ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
পর্তুগিজ কিংবদন্তিতে ছাড়িয়ে শীর্ষে রোনালদো রোনালদোর বিশ্বরেকর্ড, প্রথমার্ধে উজবেকিস্তানের জালে ৩ গোল পর্তুগালের গোল করেই ইতিহাস গড়লেন রোনালদো ফ্রান্স ম্যাচ নিয়ে ভাবছেন না হালান্ড তৃণমূল থেকে ফিরহাদ-অরূপসহ ৮ নেতা বহিষ্কার উপদেষ্টা জাহেদের ফেরা ছিল তার নিজের সিদ্ধান্ত: জয়সওয়াল কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় সিএফমোটো বাংলাদেশের নতুন শোরুম উদ্বোধন পর্তুগালের একাদশে ২ পরিবর্তন ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড ঘুরে দেখলেন রংপুর রেঞ্জের ডিআইজি বিস্ফোরক সংকটে বন্ধ মধ্যপাড়া পাথরখনির উত্তোলন কার্যক্রম জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে রেকর্ড তেল রপ্তানির তথ্য দিলেন ট্রাম্প কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শিশু নির্যাতন ও ধর্ষণবিরোধী মানববন্ধন আলোচিত কৃষক কবির হোসেন আর নেই ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন আদব মানুষকে সম্মানিত করে, আদবহীনতা মর্যাদা নষ্ট করে: ছারছীনার পীর ছাহেব কারা পাবেন হেদায়েতের এই পরম নিয়ামত? রেকর্ড তাপপ্রবাহে ফ্রান্সে ট্র্যাজেডি, পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণা, রিমান্ডে আইনজীবী বাংলাদেশের সঙ্গে ৫৮ দেশের বাণিজ্য ঘাটতি, শীর্ষে চীন ও ভারত: বাণিজ্যমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কড়া বক্তব্য দিলেন এমপি রেহানা রানু টিআর-কাবিটা প্রকল্পে অনিয়মের তদন্ত চলছে: ত্রাণমন্ত্রী এক অর্থবছরে প্রবাসী আয় ৩০.৩২ বিলিয়ন ডলার: প্রবাসী কল্যাণমন্ত্রী ফ্যান্টাসী কিংডম-খবরের কাগজ প্রতিদিনের অনলাইন কুইজ বিজয়ী ডিজিটাল নকল প্রতিরোধে কঠোর নজরদারির আহ্বান শিক্ষামন্ত্রীর শিশুর নিরাপত্তা নিশ্চিত না হলে সাত দশকের অগ্রগতির দাবি প্রশ্নবিদ্ধ: সিরাজুল ইসলাম চৌধুরী মন্ত্রীদের অনুপস্থিতি ও সংসদ কক্ষের শৃঙ্খলা নিয়ে উদ্বেগ বিরোধীদলীয় নেতার পোশাক ছাড়া গোসল করলে ওজু থাকবে কি? গুজব ও বিচারাধীন ইস্যুতে সংসদের সময় নষ্ট না করার আহ্বান স্পিকারের চালের বাজারে কারসাজি ঠেকাতে কঠোর নজরদারি চলছে: খাদ্য প্রতিমন্ত্রী

সাগরিকায় পানিসংকট

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ১১:৪৪ এএম
আপডেট: ৩০ মার্চ ২০২৪, ১১:৪৫ এএম
সাগরিকায় পানিসংকট
ছবি : খবরের কাগজ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আউটফিল্ডের ঘাসের দিকে তাকালে দেখা যায় কিছু কিছু অংশ হয়ে আছে লালচে। খালি চোখে দূর থেকে বোঝা যাচ্ছিল মাঠের পরিচর্যায় ঠিকঠাক পরিমাণ পানি দেওয়া সম্ভব হচ্ছে না। পরে এক মাঠকর্মীকে জিজ্ঞাসা করে নিশ্চিত হওয়া যায়, বঙ্গোপসাগর পাড়ের সাগরিকায় পানি সরবরাহ অনিয়মিত। 

চট্টগ্রাম ওয়াসা থেকে নিয়মিত বিশুদ্ধ পানি সরবরাহ পাওয়া যাচ্ছে না। ফলে মাঠে ঠিকঠাক পানি দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান, মাঠে কাজ করা এক মাঠকর্মী। কেন মাঠে নিয়মিত বিশুদ্ধ পানির সরবরাহ পাওয়া যাচ্ছে না সেটাও খবরের কাগজকে জানান তিনি। এর দায় অবশ্য বিসিবি কিংবা জাতীয় ক্রীড়া পরিষদের নয়। চট্টগ্রামে থাকা বিশুদ্ধ পানির সংকটের কারণে তৈরি হয়েছে এই সমস্যা।

ক্রিকেট মাঠে সাধারণত ব্যবহার করা হয় উন্নত জাতের ঘাস। একেক দেশে একেক জাতের ঘাস ব্যবহার করা হয়। এই ঘাসের পরিচর্যার জন্য দরকার হয় বিশুদ্ধ পানি। লবণাক্ত পানিতে বেঁচে থাকার উপযোগী নয় এই ঘাসগুলো। ফলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পরিচর্যায় দরকার হয় বিশুদ্ধ পানির। বিশুদ্ধ পানি দেওয়া না হলে ঘাস বাঁচিয়ে রাখা সম্ভব হয় না। সে কারণে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিচর্যায় নির্ভর করতে হয় চট্টগ্রাম ওয়াসার পানির ওপর। সেই বিশুদ্ধ পানি নিয়মিত সরবরাহ না হওয়ায় মাঠের সঠিক পরিচর্যা সম্ভব হচ্ছে না বলে জানান চট্টগ্রামের এই মাঠের কিউরেটর জাহিদ রেজা বাবু।

গত ১৩ মার্চ থেকে সাগরিকায় নিয়মিত পানি সরবরাহ করছে না চট্টগ্রাম ওয়াসা। গতকাল পর্যন্ত সর্বোচ্চ তিন-চার দিন মাঠে পানি সরবরাহ করা হয়েছে। কেন চট্টগ্রাম ওয়াসা নিয়মিত পানি সরবরাহ করছে না? এই প্রশ্নের জবাবে জাহিদ রেজা বাবু খবরের কাগজকে বলেন, ‘১৩ মার্চ থেকে পানি সরবরাহ বন্ধ ছিল। এরমধ্যে এক-দুই দিন পানি পেয়েছি। ওয়াসাতে পানি সাপ্লাই নেই। বিল নিয়ে সমস্যা নাই। পানির সংকট চট্টগ্রামে। বৃষ্টি না হইলে ওরা পানি সাপ্লাই করতে পারে না।’ বৃষ্টির পানি ছাড়া পানি সরবরাহ করলে সেখানে লবণ চলে আসেও বলে জানান এই কিউরেটর।

চট্টগ্রামের মাঠ পরিচর্যার জন্য দিনে প্রায় দুই লাখ লিটার পানির প্রয়োজন হয়। এত বিশাল পরিমাণ পানির পুরোটাই সরবরাহ করা হয় চট্টগ্রাম ওয়াসা থেকে। সাম্প্রতিক সময়ে খানিকটা বৃষ্টি হলেও কেন তারা নিয়মিত পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না- এই প্রশ্নের উত্তর জানতে চট্টগ্রাম ওয়াসার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। তবে সেখান থেকে কোনো ধরনের উত্তর পাওয়া যায়নি। এই দিকে জাহিদ রেজা বাবু মাঠে পানি সরবরাহ না থাকায় কী সমস্যা হয় সেটা জানিয়ে বলেন, ‘ঘাস তো একটু লালচে হয়ে যায়।’ এছাড়া নিয়মিত সঠিক পরিমাণ পানি সরবরাহ করা সম্ভব না হলে উইকেটেও ঠিকঠাকভাবে প্রস্তুত করা সম্ভব হয় না বলে জানান তিনি।

পানিসংকটের মাঝেই আজ সকাল থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্ট। ম্যাচের আগের দিন মাঠে পানি দেওয়ার দৃশ্য নিয়মিত দেখা গেলেও গতকাল চট্টলার এই মাঠে সেটি দেখা যায়নি। মাঠকর্মীরা রোলিং মেশিন দিয়ে উইকেট প্রস্তুতেই বেশি সময় ব্যয় করেছেন। তবে আশার বাণী হলো, গতকাল বৃষ্টি হওয়ায় সেই সমস্যার খানিকটা সমাধান হতে পারে।

রোনালদোর বিশ্বরেকর্ড, প্রথমার্ধে উজবেকিস্তানের জালে ৩ গোল পর্তুগালের

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:৫৩ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ১২:০৪ এএম
রোনালদোর বিশ্বরেকর্ড, প্রথমার্ধে উজবেকিস্তানের জালে ৩ গোল পর্তুগালের
ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচে ছিলেন নিষ্প্রভ। এ কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তবে আজ উজবেকিস্তানের বিপক্ষে দারুণভাবে ফিরলেন, করলেন জোড়া গোল। প্রথম গোল করে ৬ বিশ্বকাপে গোল করার বিশ্বরেকর্ড গড়েন তিনি। শেষ পর্যন্ত প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে পর্তুগাল।

মঙ্গলবার (২৩ জুন) হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়া ম্যাচের মাত্র ৬ মিনিটেই গোলের দেখা পান রোনালদো। জোয়াও ক্যানসেলোর নিচু ক্রস থেকে প্রথম ছোঁয়াতেই শক্তিশালী শটে বল জালে জড়ান তিনি। তাতেই ৬ বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েন পর্তুগিজ সুপারস্টার।

ম্যাচের ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নুনো মেন্দেস। ফ্রি-কিক পেয়ে পুরো স্টেডিয়াম যেন রোনালদোর আরেকটি জাদুকরী মুহূর্ত দেখায় অপেক্ষায় ছিল। বলের পেছনে দাঁড়িয়ে নিজের চিরচেনা ভঙ্গিতে বুক ফুলিয়ে প্রস্তুতিও নেন পর্তুগিজ অধিনায়ক। সবাই যখন রোনালদোর শটের অপেক্ষায়, ঠিক তখনই চমক দেন তিনি।

শেষ মুহূর্তে বল ছেড়ে দেন রোনালদো, আর সুযোগটি লুফে নেন নুনো মেন্দেস। বাঁ পায়ের দুর্দান্ত নিচু শটে বল পাঠিয়ে দেন জালে। গ্যালারিতে থাকা দর্শকরা তো বটেই, উজবেকিস্তানের গোলরক্ষক উতকির নেমাতভও সম্ভবত রোনালদোর শটের জন্যই প্রস্তুত ছিলেন। তাই মেন্দেসের অপ্রত্যাশিত প্রচেষ্টায় তিনি পুরোপুরি বিস্মিত হয়ে যান। 

ম্যাচের ৩০ মিনিটে উজবেকিস্তানের আজিজ গানিয়েভ দারুণ এক গোল করেন। কিন্তু দুর্ভাগ্যবশত গোল করার আগে জোয়াও কানসেলোকে ফাউল করায় ভিএআরে গোলটি বাতিল হয়। 

এরপর নিজের দ্বিতীয় গোলের দেখা পান রোনালদো। ম্যাচের ৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেসে পাস থেকে ডান পায়ের নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

বিরতিতে যাওয়ার আগে হ্যাটট্রিক করার সুযোগ এসেছিল রোনালদোর সামনে। জোয়াও ক্যানসেলোর নিচু ক্রসে বল পেয়ে গোলরক্ষকের ওপর দিয়ে সূক্ষ্মভাবে টোকা দেন। কিন্তু বল গোললাইনে যাওয়ার আগেই তা ক্লিয়ার করেন আবদুকদির খুসানভ। ফলে হ্যাটট্রিকের আনন্দ থেকে বঞ্চিত থাকতে হয় রোনালদোকে।

সালমান/ 

গোল করেই ইতিহাস গড়লেন রোনালদো

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:২৪ পিএম
গোল করেই ইতিহাস গড়লেন রোনালদো
গোলের পর উদ্‌যাপনে ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল পর্তুগাল। সেই ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন দলটির অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নেমেই জবাব দিলেন পর্তুগিজ মহাতারকা।

ম্যাচের মাত্র ৬ মিনিটেই গোলের দেখা পান রোনালদো। জোয়াও ক্যানসেলোর নিচু ক্রস থেকে প্রথম ছোঁয়াতেই শক্তিশালী শটে বল জালে জড়ান তিনি। গোলরক্ষকের কিছুই করার ছিল না। গোল হতেই উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম।

এই গোলের মধ্য দিয়ে ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম দিলেন রোনালদো। বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন আসরে গোল করার অনন্য কীর্তি গড়েছেন তিনি।

পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করে এ তালিকায় দুইয়ে আছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি।

সালমান/

ফ্রান্স ম্যাচ নিয়ে ভাবছেন না হালান্ড

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:০৬ পিএম
ফ্রান্স ম্যাচ নিয়ে ভাবছেন না হালান্ড
আর্লিং হালান্ড। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এ দুটি ম্যাচ জিতে ইতোমধ্যে নকআউট পর্ব (শেষ ৩২) নিশ্চিত করেছে ফ্রান্স ও নরওয়ে। এবার গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে তারা। ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে খুব বেশি গুরুত্ব দিতে রাজি নন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। তার মতে, ফ্রান্সই ম্যাচের ফেবারিট এবং তারাই হয়তো জিতবে।

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে শেষ ম্যাচে ফ্রান্সকে হারাতে হবে নরওয়ের। তবে সেই ম্যাচ নিয়ে খুব একটা ভাবছেন না হালান্ড।

ফক্স স্পোর্টসকে তিনি বলেন, ‘সত্যি বলতে ফ্রান্স ম্যাচ নিয়ে খুব বেশি ভাবছি না। আমরা পরের পর্বে উঠেছি, এটাই অসাধারণ অর্জন। এখন ওই ম্যাচ নিয়ে আমার খুব একটা মাথাব্যথা নেই। তারা (ফ্রান্স) সম্ভবত আমাদের হারাবে, এমনকি পুরো টুর্নামেন্টও জিততে পারে।’

শুক্রবারের ম্যাচে আরেকটি আকর্ষণ হবে হালান্ড ও এমবাপ্পের লড়াই। বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচে দুজনই চারটি করে গোল করেছেন।

গোল্ডেন বুটের দৌড়ে বর্তমানে পাঁচ গোল নিয়ে এগিয়ে আছেন লিওনেল মেসি। তবে নরওয়ে কোচ স্তালে সোলবাক্কেন মনে করেন, টুর্নামেন্টের সেরা স্ট্রাইকার হালান্ডই।

সেনেগাল ম্যাচের পর সোলবাক্কেন বলেন, ‘আজ সে একটি সহজ সুযোগ মিস করেছে, তবুও চারটি গোল করতে পারত। সে বিশ্বের সেরা স্ট্রাইকার। সে ফ্রান্স বা আর্জেন্টিনার হয়ে খেলছে না, নরওয়ের হয়ে গোল করছে।’

তিনি আরও বলেন, ‘এখন তার চার গোল হয়ে গেছে, সবচেয়ে বড় মঞ্চে দুটি ম্যাচেই জোড়া গোল করেছে। ফ্রান্স বা আর্জেন্টিনার মতো দলের হয়ে খেললে গোল্ডেন বুট জেতা সহজ। আমরা চেষ্টা করব হালান্ডকে আরও ম্যাচ খেলার সুযোগ দিতে এবং তাকে আরও সহায়তা করতে। সে দারুণ ছন্দে আছে এবং সবচেয়ে বড় মঞ্চে গোল করতে পারছে দেখে আমি খুব খুশি।’

সালমান/

পর্তুগালের একাদশে ২ পরিবর্তন

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:৩৪ পিএম
পর্তুগালের একাদশে ২ পরিবর্তন
ছবি: সংগৃহীত

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে পর্তুগাল। ওই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরম্যান্স নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। তাই অনেকেই ধারণা করেছিলেন, উজবেকিস্তানের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পাবেন না তিনি। তবে তাকে নিয়েই একাদশ ঘোষণা করেছেন কোচ রবের্তো মার্টিনেজ। 

মঙ্গলবার (২৩ জুন) হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচ।

নকআউট পর্বের লড়াইয়ে টিকে থাকতে চাইলে এই ম্যাচে জয় খুবই গুরুত্বপূর্ণ পর্তুগালের জন্য। এই ম্যাচের শুরুর একাদশে দুটি পরিবর্তন এনেছেন পর্তুগিজ কোচ। ইনজুরিতে থাকা টমাস আরাউজোর পরিবর্তে দলে এসেছেন রুবেন দিয়াস। এছাড়া বার্নার্দো সিলভা বেঞ্চে থাকছেন, আর তার জায়গায় শুরু থেকেই খেলবেন জোয়াও ফেলিক্স। 

পর্তুগাল একাদশ: ডিয়োগো কস্তা, জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, ক্রিশ্চিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স ও পেদ্রো নেতো।

সালমান/

ফ্যান্টাসী কিংডম-খবরের কাগজ প্রতিদিনের অনলাইন কুইজ বিজয়ী

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৭:৩১ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৭:৩৭ পিএম
ফ্যান্টাসী কিংডম-খবরের কাগজ প্রতিদিনের অনলাইন কুইজ বিজয়ী
ছবি: খবরের কাগজ

ফ্যান্টাসী কিংডম-খবরের কাগজ বিশ্বকাপ ফুটবল কুইজ ২০২৬ এর প্রতিদিনের অনলাইন কুইজে অংশ নিয়ে ১২ জুন থেকে ২১ জুন ২০২৬ এর বিজয়ীরা হলেন: তাকিয়া খাতুন, যশোর; শাহরিয়ার রাজিব, গুলশান, ঢাকা; মোহাম্মদ মুহিবুল্লাহ, মনোহরগঞ্জ, কুমিল্লা; সঞ্জিত মন্ডল, বান্দুটিয়া, মানিকগঞ্জ; সুমন ভৌমিক, মোকরবা রোড, নগরখানপুর, নারায়ণগঞ্জ; মুশাররফ হোসেন, মহাখালী, ঢাকা; আবির মোহাম্মদ ফাহাদ, জিগাতলা, ঢাকা; রোকসানা আক্তার রিমা, সাভার, ঢাকা।

ফ্যান্টাসী কিংডম-খবরের কাগজ প্রতিদিনের অনলাইন কুইজে অংশ নিতে লিংকে ক্লিক করুন 

এসএন/