. ২.৫ atm বায়ুচাপ
ঘ. ৫ atm বায়ুচাপ
৩৬। আদর্শ উষ্ণতা ও চাপে 1 Liter অক্সিজেন গ্যাসের ভর কত?
ক. 1.43g খ. 1.83g
গ. 16g ঘ. 32g
উত্তর: ২০. খ, ২১. ক, ২২. গ, ২৩. খ, ২৪ ক, ২৫. গ, ২৬. গ, ২৭. খ, ২৮. ঘ, ২৯. খ, ৩০. ক, ৩১. গ, ৩২. ক, ৩৩. খ, ৩৪. ঘ, ৩৫. ক, ৩৬. ক।
লেখক : সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর